admin
প্রকাশিত: 6:03 AM, December 14, 2025
আল-আমিন মিয়া:
বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল)-এর চলতি আসর এবার নতুন করে উত্তেজনা ছড়াচ্ছে ‘চায়ের দেশ’ খ্যাত পূণ্যভূমি সিলেটে। প্রকৃতি আর ক্রিকেটের এক চমৎকার মেলবন্ধন ঘটতে যাচ্ছে এখানে।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের সবুজ গালিচায় আগামী শুক্রবার (২৬ ডিসেম্বর) থেকে শুরু হবে জমজমাট টি-টোয়েন্টি ক্রিকেটের এই পর্ব, যা চলবে ২ জানুয়ারি (শুক্রবার) পর্যন্ত।
বিপিএলের গত আসরগুলোতেও সিলেটে ক্রিকেটপ্রেমীদের ঢল দেখা গেছে, তবে এবারের উন্মাদনা যেন ছাড়িয়ে গেছে সব রেকর্ড। স্থানীয় দল সিলেট টাইটান্স নিজেদের ঘরের মাঠে খেলার বাড়তি সুবিধা নিতে প্রস্তুত। এখানকার দর্শকরা বরাবরই তাদের দলকে অকুণ্ঠ সমর্থন জুগিয়ে এসেছেন। স্টেডিয়ামের গ্যালারি হয়ে ওঠে যেন হাজারো মানুষের এক সমুদ্র।
সিলেট পর্ব কেবল মাঠের খেলার জন্যই গুরুত্বপূর্ণ নয়, এটি দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা খেলোয়াড় ও সমর্থকদের কাছে এখানকার প্রাকৃতিক সৌন্দর্য তুলে ধরারও একটি সুযোগ। শীতের স্নিগ্ধ সকালে চায়ের মনোরম দৃশ্যের পাশাপাশি ক্রিকেটারদের চার-ছক্কার ফুলঝুরি দেখতে মুখিয়ে আছেন সবাই। স্থানীয় প্রশাসন ও ক্রিকেট বোর্ড এই পর্ব সফল করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে। আশা করা হচ্ছে, সিলেট পর্বের প্রতিটি ম্যাচই হবে শ্বাসরুদ্ধকর ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ।
প্রাকৃতিক সৌন্দর্যের সঙ্গে ক্রিকেটীয় উত্তেজনার এই মিশ্রণ নিঃসন্দেহে বিপিএলকে একটি নতুন মাত্রা দেবে এবং ক্রিকেটপ্রেমীদের জন্য এক অবিস্মরণীয় অভিজ্ঞতা উপহার দেবে। সূচি অনুযায়ী, ২৬ ডিসেম্বর শুক্রবার সিলেট টাইটান্স ও রাজশাহী ওয়ারিয়র্স উদ্বোধনী ম্যাচ খেলবে। ম্যাচটি দুপুর ২টায় মাঠে গড়াবে। দিনের দ্বিতীয় ম্যাচে নোয়াখালি এক্সপ্রেস ও চট্টগ্রাম রয়েলস সন্ধ্যা সাতটায় মাঠে নামবে। পরদিন ঢাকা ক্যাপিটালস ও রাজশাহী ওয়ারিয়র্স মাঠে নামবে। ম্যাচটি হবে দুপুর ১টায়। পরের ম্যাচে সিলেট টাইটান্স ও নোয়াখালি এক্সপ্রেস সন্ধ্যা ৬টায় মাঠে নামবে।
প্রথম পর্বে সিলেটে ছয় দিনে ১২টি ম্যাচ হবে। দুই দিন পরপর একদিন করে খেলা বন্ধ থাকবে। দ্বিতীয় পর্ব হবে চট্টগ্রামে ৫ জানুয়ারি থেকে ১১ জানুয়ারি পর্যন্ত। বন্দর নগরীতেও ছয়দিন ম্যাচ মাঠে গড়াবে। ১৫ জানুয়ারি বিপিএল ঢাকা পর্বে ফিরবে। টানা তিনদিন ম্যাচ আয়োজন করে ১৭ জানুয়ারি গ্রুপ পর্বের লড়াই শেষ হবে। বিপিএলের প্রথম এলিমিনেটর ও প্রথম কোয়ালিফায়ার ১৯ জানুয়ারি মাঠে গড়াবে। দ্বিতীয় কোয়ালিফায়ার হবে ২১ জানুয়ারি। ২৩ জানুয়ারি সন্ধ্যা ৬টায় ফাইনাল ম্যাচ মাঠে গড়াবে।
বিপিএলের সূচি ঘোষণার বিষয়ে বিপিএলের গর্ভনিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু জানান, হোটেলে রুম পাওয়া নিয়ে সংশয়ে ছিলেন তারা। যে কারণে ঢাকা পর্ব দিয়ে বিপিএল শুরুর পরিকল্পনা নিয়েছিলেন। তবে সিলেটে হোটেল কর্তৃপক্ষ বিষয়টি সমাধান করতে পারায় সিলেট পর্ব দিয়ে তারা বিপিএল শুরুর সিদ্ধান্ত নিয়েছেন। এর আগে ২০১৭ আসরে সিলেট পর্ব দিয়ে বিপিএল শুরু হয়েছিল।
স্টাফ রিপোর্টার: বীর মুক্তিযোদ্ধা ও নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য জয়নুল আবেদীন ফারুকের ফ্রান্স সফরকে কেন্দ্র করে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠান ঘিরে
সিলেট-৬ আসনের সংসদ সদস্য এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, আয়কর আইন ও বিধিমালা অত্যন্ত গতিশীল। রাষ্ট্র পরিচালনার জন্য রাজস্ব সংগ্রহে
গোলাপগঞ্জ উপজেলার ৬৫ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার (৬ আগস্ট) সিলেট জেলা জিয়া মঞ্চের আহ্বায়ক মো:
বাংলাদেশের অর্থনীতির ইতিহাসে চা শিল্প একটি গৌরবময় অধ্যায়। সবুজে মোড়ানো সিলেটের পাহাড়ি ঢালে বিস্তৃত চা-বাগান শুধু প্রাকৃতিক সৌন্দর্যের প্রতীক নয়;
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সহ ক্ষুদ্র ও কুটির শিল্প বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানকে বাংলাদেশের ইতিহাসে
পরিবেশ রক্ষা ও জলবায়ু সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ (বাবৌযুপ) জাতীয় কমিটি ও সিলেট অঞ্চল কমিটির যৌথ উদ্যোগে
কর অঞ্চল-সিলেটের কর কমিশনার ভূবন মোহন ত্রিপুরা বলেছেন, করদাতাদের নিরবচ্ছিন্ন ও সহজ সেবা প্রদান নিশ্চিত করতে এবং দেশের অর্থনৈতিক ভিত
সিলেটের কণ্ঠ ও যন্ত্রশিল্পীদের সুসংগঠিত করার লক্ষ্যে ‘সিলেট মিউজিক অ্যাসোসিয়েশন’-এর ২০২৬–২০২৯ মেয়াদের ২১ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।