admin

প্রকাশিত: 5:21 AM, May 5, 2026

শিল্প পুনরুজ্জীবন, বাজার স্থিতিশীলতা ও কৌশলগত মজুদ বাড়াবে সরকার : খন্দকার মুক্তাদির

শিল্প পুনরুজ্জীবন, বাজার স্থিতিশীলতা ও কৌশলগত মজুদ বাড়াবে সরকার : খন্দকার মুক্তাদির

স্টাফ রিপোর্টার:

বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, দেশের শিল্পখাতকে পুনরুজ্জীবিত করা, বাজারকে স্থিতিশীল রাখা এবং জরুরি পণ্যের নিরাপদ সরবরাহ নিশ্চিত করতে সরকার একটি সমন্বিত ও সময়োপযোগী কর্মপরিকল্পনা বাস্তবায়নে এগিয়ে যাচ্ছে।

তিনি জানান, রুগ্ন ও বন্ধ শিল্পকারখানা পুনরায় চালু করে উৎপাদন ও কর্মসংস্থান বাড়ানো সরকারের অন্যতম অগ্রাধিকার।

গতকাল সোমবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের দ্বিতীয় দিনের চতুর্থ অধিবেশন শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। এর আগে বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সঙ্গে জেলা প্রশাসকদের গুরুত্বপূর্ণ অধিবেশন অনুষ্ঠিত হয়।

মন্ত্রী জানান, বস্ত্র ও পাট খাতের প্রায় ৫০টি বন্ধ ও রুগ্ন মিলকে পর্যায়ক্রমে বেসরকারি খাতে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে। “এই উদ্যোগের মাধ্যমে নতুন বিনিয়োগ আকৃষ্ট হবে, উৎপাদন বাড়বে এবং ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে,”উল্লেখ করে তিনি বলেন, আগামী এক বছরের মধ্যে এ প্রক্রিয়া সম্পন্ন করার লক্ষ্যে কাজ চলছে।

জেলা প্রশাসকদের প্রস্তাবনা প্রসঙ্গে তিনি বলেন, “ডিসিরা নিজ নিজ জেলার বাস্তবতা তুলে ধরে শিল্প পুনরুজ্জীবন, নতুন শিল্পাঞ্চল গড়ে তোলা, বন্ধ চিনিকল পুনরায় চালু এবং ডিস্টিলারি স্থাপনের মাধ্যমে রপ্তানি সম্ভাবনা বাড়ানোর মতো কার্যকর ও বাস্তবভিত্তিক প্রস্তাব দিয়েছেন। সরকার এসব প্রস্তাব গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে।”

বাজার ব্যবস্থাপনায় কাঠামোগত পরিবর্তনের ওপর গুরুত্বারোপ করে বাণিজ্যমন্ত্রী বলেন, উৎপাদক থেকে খুচরা পর্যায় পর্যন্ত মূল্য ব্যবধান কমাতে সরকার আধুনিক, প্রযুক্তিনির্ভর (এআই-ভিত্তিক) সাপ্লাই চেইন মনিটরিং ব্যবস্থা চালুর পরিকল্পনা নিয়েছে। “এই ব্যবস্থার মাধ্যমে আমদানি, মজুদ, পাইকারি ও খুচরা প্রতিটি ধাপ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা সম্ভব হবে, যা বাজারে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করবে,” তিনি যোগ করেন।

তিনি আরও বলেন, আন্তর্জাতিক বাজারে অস্থিরতা মোকাবিলায় আমদানি-নির্ভর পণ্যের জন্য ‘স্ট্র্যাটেজিক রিজার্ভ’ গড়ে তোলা হচ্ছে। এর ফলে বৈশ্বিক সরবরাহ ব্যাহত হলেও দেশের বাজারে পণ্যের ঘাটতি তৈরি হবে না এবং মূল্য স্থিতিশীল রাখা সম্ভব হবে।

ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর কার্যক্রম প্রসঙ্গে মন্ত্রী জানান, একটি শক্তিশালী উপদেষ্টা পরিষদ গঠন করা হবে, যেখানে সরকারি ও বেসরকারি খাতের অভিজ্ঞ বিশেষজ্ঞরা অন্তর্ভুক্ত থাকবেন। “এর মাধ্যমে টিসিবির বাজার হস্তক্ষেপ আরও কার্যকর, সময়োপযোগী ও লক্ষ্যভিত্তিক হবে,”তিনি বলেন।

আসন্ন কোরবানির ঈদ উপলক্ষে কাঁচা চামড়া সংরক্ষণে বিশেষ কর্মপরিকল্পনার কথা তুলে ধরে তিনি বলেন, “একটিও চামড়া যাতে নষ্ট না হয়, সে লক্ষ্যে জেলা ও উপজেলা প্রশাসনের মাধ্যমে মসজিদ-মাদ্রাসা সংশ্লিষ্টদের প্রশিক্ষণ দেওয়া হবে। সরকারিভাবে লবণ সরবরাহ, সচেতনতামূলক লিফলেট বিতরণ এবং গণমাধ্যমে প্রচারণা চালানো হবে।” এছাড়া, কোরবানির পরবর্তী সাতদিন চামড়া পরিবহন নিয়ন্ত্রণের মাধ্যমে স্থানীয় সংরক্ষণ নিশ্চিত করার কথাও জানান তিনি।

বাজার স্থিতিশীল রাখতে জেলা প্রশাসকদের আরও সক্রিয় ভ‚মিকার ওপর জোর দিয়ে মন্ত্রী বলেন, “প্রশাসন ও নির্বাচিত সরকার সম্মিলিতভাবে কাজ করে সরবরাহ ব্যবস্থা সচল রাখা এবং ভোক্তার স্বার্থ রক্ষা করবে—এটাই আমাদের অঙ্গীকার।” ব্রিফিংয়ে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরিফুল আলম, শিল্প সচিব, বাণিজ্য সচিব এবং বস্ত্র ও পাট সচিব উপস্থিত ছিলেন।


আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

ডেঙ্গু প্রতিরোধে লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির উদ্যোগে মশা নিধন কর্মসূচি পালন

ডেঙ্গু প্রতিরোধে লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির উদ্যোগে মশা নিধন কর্মসূচি পালন

ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগের প্রাদুর্ভাব রুখতে এবং জনস্বাস্থ্য সুরক্ষায় কার্যকর সামাজিক উদ্যোগ গ্রহণ করেছে লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটি।

জাহাজশিল্পের সক্ষমতা বাড়াতে প্রশাসনিক জটিলতা নিরসনের উদ্যোগ * চট্টগ্রাম থেকেই মিলবে অনুমোদন * দ্রুত বসছে বর্জ্য শোধনাগার টিএসডিএফ

জাহাজশিল্পের সক্ষমতা বাড়াতে প্রশাসনিক জটিলতা নিরসনের উদ্যোগ * চট্টগ্রাম থেকেই মিলবে অনুমোদন * দ্রুত বসছে বর্জ্য শোধনাগার টিএসডিএফ

স্টাফ রিপোর্টার: দেশের জাহাজ নির্মাণ ও পুনঃপ্রক্রিয়াকরণ (শিপ রিসাইক্লিং) শিল্পের আন্তর্জাতিক মানের সক্ষমতা বাড়াতে প্রশাসনিক জটিলতা নিরসন এবং অনুমোদন প্রক্রিয়া

শহীদ জিয়া ও খালেদা জিয়ার মাজারে সিলেট জেলা-মহানগর যুবদলের শ্রদ্ধা

শহীদ জিয়া ও খালেদা জিয়ার মাজারে সিলেট জেলা-মহানগর যুবদলের শ্রদ্ধা

ঢাকার জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার মাজার জিয়ারত এবং শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন

কল্যাণ তহবিলের চেক বিতরণ অনুষ্ঠানে সিসিক প্রশাসক সিলেট সিটি কর্পোরেশনকে আরও জনবান্ধব হিসেবে গড়তে চাই

কল্যাণ তহবিলের চেক বিতরণ অনুষ্ঠানে সিসিক প্রশাসক সিলেট সিটি কর্পোরেশনকে আরও জনবান্ধব হিসেবে গড়তে চাই

সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, দীর্ঘ কর্মজীবনে যারা সিলেট সিটি কর্পোরেশনে দায়িত্ব পালন করেছেন এবং নিষ্ঠা

এম সাইফুর রহমানের জন্মদিনে এতিমদের মাঝে খাবার বিতর

এম সাইফুর রহমানের জন্মদিনে এতিমদের মাঝে খাবার বিতর

স্টাফ রিপোর্টার: সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী মরহুম এম সাইফুর রহমানের ৯৭তম জন্মদিন উপলক্ষে মৌলভীবাজার সদর উপজেলার বাহারমর্দান গ্রামে মরহুমের কবর

সিলেটে তিন দিনেই বদলে গেল দৃশ্যপট আতঙ্কের ওয়াকওয়েতে এখন হাঁটছেন প্রবীণরা

সিলেটে তিন দিনেই বদলে গেল দৃশ্যপট আতঙ্কের ওয়াকওয়েতে এখন হাঁটছেন প্রবীণরা

আব্দুর রহমান: সিলেট নগরী ও আশপাশের এলাকায় কিশোর গ্যাংয়ের ক্রমবর্ধমান দৌরাত্ম্য ও নানামুখী অপরাধ নিয়ে যখন অভিভাবক ও সাধারণ নগরবাসীর

সদ্য সাবেক পিপি অ্যাডভোকেট বদরুল আহমদ চৌধুরীর বাসায় নবনিযুক্ত পিপি অ্যাডভোকেট মোমিনুল ইসলাম মোমিনের সৌজন্য সাক্ষাৎ

সদ্য সাবেক পিপি অ্যাডভোকেট বদরুল আহমদ চৌধুরীর বাসায় নবনিযুক্ত পিপি অ্যাডভোকেট মোমিনুল ইসলাম মোমিনের সৌজন্য সাক্ষাৎ

সিলেট মহানগর দায়রা জজ আদালতের সদ্য সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট বদরুল আহমদ চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন এই আদালতে

জাতিসংঘ সফর সফলভাবে সম্পন্ন করায় তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়ে সিলেটে ছাত্রদলের আনন্দ মিছিল

জাতিসংঘ সফর সফলভাবে সম্পন্ন করায় তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়ে সিলেটে ছাত্রদলের আনন্দ মিছিল

জাতিসংঘের গুরুত্বপূর্ণ ও সফল সফর সম্পন্ন করায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন