admin

প্রকাশিত: 9:45 AM, January 12, 2026

আপসহীন নেত্রীর স্বপ্ন পূরণে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে

আপসহীন নেত্রীর স্বপ্ন পূরণে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শোক সভা ও দোয়া মাহফিলে খন্দকার মুক্তাদির

সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, ফ্যাসিবাদ বিরোধী নেত্রী, যিনি কখনো অন্যায়ের সাথে আপস করেননি, সেই আপসহীন নেত্রী সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। আমাদের সবাইকে তার স্বপ্ন পূরনে কাজ করতে হবে।

সোমবার (১২ জানুয়ারি) সিলেট সিটি কর্পোরেশনের শাহজালাল উপশহর একাডেমীতে ২২নং ওয়ার্ড বিএনপি আয়োজিত সাবেক সফল প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও শোক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খন্দকার মুক্তাদির বলেন, দেশের প্রতিটি আন্দোলন সংগ্রাম দূর্যোগময় মুহুর্তে জিয়ার পরিবারের অবদান অবিস্মরণীয়। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বপ্নময় বাংলাদেশ নির্নিমাণে মরহুমা বেগম খালেদা জিয়া মৃত্যুর পূর্বমুহুর্তে পর্যন্ত কাজ করে গিয়েছেন। সেই ধারাবাহিকতায় বিএনপির বর্তমান চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বেগম জিয়ার স্বপ্নপূরর্ণে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, তারেক রহমান দেশের উন্নয়নে মহাপরিকল্পনা গ্রহণ করেছেন। আমরা তাঁর পরিকল্পনা বাস্তবায়নে কাজ করতে হবে। আমাদের সবাইকে তাঁর পরিকল্পনা বাস্তবায়নে কাজ করতে হবে। আমাদের তারেক রহমানের নির্দেশনা মেনে আগামীর বাংলাদেশ বিনির্মাণে কাজ করতে হবে। তিনি বলেন, আমাদের প্রিয় নেত্রীর জন্য সবাই দোয়া করবেন।

২২নং ওয়ার্ড বিএনপির সভাপতি সাবেক কাউন্সিলর সৈয়দ মিসবাহ উদ্দিনের সভাপতিত্বে ও ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিকের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, মহানগর বিএনপির সধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, সহ-সভাপতি সৈয়দ মঈন উদ্দিন সুহেল, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু।

সভায় উপস্থিত ছিলেন মঞ্জুর আহমদ চৌধুরী, পিপি বদরুল আহমদ চৌধুরী, আব্দুল মালেক, এডভোকেট জোবের আহমদ খান, ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি এডভোকেট জাফর ইকবাল তারেক, আব্দুস সালাম, আবুল কালাম আজাদ, শামসুল হক, একেএম আহাদুস সামাদ, সাবেক কাউন্সিলর সালেগা কবীর শেপী, ওয়ার্ড মহিলা দলের সভাপতি রওশন আরা সিদ্দিকী (নুপুর), সাধারণ সম্পাদক সামসুন নাহার, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার প্রমুখ।

বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তাদের ছেলে বিশিষ্ট ক্রীড়া সংগঠনক মরহুম আরাফাত রহমান কোকো ও ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের মাগফেরাত কামনা এবং বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনা ও ছাত্র-জনতার আন্দোলনে আহতদের সুস্থতা কামনাসহ দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন উপশহর বায়তুল নাজাত মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা আসাদ বিন সিরাজ।-বিজ্ঞপ্তি


সর্বশেষ সংবাদ

চটকদার মূল্যছাড়ের নামে প্রতারণা: সিলেটে ‘বন্ড’কে জরিমানা

চটকদার মূল্যছাড়ের নামে প্রতারণা: সিলেটে ‘বন্ড’কে জরিমানা

স্টাফ রিপোর্টার: শারদীয় দুর্গাপূজার উৎসবকেন্দ্রিক কেনাকাটাকে পুঁজি করে সিলেটের পোশাকের দোকানগুলোতে চলছে মূল্যছাড়ের ছড়াছড়ি। বিভিন্ন ফ্যাশন হাউজ ও পোশাকের দোকানে

খাজাঞ্চি ইউনিয়নবাসীর সাথে চেয়ারম্যান পদপ্রার্থী তালুকদার গিয়াস উদ্দিনের মতবিনিময়

খাজাঞ্চি ইউনিয়নবাসীর সাথে চেয়ারম্যান পদপ্রার্থী তালুকদার গিয়াস উদ্দিনের মতবিনিময়

বিশ্বনাথ প্রতিনিধি: আসন্ন ২নং খাজাঞ্চি ইউনিয়ন পরিষদের নির্বাচনকে সামনে রেখে ইউনিয়নবাসীর সাথে চেয়ারম্যান পদপ্রার্থী তালুকদার গিয়াস উদ্দিনের এক মতবিনিময় সভা

বিএমজেএ সিলেট বিভাগীয় কমিটির সদস্য আহ্বান

বিএমজেএ সিলেট বিভাগীয় কমিটির সদস্য আহ্বান

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়শন (বিএমজেএ) সিলেট বিভাগীয় কমিটির সদস্য আহ্বান। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামীকাল শনিবার (১৭

সিলেটে স্বাস্থ্যসেবার নামে চরম নৈরাজ্য: লাইসেন্সহীন মহানগর হাসপাতালকে জরিমানা

সিলেটে স্বাস্থ্যসেবার নামে চরম নৈরাজ্য: লাইসেন্সহীন মহানগর হাসপাতালকে জরিমানা

‎‎আক্তার হোসেন: ‎‎নগরবাসীর জীবন ও স্বাস্থ্যসেবা নিয়ে ছিনিমিনি খেলার সুযোগ আর দেওয়া হবে না। স্বাস্থ্য খাতের চরম বিশৃঙ্খলা, লাইসেন্সবিহীন ব্যবসা

কুমিল্লা পট্টি ও সুইপার কলোনিতে কিশোর গ্যাংয়ের উপদ্রব, বাড়ছে অপরাধ

কুমিল্লা পট্টি ও সুইপার কলোনিতে কিশোর গ্যাংয়ের উপদ্রব, বাড়ছে অপরাধ

স্টাফ রিপোর্টার: সিলেটের ঐতিহাসিক দক্ষিণ সুরমার ভাবমূর্তি এখন এক চরম সংকটের মুখে। স্থানীয় সচেতন মহলের চরম ক্ষোভ আর উদ্বেগের কারণ

কাউন্টারে টিকিট নেই:  ডাবিং করে কালোবাজারি করছে কুলাউড়ার নাছির সিন্ডিকেট

কাউন্টারে টিকিট নেই:  ডাবিং করে কালোবাজারি করছে কুলাউড়ার নাছির সিন্ডিকেট

স্টাফ রিপোর্টার: সিলেট, শ্রীমঙ্গল ও শায়েস্তাগঞ্জ রুটের ট্রেনের টিকিট সাধারণ যাত্রীদের কাছে এখন সোনার হরিণ। কাউন্টারে গিয়ে ঘণ্টার পর ঘণ্টা

আবাসিক হোটেলের আড়ালে মাদকের স্বর্গরাজ্য :দক্ষিণ সুরমায় ‘সায়মন হোটেল’ যেন ইয়াবা সেবনের নিরাপদ আস্তানা

আবাসিক হোটেলের আড়ালে মাদকের স্বর্গরাজ্য :দক্ষিণ সুরমায় ‘সায়মন হোটেল’ যেন ইয়াবা সেবনের নিরাপদ আস্তানা

স্টাফ রিপোর্টার: সিলেটের দক্ষিণ সুরমা সুইপার কলোনি সংলগ্ন ‘খান বোর্ডিং’ নিয়ে চাঞ্চল্যকর খবর প্রকাশের পর এবার একই এলাকার আরেকটি হোটেলের

জেলা মহিলা ক্রীড়া সংস্থার সহসভাপতি সালেহা কবির শেপি

জেলা মহিলা ক্রীড়া সংস্থার সহসভাপতি সালেহা কবির শেপি

সিলেটের নারী ক্রীড়াঙ্গনে নতুন নেতৃত্বের প্রত্যয় স্টাফ রিপোর্টার: সিলেট জেলা মহিলা ক্রীড়া সংস্থার নতুন আহ্বায়ক কমিটির অনুমোদন দিয়েছে জাতীয় ক্রীড়া