admin
প্রকাশিত: 5:04 PM, May 4, 2026
মানবিক চিকিৎসক হিসেবে নিজেকে গড়ে তুলে দেশের সেবায় আত্মনিয়োগ করতে হবে: ডা. জিয়াউর রহমান চৌধুরী
সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. জিয়াউর রহমান চৌধুরী বলেছেন, চিকিৎসা পেশা কেবল একটি পেশা নয়, এটি অত্যন্ত মহৎ এবং দায়িত্বশীল একটি ব্রত।
একজন শিক্ষার্থীকে কেবল মেধাবী হলেই চলবে না, বরং দক্ষ ও মানবিক চিকিৎসক হিসেবে নিজেকে গড়ে তুলে দেশের সেবায় আত্মনিয়োগ করতে হবে। বর্তমান সময়ের প্রেক্ষাপট উল্লেখ করে তিনি আরও বলেন, আধুনিক চিকিৎসা বিজ্ঞানের নিত্যনতুন চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষার্থীদের এখন থেকেই প্রস্তুত হতে হবে। নিয়মিত পড়াশোনা ও গবেষণার মাধ্যমে নিজেদের আন্তর্জাতিক মানে উন্নীত করতে হবে।
কলেজের শিক্ষা কার্যক্রমের প্রশংসা করে অধ্যাপক ডা. জিয়াউর রহমান চৌধুরী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, এই কলেজের সমৃদ্ধ ও আধুনিক শিক্ষা পরিবেশের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে। এখান থেকে অর্জিত জ্ঞানই তোমাদের আগামী দিনের পথচলার পাথেয় হবে। তিনি বলেন, উইমেন্স মেডিকেল কলেজ চিকিৎসা সেবায় গুরুত্বপূর্ণ অবদান রেখে যাচ্ছে। এই কলেজের শিক্ষার্থীরা শিক্ষা অর্জন শেষে ডাক্তার হয়ে মানব সেবায় দেশের কল্যাণে কাজ করছে।
গতকাল রবিবার সকাল ৯টায় কলেজ অডিটোরিয়ামে সিলেট উইমেন্স মেডিকেল কলেজে ১ম বর্ষ এমবিবিএস (২০২৫-২০২৬) শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
সিলেট উইমেন্স মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. শাহানা ফেরদৌস চৌধুরীর সভাপতিত্বে ও হাসপাতালের শিশু বিভাগের সহকারী অধ্যাপক ডাঃ অচিরা ভট্টাচার্য এর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট উইমেন্স মেডিকেল কলেজের চেয়ারম্যান ও হলি সিলেট হোল্ডিং লিমিটেডের পরিচালনা পরিষদের চেয়ারম্যান প্রফেসর ডা. ফজলুর রহিম কায়সার, ভাইস চেয়ারম্যান ফখরুল ইসলাম, ম্যানেজিং ডাইরেক্টর প্রফেসর ডা. ওয়েস আহমেদ চৌধুরী, পরিচালক মেজর জেনারেল (অব.) ডা. সৈয়দ ইফতেখার উদ্দিন।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সিলেট উইমেন্স মেডিকেল কলেজের ভাইস প্রিন্সিপাল ডা. তহুর আব্দুল্লাহ চৌধুরী। ডকুমেন্টারি উপস্থাপনা করেন ডা. ইসতিয়াজ চৌধুরী।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মেডিকেল কলেজ হাসপাতালের মসজিদের মোয়াজ্জিন জাহিদুল আহমদ চৌধুরী।
অনুষ্ঠানে ২১তম ব্যাচের নবাগত ছাত্রীদের ফুল দিয়ে স্বাগত জানানো হয় এবং ফারস-৩ এর ম্যাগাজিন এর মোড়ক উম্মোচন করা হয়। এসময় কলেজের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি
সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ বাংলাদেশে যেকোনো জনগুরুত্বপূর্ণ আইন প্রণয়ন ও সংশোধনে ইসলামী মূল্যবোধকে প্রাধান্য দেওয়ার আহ্বান জানিয়েছেন খেলাফত মজলিস যুক্তরাজ্য সাউথ
বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলার মহাসচিব ও জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপন বলেছেন, ব্যবসায়ীদের পেশাগত
সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন বলেছেন, দীর্ঘদিনের স্বৈরাচারী শাসনের অবসান ঘটিয়ে আজ দেশে জনগণের সরকার প্রতিষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রী তারেক
সিলেটকে একটি আধুনিক, বাসযোগ্য ও পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে কার্যক্রমের সূচনা হিসেবে ‘সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ’ (সিউক)-এর প্রথম
ব্যবসায়ী ও উৎপাদনকারীরা অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন: কাইয়ুম চৌধুরী সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, নগরীর ব্যবসা-বাণিজ্যের
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ওসমানীনগর উপজেলা শাখার উদ্যোগে সীরাত মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ১৩ সেপ্টেম্বর রবিবার বাদ মাগরিব তাজপুর বাজারস্থ
বিশ্বনাথ প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথে উপজেলার লামাকাজী ইউনিয়নে ‘সোনাপুর চ্যারিটি গ্রুপ’র পক্ষ থেকে সিরাজপুর কাজীবাড়ী ইসলামীয়া দাখিল মাদরাসা থেকে ২০২৬ সালে
সিলেটে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে আন্তর্জাতিক বেতার সংস্থা রেডিও রিপাবলিক ইন্দোনেশিয়া (জজও)-এর ৮১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। গত শুক্রবার নগরীর শাহপরানের হোটেল