admin
প্রকাশিত: 12:15 PM, March 16, 2026
শ্রী শ্রী গোপালজিউ আখড়া পরিচালনা কমিটির মাসিক সভা গত শুক্রবার (১৩ মার্চ) রাতে কমিটির ভারপ্রাপ্ত সভাপতি দুলন রঞ্জন দেবের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হিমাদ্রী কর পুরকায়স্থ সজলের পরিচালনায় অনুষ্ঠিত হয়।
সভায় কমিটির সাংগঠনিক সম্পাদক টিটন মল্লিককে জড়িয়ে একটি স্বার্থান্বেষী মহল সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। সংশ্লিষ্টরা জানান, দেবোত্তর সম্পত্তির ইট, রড ও গাছ বিক্রির অর্থ যথাযথভাবে মন্দিরের অ্যাকাউন্টে জমা রাখা হয়েছে এবং তা উন্নয়নমূলক কাজে ব্যয় হচ্ছে। কিন্তু একটি ‘ভূমিখোকো চক্র’ ও তাদের সহযোগীরা টিটন মল্লিকের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে হেয়পতিপন্ন করতে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। সভায় ভূমিখেকো এই চক্রের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় জানানো হয়, গত ৫ই আগস্ট পরবর্তী সময়ে দেবোত্তর জায়গা দখলমুক্ত করে সীমানা প্রাচীর নির্মাণ এবং সাধারণ সভার সিদ্ধান্ত অনুযায়ী মন্দিরের সেবাকার্য পরিচালনার জন্য ভাড়াটিয়া বাসা নির্মাণ করা হচ্ছে। এই উন্নয়নমূলক কাজে সহযোগিতা করার জন্য এলাকাবাসী ও ভক্তবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। এছাড়া দেবোত্তর ভূমিতে সরকারি জরিপের উদ্দেশ্যে জায়গা পরিষ্কার করে পরিত্যক্ত মালামাল ইট, রড ও গাছ বিক্রির টাকা স্বচ্ছতার সাথে তদারকি করা হচ্ছে বলে সভায় উল্লেখ করা হয়।
সভায় শুরুতে দখলকৃত দেবত্বভূমি উচ্ছেদে সহযোগিতা সহ উন্নয়ন কর্মকান্ডে অবদানের জন্য সিলেট-১ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ও বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের প্রতি বিশেষ কৃতজ্ঞতা, শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
পরিশেষে, ভারপ্রাপ্ত সভাপতি দুলন রঞ্জন দেব ভূমিখেকো ও দখলবাজদের বিরুদ্ধে গোপালটিলার সকল সনাতন ধর্মাবলম্বীদের সোচ্চার থাকার এবং মন্দিরের উন্নয়ন কর্মকাণ্ড সুষ্ঠুভাবে পরিচালনায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।-বিজ্ঞপ্তি
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরীর বদলিজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা প্রদান করেছে সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদ।
সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সিনিয়র সহ-সভাপতি, সিলেট ব্যবসায়ী সমিতির সাবেক সাধারন সম্পাদক, সিলেট কয়লা আমদানিকারক গ্রুপের সাবেক
শিশু-কিশোরদের সুপ্ত প্রতিভা বিকাশ, তাদের বিজ্ঞানমনস্ক ও মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সিলেটের ফেঞ্চুগঞ্জে গঠন করা হয়েছে
যেকোনো প্রাকৃতিক দুর্যোগ কিংবা দুর্ভোগে সরকারি সংস্থার পাশাপাশি বেসরকারি সংগঠনগুলো এগিয়ে আসলে পরিস্থিতি মোকাবেলা সহজ হয়। স্বেচ্ছাসেবী সংস্থা সিলেট আরবান
প্রেম ও দ্রোহের কবি, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে সিলেটে ভাবগম্ভীর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নজরুল স্মরণ অনুষ্ঠান।
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ ও সাংস্কৃতিক সন্ধ্যা এবং নৈশভোজ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ জুলাই)
সিলেটের জৈন্তাপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের চলমান নির্মাণকাজে ব্যবহারের জন্য বরাদ্দকৃত সরকারি নির্মাণসামগ্রী ব্যক্তিগতভাবে সরিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনায় উপজেলা
প্রভাবশালীদের ছত্রছায়ায় কোটি টাকার অনিয়মের বিস্তর অভিযোগ সিলেটের সীমান্তবর্তী গোয়াইনঘাট উপজেলায় সরকারি অনুমোদিত এলাকার বাইরে বিস্তৃত নদীপথে অবৈধভাবে বালু ও