admin

প্রকাশিত: 6:32 AM, December 10, 2025

বিমানে গরম পানিতে পুড়লো ইউএসএ ইমিগ্র্যান্ট শিশুর শরীর

বিমানে গরম পানিতে পুড়লো ইউএসএ ইমিগ্র্যান্ট শিশুর শরীর

রাজু আহমেদ:

১৩ বছর পর নিজের ইমিগ্রেন্ট শিশু কন্যাকে নিয়ে দেশে ফেরা এখন কষ্টের কারণ বোরহান উদ্দিনের। বাংলাদেশ বিমানের কেবিন ক্রোর ফেলা জগ ভর্তি গরম পানিতে জলসে গেছে তার শিশু মেয়ের শরীর।

৫ ডিসেম্বর বাংলাদেশ বিমানের দুবাই সিলেট ফ্লাইটে এই মর্মান্তিক ঘটনা ঘটে। কর্তৃপক্ষের চরম উদাসীনতার কারণে এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন আমেরিকা প্রবাসী বোরহান উদ্দিন

জানা গেছে, গত পাঁচ ডিসেম্বর গোয়াইনঘাট উপজেলার নন্দির গাও ইউনিয়নের আংগারজুর গ্রামের বাসিন্দা বোরহান উদ্দিন আমেরিকা থেকে স্বপরিবারে এমিরেটস এয়ারলাইন্স এ বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে দুবাই যাত্রা বিরতি ছিল তাদের। বাংলাদেশ বিমানের ২৪৮ নম্বর ফ্লাইটে সিলেটের উদ্দেশ্যে রওনা হন তারা। বিমান আকাশে উড্ডয়নের পর বিমানের জনৈক কেবিন ক্রু জগ ভর্তি গরম পানি নিয়ে যাত্রী সেবায় নিয়োজিত হন। এ সময় তার অসাবধানতার কারণে পুরো জগ ভর্তি গরম পানি বোরহান উদ্দিনের মেয়ে সেহরিস সুবহানা আরোস এর উপর পড়ে যায়। সাথে সাথে মেয়েটির শরীরের বিভিন্ন স্থান জ্বলসে যায়।

এ সময় বোরহান উদ্দিন এবং বিমানের অন্যান্য যাত্রীরা চিৎকার চেঁচামেচি শুরু করেন। একপর্যায়ে বিমান কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করে এবং তার মেয়ের সম্পূর্ণ চিকিৎসার ব্যয়ভার বহন করবে বলে জানায়। কিন্তু সিলেটে বিমান ল্যান্ডিং করার পর বিমান কর্তৃপক্ষ কোন প্রকার চিকিৎসা তো দূরের কথা একটি অ্যাম্বুলেন্স ও জোগাড় করে দিতে পারেনি।

বিমানের জন্যই কয়েকজন কর্মকর্তা বোরহান উদ্দিনকে বলেন, তার মেয়েকে যেন ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়। তাদের কথা মত মেয়েটিকে ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হলেও বিমানের কেউ আর খোঁজ নিতে আসেনি।

বোরহান উদ্দিন অভিযোগ করে বলেন, বিমানের অভ্যন্তরে মান্দাতার আমলের স্টিলের জগ দিয়ে গরম পানি সরবরাহ করে বিমানের ক্রুরা। বর্তমান সময়ের সাথে কোনভাবেই যায় না। বিমান কর্তৃপক্ষের চরম উদাসীনতার কারণে বাংলাদেশ বিমানের আজ এই বেহাল দশা। প্রবাসীরা এ কারণেই সব সময় বাংলাদেশ বিমানকে এড়িয়ে চলার চেষ্টা করেন। তিনি তার মেয়ের সু চিকিৎসা নিশ্চিত এবং চিকিৎসার সম্পূর্ণ ব্যয়ভার বিমান কর্তৃপক্ষকে বহন করার দাবি জানান।


আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

রাষ্ট্রপ্রতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সিলেট আগমন উপলক্ষে মহানগর তাঁতী দলের প্রস্তুতি সভা

রাষ্ট্রপ্রতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সিলেট আগমন উপলক্ষে মহানগর তাঁতী দলের প্রস্তুতি সভা

রাষ্ট্রপ্রতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সিলেট আগমন উপলক্ষে প্রস্তুতি সভার আয়োজন করেছে সিলেট মহানগর তাঁতী দল। সোমবার (১৪ সেপ্টেম্বর) নগরীর

সিলেট বিভাগ গণদাবি পরিষদ যুক্তরাজ্য শাখার পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠিত

সিলেট বিভাগ গণদাবি পরিষদ যুক্তরাজ্য শাখার পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠিত

‎​‎প্রবাসে সিলেট বিভাগের মানুষের অধিকার আদায়, জনকল্যাণ এবং দেশের উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণের প্রত্যয় নিয়ে ‘সিলেট বিভাগ গণদাবি পরিষদ’ যুক্তরাজ্য

সিলেট মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের ‘সীরাত সেমিনার’ অনুষ্ঠিত

সিলেট মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের ‘সীরাত সেমিনার’ অনুষ্ঠিত

রাসূল (সাঃ)-এর সুশাসন ও জীবন দর্শনই শ্রমজীবী মানুষের মুক্তির পথ : মুহাম্মদ ফখরুল ইসলাম জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, সিলেট মহানগরী

‎বর্ণাঢ্য আয়োজনে এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির এক দশকে পদার্পণ অনুষ্ঠান সম্পন্ন

‎বর্ণাঢ্য আয়োজনে এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির এক দশকে পদার্পণ অনুষ্ঠান সম্পন্ন

‎এক দশক ধরে এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটি বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করে যাচ্ছে সত্যনিষ্ঠ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা সমাজ পরিবর্তনের সবচেয়ে বড় হাতিয়ার।

মৌলভীবাজার সমিতি সিলেটের উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনায় বক্তারা

মৌলভীবাজার সমিতি সিলেটের উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনায় বক্তারা

‘সুশিক্ষা হলো মানুষের সবচেয়ে শক্তিশালী সম্পদ’ সিলেটে বসবাসরত মৌলভীবাজার জেলাবাসীদের ঐতিহ্যবাহী সংগঠন ‘মৌলভীবাজার সমিতি, সিলেট’-এর ব্যবস্থাপনায় ও মৌলভীবাজার সমিতি শিক্ষা

জার্নিমেকারজবসে বিনিয়োগকারী ও পরিচালক হিসেবে যুক্ত হলেন মোয়াম্মির চৌধুরী

জার্নিমেকারজবসে বিনিয়োগকারী ও পরিচালক হিসেবে যুক্ত হলেন মোয়াম্মির চৌধুরী

জার্নিমেকারজবস (জেএমজে)-এ নতুন অধ্যায় শুরু হয়েছে, যার মাধ্যমে মোয়াম্মির চৌধুরী প্রতিষ্ঠানে একজন বিনিয়োগকারী ও পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে যুক্ত হয়েছেন।

সিলেট সরকারি উচ্চ বিদ্যালয়ে ফ্রি ডেন্টাল ক্যাম্প সুস্থ জীবনের জন্য মুখের স্বাস্থ্য নিশ্চিত করা জরুরি: কয়েস লোদী

সিলেট সরকারি উচ্চ বিদ্যালয়ে ফ্রি ডেন্টাল ক্যাম্প সুস্থ জীবনের জন্য মুখের স্বাস্থ্য নিশ্চিত করা জরুরি: কয়েস লোদী

সিলেট সরকারি উচ্চ বিদ্যালয়ে সিলেট সেন্ট্রাল ডেন্টাল কলেজের উদ্যোগে এক ফ্রি ডেন্টাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার সকাল ১০টা থেকে

বিএনপিতে নেতৃত্ব পুনর্বিন্যাসের তোড়জোড়

বিএনপিতে নেতৃত্ব পুনর্বিন্যাসের তোড়জোড়

মেয়াদোত্তীর্ণ কমিটি পুনর্গঠনের উদ্যোগ, ছাত্রদল-স্বেচ্ছাসেবক দলে নতুন নেতৃত্বের অপেক্ষা মো.জুনেদ আহমদ,ফ্রান্স: জাতীয় কাউন্সিল সামনে রেখে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো