admin
প্রকাশিত: 5:57 AM, May 6, 2026
স্টাফ রিপোর্টার:
পুলিশ প্রশাসনে নতুন রদবদলে সিলেট রেঞ্জের ডিআইজি পদে পরিবর্তন আনা হয়েছে। নতুন ডিআইজি হিসেবে দায়িত্ব পাচ্ছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কমিশনার মো. জিললুর রহমান। অন্যদিকে, সিলেটের বর্তমান ডিআইজি মো. মুশফেকুর রহমানকে পুলিশ সদর দপ্তরে বদলি করা হয়েছে।
গতকাল মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
একই দিনে জারি করা পৃথক আরেকটি প্রজ্ঞাপনে ১২ জেলায় নতুন পুলিশ সুপার (এসপি) নিয়োগসহ মোট ৩৯ জন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। এতে মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেনকে নৌ পুলিশের পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে। তার স্থলাভিষিক্ত হিসেবে আরএমপির উপ-পুলিশ কমিশনার রিয়াজুল ইসলামকে মৌলভীবাজার জেলার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, আরএমপির নতুন কমিশনার হিসেবে দায়িত্ব পেয়েছেন স্পেশাল ব্রাঞ্চের (এসবি) ডিআইজি মোহা. ফয়েজুল কবির। এছাড়া বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) নতুন কমিশনার হিসেবে দায়িত্ব পেয়েছেন ডিআইজি মো. আশিক সাঈদ। বিদায়ী বিএমপি কমিশনার মো. শফিকুল ইসলামকে টুরিস্ট পুলিশে বদলি করা হয়েছে।
অতিরিক্ত ডিআইজি পর্যায়েও পরিবর্তন আনা হয়েছে। সিআইডির কর্মকর্তা মো. আবুল বাশার তালুকদারকে ডিএমপির অতিরিক্ত কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে। পাশাপাশি ডিআইজি পদে পদোন্নতি পাওয়া সানা শামীনুর রহমানকে সিআইডিতে দায়িত্ব দেওয়া হয়েছে।
জেলা পর্যায়েও বড় ধরনের পরিবর্তন এসেছে। পঞ্চগড়ের নতুন এসপি হিসেবে নিয়োগ পেয়েছেন এপিবিএন-২ এর মো. মিজানুর রহমান। জয়পুরহাটে দায়িত্ব পেয়েছেন রেলওয়ে পুলিশের শাহনাজ বেগম। এছাড়া নীলফামারী, নড়াইল, সাতক্ষীরা, চাঁদপুর, ঝালকাঠি ও ফেনীসহ একাধিক জেলায় নতুন পুলিশ সুপার নিয়োগ দেওয়া হয়েছে।
রাষ্ট্রপতির আদেশক্রমে জননিরাপত্তা বিভাগের উপসচিব স্বাক্ষরিত এ আদেশ অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে। প্রজ্ঞাপনে জনস্বার্থে এই রদবদল করা হয়েছে বলে উল্লেখ করা হয়।
ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগের প্রাদুর্ভাব রুখতে এবং জনস্বাস্থ্য সুরক্ষায় কার্যকর সামাজিক উদ্যোগ গ্রহণ করেছে লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটি।
স্টাফ রিপোর্টার: দেশের জাহাজ নির্মাণ ও পুনঃপ্রক্রিয়াকরণ (শিপ রিসাইক্লিং) শিল্পের আন্তর্জাতিক মানের সক্ষমতা বাড়াতে প্রশাসনিক জটিলতা নিরসন এবং অনুমোদন প্রক্রিয়া
ঢাকার জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার মাজার জিয়ারত এবং শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন
সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, দীর্ঘ কর্মজীবনে যারা সিলেট সিটি কর্পোরেশনে দায়িত্ব পালন করেছেন এবং নিষ্ঠা
স্টাফ রিপোর্টার: সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী মরহুম এম সাইফুর রহমানের ৯৭তম জন্মদিন উপলক্ষে মৌলভীবাজার সদর উপজেলার বাহারমর্দান গ্রামে মরহুমের কবর
আব্দুর রহমান: সিলেট নগরী ও আশপাশের এলাকায় কিশোর গ্যাংয়ের ক্রমবর্ধমান দৌরাত্ম্য ও নানামুখী অপরাধ নিয়ে যখন অভিভাবক ও সাধারণ নগরবাসীর
সিলেট মহানগর দায়রা জজ আদালতের সদ্য সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট বদরুল আহমদ চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন এই আদালতে
জাতিসংঘের গুরুত্বপূর্ণ ও সফল সফর সম্পন্ন করায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন