admin
প্রকাশিত: 5:18 AM, May 5, 2026
আহমেদ শাকিল:
দেশের আইনশৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিতকরণে যেসব কর্মকর্তার নাম বর্তমানে শ্রদ্ধার সাথে উচ্চারিত হচ্ছে, তাদের মধ্যে অন্যতম সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম। দীর্ঘ পেশাগত জীবনে সততা, সাহসিকতা ও পেশাদারিত্বের অনন্য সমন্বয়ে তিনি নিজেকে একজন দক্ষ ও জনবান্ধব কর্মকর্তা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।
তার নেতৃত্বে সিলেট মহানগর পুলিশের কার্যক্রমে এসেছে দৃশ্যমান পরিবর্তন। সংশ্লিষ্ট মহলের অভিমত অনুযায়ী, অপরাধ দমন, সন্ত্রাসবিরোধী অভিযান, মাদক নিয়ন্ত্রণ এবং ট্রাফিক ব্যবস্থাপনায় তিনি আধুনিক ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছেন। বিশেষ করে, ডিজিটাল প্রযুক্তির সঠিক ব্যবহারের মাধ্যমে অপরাধী শনাক্তকরণ, আগাম তথ্য সংগ্রহ ও দ্রæত প্রতিক্রিয়ার মাধ্যমে অপরাধ প্রতিরোধ ও সাধারণ মানুষকে নিরাপত্তার কাজে সম্পৃক্ত করে আস্থার সম্পর্ক তৈরি।
আবদুল কুদ্দুছ চৌধুরী কেবল প্রশাসনিক দক্ষতাই নন, বরং তার মানবিক দৃষ্টিভঙ্গির কারণেও সাধারণ মানুষের কাছে আস্থার প্রতীক হয়ে উঠেছেন। বিভিন্ন সামাজিক সমস্যা সমাধানে তিনি সবসময় সহানুভ‚তিশীল। তার নিরপেক্ষ অবস্থান ও কঠোর শৃঙ্খলাবোধ সহকর্মীদের কাছেও তাকে একজন অনুকরণীয় নেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
“কঠোরতা ও মানবিকতার সুষম প্রয়োগের মাধ্যমে তিনি একটি কার্যকর ও শৃঙ্খলাবদ্ধ পুলিশ প্রশাসন গড়ে তুলতে সচেষ্ট রয়েছেন।” সংশ্লিষ্ট বিশেষজ্ঞ।
তবে অত্যন্ত দুঃখজনক বিষয় হলো, সা¤প্রতিক সময়ে কিছু অনিবন্ধিত অনলাইন পোর্টাল এবং ভুয়া সোশ্যাল মিডিয়া আইডির মাধ্যমে এই সফল কর্মকর্তার বিরুদ্ধে বিভ্রান্তিকর ও মানহানিকর তথ্য ছড়ানোর অপচেষ্টা লক্ষ্য করা যাচ্ছে। সচেতন মহলের মতে, একজন সৎ কর্মকর্তার ব্যক্তিগত সুনাম ক্ষুণ্ন করার এই হীন চেষ্টা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের প্রতি জনসাধারণের আস্থা নষ্ট করার একটি চক্রান্ত মাত্র।
বিশ্লেষকরা মনে করেন, ডিজিটাল প্ল্যাটফর্মের অপব্যবহার রোধে এবং ভুয়া তথ্য ছড়ানো বন্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া জরুরি। দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে সত্য তুলে ধরাই এখন সময়ের দাবি।
সিলেটের পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম তার অর্পিত দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করে যাচ্ছেন। সব বাধা ও অপপ্রচার ডিঙিয়ে তিনি ভবিষ্যতেও জননিরাপত্তা নিশ্চিত করতে একইভাবে দৃঢ় প্রত্যয়ে কাজ করে যাবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগের প্রাদুর্ভাব রুখতে এবং জনস্বাস্থ্য সুরক্ষায় কার্যকর সামাজিক উদ্যোগ গ্রহণ করেছে লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটি।
স্টাফ রিপোর্টার: দেশের জাহাজ নির্মাণ ও পুনঃপ্রক্রিয়াকরণ (শিপ রিসাইক্লিং) শিল্পের আন্তর্জাতিক মানের সক্ষমতা বাড়াতে প্রশাসনিক জটিলতা নিরসন এবং অনুমোদন প্রক্রিয়া
ঢাকার জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার মাজার জিয়ারত এবং শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন
সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, দীর্ঘ কর্মজীবনে যারা সিলেট সিটি কর্পোরেশনে দায়িত্ব পালন করেছেন এবং নিষ্ঠা
স্টাফ রিপোর্টার: সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী মরহুম এম সাইফুর রহমানের ৯৭তম জন্মদিন উপলক্ষে মৌলভীবাজার সদর উপজেলার বাহারমর্দান গ্রামে মরহুমের কবর
আব্দুর রহমান: সিলেট নগরী ও আশপাশের এলাকায় কিশোর গ্যাংয়ের ক্রমবর্ধমান দৌরাত্ম্য ও নানামুখী অপরাধ নিয়ে যখন অভিভাবক ও সাধারণ নগরবাসীর
সিলেট মহানগর দায়রা জজ আদালতের সদ্য সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট বদরুল আহমদ চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন এই আদালতে
জাতিসংঘের গুরুত্বপূর্ণ ও সফল সফর সম্পন্ন করায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন