admin
প্রকাশিত: 2:39 PM, December 16, 2025
বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি: মহান বিজয় দিবসের গৌরবময় দিনে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন বড়লেখা মানবসেবা সংস্থা। সংগঠনের প্রবাসী দাতা সদস্যদের অর্থায়নে উপজেলার অর্ধশতাধিক সুবিধাবঞ্চিত ও অসহায় পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার বাদ আছর ষাটমা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে এই মানবিক কর্মসূচির আয়োজন করা হয়। শীতবস্ত্র পেয়ে শীতার্ত মানুষের মুখে হাসি ফোটে এবং উপকৃত পরিবারগুলো আয়োজকদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে।
বড়লেখা মানবসেবা সংস্থার সভাপতি জাহাঙ্গীর আলম শুভ’র সভাপতিত্বে এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আরিয়ান ফরহাদ’র সঞ্চালনায় অনুষ্ঠিত এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ষাটমা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদর উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বড়লেখা প্রেস ক্লাবের সদস্য সাংবাদিক মোস্তফা উদ্দিন, নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা শাখার সভাপতি ও দৈনিক কালবেলা বড়লেখা প্রতিনিধি সাংবাদিক তাহমিদ ইশাদ রিপন, বড়লেখা মানবসেবা সংস্থার স্থায়ী কমিটির সদস্য ও ডাচ্ বাংলা ব্যাংক বড়লেখা শাখার কর্মকর্তা আমিনুল বাবলু, উত্তর সুজানগর মায়া বেগম মাদ্রাসার শিক্ষক মাওলানা সাইফুর রহমান, উত্তর চৌমুহনী জামে মসজিদের পেশ ইমাম হাফেজ লুৎফুর রহমান, ধারাভাষ্যকার আহমেদ নোমান, সমাজকর্মী নূরে আলম মোহন এছাড়া আরও উপস্থিত ছিলেন সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বড়লেখা মানবসেবা সংস্থার মানবিক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। তারা বলেন, প্রবাসী দাতা সদস্যদের আন্তরিক সহযোগিতার ফলেই দীর্ঘদিন ধরে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে এ ধরনের কার্যক্রম আরও বিস্তৃত করা সম্ভব হচ্ছে। বক্তারা ভবিষ্যতেও সমাজের অসহায় ও দুঃস্থ মানুষের পাশে থেকে মানবসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
সভাপতির বক্তব্য শেষে মাওলানা সাইফুর রহমান সংগঠনের প্রবাসী দাতা সদস্যদের সুস্বাস্থ্য ও কল্যাণ কামনা করে দোয়া পরিচালনা করেন। পরবর্তীতে উপস্থিত অতিথিদের মাধ্যমে সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণের মধ্য দিয়ে কর্মসূচির সফল সমাপ্তি ঘটে।
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে স্কলার্সহোম মেজরটিলা কলেজে আলোচনা সভা, তথ্যচিত্র প্রদর্শনী, কুইজ প্রতিযোগিতা এবং দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)-এর আন্তর্জাতিক সম্পর্ক ও পার্টনারশিপ ডেভেলপমেন্ট বিষয়ক উপদেষ্টা, যুক্তরাজ্য বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল সাত্তার বলেছেন,
সিলেটের সংবাদ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাঘা ইউনিয়নের তুরুকভাগ (পশ্চিমপাড়া) গ্রামে পুলিশের এক এএসআইসহ একটি প্রভাবশালী মহলের বিরুদ্ধে বসতভিটার জমি
পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উপলক্ষে পবিত্র জশনে জুলুস-২০২৬ আজ বুধবার হযরত শাহজালাল (রঃ) এর দরগাহ শরীফ প্রাঙ্গণ
বিশ্বনাথ প্রতিনিধি: আল্লাহর সন্তুষ্টি অর্জনের আশায় নিজের পৈত্রিক ভুমিতে কোটি টাকা ব্যায়ে প্রতিষ্ঠা করছেন আল্লাহ পবিত্র ঘর মসজিদ ও মাদ্রাসা।
চুনারুঘাট প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাটে বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী, অনুদানের অর্থ এবং অসহায়-দুস্থ নারীদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে
মিশিগান (ইউএসএ) প্রতিনিধি: আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো বাংলাদেশ ল’ইয়ার্স অ্যাসোসিয়েশন অফ মিশিগান ইউএসএ-এর ‘ফ্যামিলি ডিনার-২০২৬’। গত শনিবার (২২
স্টাফ রিপোর্টার: সিলেটের শাহপরান (রহ.) মাজার মার্কেটের ব্যবসায়ী শাহাবুদ্দিন হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত থাকার অভিযোগে জালাল নামে এক যুবককে আটক করেছে