admin

প্রকাশিত: ৪:৪০ অপরাহ্ণ, মে ১৩, ২০২৬

ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন  হাসপাতাল সিলেটে আন্তর্জাতিক  নার্স দিবস উদযাপিত

ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন  হাসপাতাল সিলেটে আন্তর্জাতিক  নার্স দিবস উদযাপিত
আধুনিক নার্সিং সেবার অগ্রদূত ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্মবার্ষিকী ও আন্তর্জাতিক নার্স দিবস উপলক্ষে সিলেটে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করেছে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল। গতকাল মঙ্গলবার সকালে হাসপাতালের কনফারেন্স কক্ষে আলোচনা সভা ও কেক কাটার মাধ্যমে দিবসটি পালন করা হয়। এবারের নার্স দিবসের প্রতিপাদ্য নির্ধারিত হয়েছে “আমাদের নার্স, আমাদের ভবিষ্যৎ; জীবন রক্ষায় প্রয়োজন, নার্সদের ক্ষমতায়ন”।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সিলেটের সভাপতি প্রফেসর ডা. মোঃ আমিনুর রহমান লস্কর বলেন, “নার্সিং কোনো সাধারণ পেশা নয়, এটি একটি মহান ব্রত। দিনের পর দিন রোগীদের সেবায় নিজেদের উৎসর্গ করে নার্সরা স্বাস্থ্যসেবার মূল ভিত্তি হিসেবে কাজ করছেন। বিশেষ করে মহামারি বা যেকোনো জরুরি পরিস্থিতিতে নার্সরাই জীবনের ঝুঁকি নিয়ে রোগীদের পাশে দাঁড়ান।” তিনি আরও বলেন, একজন নার্স শুধু ওষুধই দেন না, তিনি রোগীর আশার আলো হয়ে সাহস ও নিঃস্বার্থ ভালোবাসা বিলিয়ে দেন।
বিশেষ অতিথির বক্তব্যে ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক প্রকৌশলী শোয়েব আহমেদ মতিন বলেন, “নার্সদের কাজের উপযুক্ত পরিবেশ নিশ্চিত করতে এবং তাদের অবদানকে যথাযথ সম্মান জানাতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। মানবতার কল্যাণে আমাদের সেবার হাত যেন এভাবেই নিবেদিত থাকে।”
কাউছার মিয়ার কুরআন তেলাওয়াত এবং মুহতাসিম শাহরিয়ারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সিলেটের যুগ্ম সম্পাদক আবু তালেব মুরাদ, উপ-পরিচালক ডা. মোঃ আব্দুল মুনিম চৌধুরী।
এছাড়া নার্সদের পক্ষে বক্তব্য রাখেন আইসিইউ ইনচার্জ স্বর্না দাস, পিসিসিইউ-২ ইনচার্জ জাহানারা বেগম, শিহাব উদ্দিন, লাবিবুর রহমান আলভী এবং নার্সিং সুপারভাইজার শিপি আক্তার কুসুম।
আলোচনা সভা শেষে ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্মদিন উপলক্ষে কেক কেটে দিবসটির আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়। অনুষ্ঠানে হাসপাতালের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও বিপুল সংখ্যক সেবিকা উপস্থিত ছিলেন।-বিজ্ঞপ্তি

সর্বশেষ সংবাদ

গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনকে কেন্দ্র করে বসতবাড়িতে হামলা, আহত ১৪

গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনকে কেন্দ্র করে বসতবাড়িতে হামলা, আহত ১৪

এ কে আজাদ গোয়াইনঘাট: সিলেটের উপজেলার কইন্নাজঙ্গল এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনকে কেন্দ্র করে বিরোধের জেরে লোকমান আহমদ নামে এক সংবাদকর্মীর

গোয়াইনঘাটে থানাপুলিশের উদ্যোগে ফোর্স মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত

গোয়াইনঘাটে থানাপুলিশের উদ্যোগে ফোর্স মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত

এ কে আজাদ গোয়াইনঘাট: সিলেট জেলার অতিরিক্ত পুলিশ সুপার ডিএম হাসিবুল বেনজিরের দিকনির্দেশনায় গোয়াইনঘাট থানার সকল কর্মকর্তা ও সদস্যদের অংশগ্রহণে

স্বামীর হাতে এক  সন্তানের জননী খুন 

স্বামীর হাতে এক  সন্তানের জননী খুন 

স্টাফ রিপোর্টার:  স্বামীর হাতে এক সন্তানের জননী খুন হওয়ার খবর পাওয়া গেছে। গতকাল শনিবার বিকেল ৪ টায় সিলেটের গোলাপগঞ্জ উপজেলার

বিশ্বনাথে খালপার জামে মসজিদের সংস্কার  কাজে এমপি লুনার ৩ লাখ টাকার অনুদান

বিশ্বনাথে খালপার জামে মসজিদের সংস্কার  কাজে এমপি লুনার ৩ লাখ টাকার অনুদান

সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনার নির্বাচনী প্রতিশ্রুতি মোতাবেক বিশ্বনাথ উপজেলার ২নং খাজাঞ্চী ইউনিয়নের একটি মসজিদের সংস্কার কাজের জন্য

বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশন চা শ্রমিকদের দৈনিক নগদ মজুরি  ৬ শত টাকা নির্ধারণ করুন

বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশন চা শ্রমিকদের দৈনিক নগদ মজুরি  ৬ শত টাকা নির্ধারণ করুন

ঐতিহাসিক ২০ মে চা শ্রমিক দিবস উপলক্ষে বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশন সিলেট জেলা শাখার লাল পতাকা মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

অগ্রগামী ইসলামী সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ল্যাম্পপোস্ট স্থাপন

অগ্রগামী ইসলামী সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ল্যাম্পপোস্ট স্থাপন

সুনামগঞ্জের ছাতক উপজেলার দক্ষিণাঞ্চলের আনুজানী নতুন পাড়ায় এলাকাবাসীর নিরাপত্তা ও রাতের চলাচল নির্বিঘ্ন করতে ১০টি ল্যাম্পপোস্ট স্থাপন করেছে অগ্রগামী ইসলামী

টেক্সটাইল খাতকে টেকসই  করতে শিল্পের দক্ষতা ও শিক্ষার  মানোন্নয়ন জরুরি: মুক্তাদির

টেক্সটাইল খাতকে টেকসই  করতে শিল্পের দক্ষতা ও শিক্ষার  মানোন্নয়ন জরুরি: মুক্তাদির

স্টাফ রিপোর্টার:  বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, টেক্সটাইল খাতকে টেকসই করতে শিল্পের দক্ষতা ও শিক্ষার

শিশু-কিশোরদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সিলেটে পুনাকের রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন

শিশু-কিশোরদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সিলেটে পুনাকের রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন

স্টাফ রিপোর্টার:  সিলেট মেট্রোপলিটন পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় ও আনন্দঘন পরিবেশে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপিত হয়েছে। গতকাল