admin

প্রকাশিত: ৪:৪৩ অপরাহ্ণ, মে ১৩, ২০২৬

সিলেটে আঞ্জুমান মুফিদুল ইসলামের সভা ও দোয়া মাহফিল প্রফেসর ডা. আজিজুর রহমান মানবতার  সেবায় অনন্য দৃষ্টান্ত স্থাপনকারী

সিলেটে আঞ্জুমান মুফিদুল ইসলামের সভা ও দোয়া মাহফিল প্রফেসর ডা. আজিজুর রহমান মানবতার  সেবায় অনন্য দৃষ্টান্ত স্থাপনকারী
‘জীবনেও সাথী, মরণেও সাথী’-এই মহান প্রতিপাদ্যকে ধারণ করে মানবতার সেবায় নিয়োজিত ঐতিহ্যবাহী ইসলামী জনকল্যাণমূলক প্রতিষ্ঠান আঞ্জুমান মুফিদুল ইসলাম সিলেট জেলা শাখার সাবেক সভাপতি মরহুম প্রফেসর ডা. আজিজুর রহমানের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে নগরীর হাউজিং এস্টেটস্থ আঞ্জুমান মাদ্রাসা হলরুমে মুফিদুল ইসলাম সিলেট জেলা শাখার উদ্যোগে এই আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মরহুম প্রফেসর ডা. আজিজুর রহমানের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন আঞ্জুমান মুফিদুল ইসলাম মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মুফতি আতাউর রহমান।
আলোচনা সভায় বক্তারা বলেন, তিনি সিলেট লায়ন্স শিশু হাসপাতাল, ডায়াবেটিক অ্যাসোসিয়েশন, হার্ট ফাউন্ডেশন এবং লায়ন্স ফাউন্ডেশন-সহ বিভিন্ন সামাজিক ও সেবামূলক প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত থেকে অসহায় মানুষের কল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তাঁর কর্মময় জীবন সমাজের জন্য এক অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে। বক্তারা আরো বলেন, প্রয়াত প্রফেসর ডা. আজিজুর রহমান ছিলেন সিলেটের একজন বিশিষ্ট সমাজসেবক, মানবদরদী ও জনহিতৈষী ব্যক্তিত্ব। মানবতার কল্যাণে তিনি মৃত্যুর আগ পর্যন্ত নিরলসভাবে কাজ করে গেছেন।
আঞ্জুমান মুফিদুল ইসলাম সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক জুবায়ের আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও ট্রেজারার ইমরান আহমেদের পরিচালনায় উপস্থিত ছিলেন মরহুম প্রফেসর ডা. আজিজুর রহমানের ছেলে  আতিকুর রহমান ও আরিফুর রহমান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, আঞ্জুমান মুফিদুল ইসলামের জীবন সদস্য ডা. জাকির হোসেন, ডা. সাঈদ সাকিব, মো. আমিনুল ইসলাম, মো. মাহবুবুর রহমান, রুহুল কুদ্দুস চৌধুরী মাছুম, মো. কামাল আহমদ, লায়ন্স ক্লাব অব সিলেটের হুমায়ুন কবির, ইয়াইয়া সাদ্দাম, মাওলানা খাইরুল ইসলাম, মাওলানা নুরুল হক নাইম, মাওলানা সালমান আহমদ, মাওলানা আব্দুল মান্নান, মাওলানা সালেহ আহমদ, মাওলানা হাসান আহমদ, মাওলানা মনসুর আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি

সর্বশেষ সংবাদ

গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনকে কেন্দ্র করে বসতবাড়িতে হামলা, আহত ১৪

গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনকে কেন্দ্র করে বসতবাড়িতে হামলা, আহত ১৪

এ কে আজাদ গোয়াইনঘাট: সিলেটের উপজেলার কইন্নাজঙ্গল এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনকে কেন্দ্র করে বিরোধের জেরে লোকমান আহমদ নামে এক সংবাদকর্মীর

গোয়াইনঘাটে থানাপুলিশের উদ্যোগে ফোর্স মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত

গোয়াইনঘাটে থানাপুলিশের উদ্যোগে ফোর্স মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত

এ কে আজাদ গোয়াইনঘাট: সিলেট জেলার অতিরিক্ত পুলিশ সুপার ডিএম হাসিবুল বেনজিরের দিকনির্দেশনায় গোয়াইনঘাট থানার সকল কর্মকর্তা ও সদস্যদের অংশগ্রহণে

স্বামীর হাতে এক  সন্তানের জননী খুন 

স্বামীর হাতে এক  সন্তানের জননী খুন 

স্টাফ রিপোর্টার:  স্বামীর হাতে এক সন্তানের জননী খুন হওয়ার খবর পাওয়া গেছে। গতকাল শনিবার বিকেল ৪ টায় সিলেটের গোলাপগঞ্জ উপজেলার

বিশ্বনাথে খালপার জামে মসজিদের সংস্কার  কাজে এমপি লুনার ৩ লাখ টাকার অনুদান

বিশ্বনাথে খালপার জামে মসজিদের সংস্কার  কাজে এমপি লুনার ৩ লাখ টাকার অনুদান

সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনার নির্বাচনী প্রতিশ্রুতি মোতাবেক বিশ্বনাথ উপজেলার ২নং খাজাঞ্চী ইউনিয়নের একটি মসজিদের সংস্কার কাজের জন্য

বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশন চা শ্রমিকদের দৈনিক নগদ মজুরি  ৬ শত টাকা নির্ধারণ করুন

বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশন চা শ্রমিকদের দৈনিক নগদ মজুরি  ৬ শত টাকা নির্ধারণ করুন

ঐতিহাসিক ২০ মে চা শ্রমিক দিবস উপলক্ষে বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশন সিলেট জেলা শাখার লাল পতাকা মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

অগ্রগামী ইসলামী সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ল্যাম্পপোস্ট স্থাপন

অগ্রগামী ইসলামী সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ল্যাম্পপোস্ট স্থাপন

সুনামগঞ্জের ছাতক উপজেলার দক্ষিণাঞ্চলের আনুজানী নতুন পাড়ায় এলাকাবাসীর নিরাপত্তা ও রাতের চলাচল নির্বিঘ্ন করতে ১০টি ল্যাম্পপোস্ট স্থাপন করেছে অগ্রগামী ইসলামী

টেক্সটাইল খাতকে টেকসই  করতে শিল্পের দক্ষতা ও শিক্ষার  মানোন্নয়ন জরুরি: মুক্তাদির

টেক্সটাইল খাতকে টেকসই  করতে শিল্পের দক্ষতা ও শিক্ষার  মানোন্নয়ন জরুরি: মুক্তাদির

স্টাফ রিপোর্টার:  বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, টেক্সটাইল খাতকে টেকসই করতে শিল্পের দক্ষতা ও শিক্ষার

শিশু-কিশোরদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সিলেটে পুনাকের রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন

শিশু-কিশোরদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সিলেটে পুনাকের রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন

স্টাফ রিপোর্টার:  সিলেট মেট্রোপলিটন পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় ও আনন্দঘন পরিবেশে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপিত হয়েছে। গতকাল