admin

প্রকাশিত: ৬:৩৪ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২৭, ২০২৫

শান্ত-মুশফিক জুটির দুর্দান্ত ব্যাটিংয়ে সিলেটকে হারাল রাজশাহী

শান্ত-মুশফিক জুটির দুর্দান্ত ব্যাটিংয়ে সিলেটকে হারাল রাজশাহী

স্পোর্টস রিপোর্টার: ঢাকায় ২৪শে ডিসেম্বর বড় আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠান হওয়ার কথা ছিল। কিন্তু নিরাপত্তা নিয়ে শঙ্কার কারণে তা হয়নি। তবে সব শঙ্কা কাটিয়ে গতকাল শুক্রবার মাঠে গড়িয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল)-এর এবারের আসর।

উদ্বোধনের আগেও বড় কোনো আনুষ্ঠানিকতা রাখেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শুধুমাত্র বেলুন উড়িয়ে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের ১২তম আসরের উদ্বোধন করেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। এর আগে শহীদ ওসমান বিন হাদির জন্য পালন করা হয় এক মিনিট নীরবতা।

কোরআন তিলওয়াতের পর গাওয়া হয় জাতীয় সংগীত। এরপর রাজশাহী ওয়ারিয়র্স ও সিলেট টাইনসের ম্যাচ দিয়ে শুরু হয়েছে বিপিএলে মাঠের লড়াই। প্রথম দিনে মাঝের বিরতিতে অবশ্য দর্শকদের জন্য গান শোনান ফুয়াদ আল মুক্তাদির। ছিলো আতশবাজীও। তবে সবকিছু হলেও আলোচনায় বিপিএলের ট্রফি। কারণ মাঠে দেখা যায়নি ট্রফিটাই!

বিপিএল অবশ্য এবার শুরুর আগেই বিতর্কিত হয়েছে। টুর্নামেন্ট শুরুর এক দিন আগে চট্টগ্রাম রয়্যালসের মালিকানা নিয়েছে বিসিবি। অনুশীলনের সময় বল না পাওয়ায় রেগে সিএনজিতে করে মাঠ ছেড়ে চলে গিয়েছিলেন নোয়াখালী এক্সপ্রেসের প্রধান কোচ খালেদ মাহমুদ ও সহকারী কোচ তালহা জুবায়ের। পরে যদিও ফিরে এসে খালেদ মাহমুদ সুজন জানান, ‘ভুল-বোঝাবুঝি’র জন্য এমন হয়েছে। যদিও এবার নানা পর্যবেক্ষণের মধ্যদিয়ে আগামী পাঁচ মৌসুমের জন্য ছয়টি ফ্র্যাঞ্চাইজি চূড়ান্ত করে বিসিবি।

এছাড়া, দীর্ঘ ১২ বছর পর আবারও খেলোয়াড়দের নিলাম প্রক্রিয়া ফিরে এসেছে। তবে নিলামের আগেই বিতর্ক দানা বাঁধে। গত আসরে ফিক্সিংয়ের অভিযোগে বেশ কয়েকজন খেলোয়াড়কে বাদ দেওয়া হয়। এই মৌসুমে ফ্র্যাঞ্চাইজিগুলোর পেমেন্টের বিষয়ে কঠোর অবস্থান নেয় বিসিবি। অংশগ্রহণ ফি ও ব্যাংক গ্যারান্টি দেওয়ার ওপর তারা জোর দেয়। আগের

এদিকে জয় দিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লীগে (বিপিএল) শুভ সূচনা করেছে রাজশাহী ওয়ারিয়র্স। দ্বাদশ আসরের উদ্বাধনী ম্যাচে গতকাল সিলেট টাইটান্সকে ৮ উইকেটে হারায়। রাজশাহীর জয়ের নায়ক অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। বড় লক্ষ্য তাড়া করতে নেমে দারুণ এক সেঞ্চুরি তুলে নেন তিনি। শান্তকে যোগ্য সঙ্গ দেওয়া মুশফিকুর রহিমও খেলেন ফিফটি ঊর্ধ্ব ইনিংস। সিলেটের করা ১৯১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ২ বল হাতে রেখে জয় নিশ্চিত করে পদ্মা পাড়ের দলটি। শান্ত ১০১ আর মুশফিক ৫১ রানে অপরাজিত থাকেন।

সিলেটের হয়ে ১টি করে উইকেট নেন খালেদ আহমেদ ও মেহেদী হাসান মিরাজ। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে বড় লক্ষ্যে তাড়ায় শুরুটা ভালো হয়নি রাজশাহীর। দলীয় ১৯ রানের মাথায় ৮ বলে ১০ রান করে আউট হন ওপেনার তানজিদ হাসান তামিম। শাহিবজাদা ফারহানকে নিয়ে দ্বিতীয় উইকেটে ম্যাচের হাল ধরেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ১৯ বলে ২০ রান করে সাজঘরে ফেরেন ফারহান। তার বিদায়ে ভাঙে ৪৩ রানের জুটি। তৃতীয় উইকেটে মুশফিকুর রহিমকে নিয়ে রানের চাকা সচল রাখেন শান্ত। ধীরে ধীরে হয়ে ওঠেন আগ্রাসী। ৩৬ বলে ৭ চার ও ১ ছক্কায় তুলে নেন ফিফটি। এরপর আরও মারকুটে হয়ে ওঠেন রাজশাহীর অধিনায়ক। তাকে যোগ্য সঙ্গ দেন অভিজ্ঞ মুশফিক। ৫৮ বলে ১০ চার ও ৫ ছক্কায় সেঞ্চুরি হাঁকিয়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন শান্ত। শেষ পর্যন্ত ৬০ বলে ১০১ রানে অপরাজিত থাকেন তিনি। এটি টি-টোয়েন্টিতে তার তৃতীয় ও বিপিএল ক্যারিয়ারে দ্বিতীয় সেঞ্চুরি। বাংলাদেশের ব্যাটারদের মধ্যে বিপিএলে দুটি করে সেঞ্চুরি আছে আর কেবল তামিম ইকবাল ও তানজিদ হাসান তামিমের।

গত বিপিএলে ৫ ইনিংস খেলে শান্তের মোট রান ছিল ৫৬। এবার এক ইনিংসেই করে ফেললেন প্রায় দ্বিগুণ। টুর্নামেন্ট শুরুর আগের দিন বলেছিলেন, এই বিপিএল দিয়ে বিশ্বকাপের জন্য নির্বাচকদের বিবেচনায় আসতে চান তিনি। সেই পথে শুরুটাও করলেন দারুণ। তাকে সঙ্গ দেয়া মুশফিক ৩১ বলে ৪ চার ও ২ ছক্কায় ৫১ রানে অপরাজিত থাকেন।

এর আগে পারভেজ হোসেন ইমনের ঝড়ো ফিফটিতে আগে ব্যাট করে ১৯০ রানের পুঁজি পায় সিলেট টাইটান্স। ৩৩ বলে ৫ ছক্কা ও ৪ বাউন্ডারিতে ৬৫ রানে অপরাজিত থাকেন ইমন। এছাড়া রনি তালুকদার ৪১, আফিফ হোসেন ৩৩ আর সাইম আইয়ুব ২৮ রান করেন। রাজশাহীর হয়ে ৩৮ রান খরচায় সর্বোচ্চ ২ উইকেট নেন নেপালের লেগস্পিনার সন্দ্বীপ লামিচানে। ১টি করে উইকেট নেন শ্রীলঙ্কান পেসার বিনুরা ফার্নান্দো ও টাইগার পেসার তানজিম হাসান সাকিব।

দিনের অপর ম্যাচে বিপিএলে নতুন দল হিসেবে নোয়াখালীর অন্তর্ভুক্তি শুরুতে উন্মাদনা তৈরি করলেও মাঠের পারফরম্যান্সে হতাশ করেছে নোয়াখালী এক্সপ্রেস। চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে তারা হেরেছে ৬৫ রানের বড় ব্যবধানে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ১৭৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে টপ ও মিডল অর্ডারের ব্যর্থতায় নোয়াখালী অলআউট হয় মাত্র ১০৯ রানে। ফলে দারুণ জয় দিয়ে দ্বাদশ বিপিএল শুরু করল চট্টগ্রাম রয়্যালস। এর আগে একই মাঠে দিনের প্রথম ম্যাচে ১৯১ রান তাড়া করে সিলেটকে হারিয়েছিল রাজশাহী। সে কারণে নোয়াখালীর সমর্থকদের প্রত্যাশা থাকলেও ব্যাটিং বিপর্যয়ে দ্রুতই ম্যাচ থেকে ছিটকে যায় দলটি। লক্ষ্য তাড়ায় নেমে ২৩ রানেই উদ্বোধনী জুটি হারায় নোয়াখালী। শরিফুল ইসলামের বলে ৭ বলে ১৫ রান করে ফেরেন হাবিবুর রহমান সোহান।

এরপর সাব্বির হোসেন (৫), অধিনায়ক সৈকত আলী (৪) ও জাকের আলী অনিক (৬) দ্রুত ফিরলে ৫৪ রানেই চার উইকেট হারায় দলটি। হায়দার আলী ও মাজ সাদাকাত কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। ২৪ বলে ২৮ রান করা হায়দার এবং ৩৮ রান করা সাদাকাত আউট হলে ম্যাচ কার্যত নোয়াখালীর হাতছাড়া হয়ে যায়। শেষ পর্যন্ত ১০৯ রানেই গুটিয়ে যায় তাদের ইনিংস। চট্টগ্রামের হয়ে তানভীর ইসলাম নেন সর্বোচ্চ ৩ উইকেট। শরিফুল ইসলাম, মুকিদুল ইসলাম ও শেখ মাহেদি হাসান নেন দুটি করে উইকেট। এর আগে টস জিতে ব্যাট করতে নেমে চট্টগ্রাম রয়্যালস তোলে ১৭৪ রান। ওপেনার মির্জা বাইগ ছিলেন ইনিংসের মূল ভরসা। পাকিস্তানি এই ব্যাটার ৭ চার ও ২ ছক্কায় ৬৯ বলে করেন সর্বোচ্চ ৮০ রান। দামী খেলোয়াড় নাইম শেখ ব্যর্থ হন (১১)। তবে মাহফিজুল ইসলাম (১৭) ও মাহমুদুল হাসান জয় (১৭) ছোট কিন্তু কার্যকর ইনিংস খেলেন। অধিনায়ক শেখ মাহেদি হাসান ১৩ বলে ২৬ রান করে দ্রুতগতির ক্যামিও খেলেন। নোয়াখালীর হয়ে সাব্বির হোসেন নেন ২ উইকেট। একটি করে উইকেট পান হাসান মাহমুদ, মেহেদি হাসান রানা, জহির খান ও মাজ সাদাকাত।


সর্বশেষ সংবাদ

আগামী দুই দিনে দারুণ কিছু ঘটবে, যুদ্ধবিরতি বাড়ানোর প্রয়োজন নেই: ট্রাম্প

আগামী দুই দিনে দারুণ কিছু ঘটবে, যুদ্ধবিরতি বাড়ানোর প্রয়োজন নেই: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে বর্তমান যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর কথা ভাবছেন না বলে জানিয়েছেন মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজের সাংবাদিক

বর্ণাঢ্য আয়োজনে তামাবিল হাইওয়ে থানায় বাংলা নববর্ষ উদযাপন

বর্ণাঢ্য আয়োজনে তামাবিল হাইওয়ে থানায় বাংলা নববর্ষ উদযাপন

জৈন্তাপুর প্রতিনিধি: সংগীত, আনন্দ আড্ডা আর ঐতিহ্যবাহী পান্তা-ইলিশের আয়োজনে সিলেটের তামাবিল হাইওয়ে থানায় উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ ১৪৩৩ বঙ্গাব্দ। মঙ্গলবার

বিশ্বনাথে রাস্তা পাওয়া নবজাতকের ঠাঁই হল সিলেট বাগবাড়ি ছোটমণি নিবাসে

বিশ্বনাথে রাস্তা পাওয়া নবজাতকের ঠাঁই হল সিলেট বাগবাড়ি ছোটমণি নিবাসে

বিশ্বনাথ প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথে গত ১২ এপ্রিল রাতে রাস্তায় পাওয়া সদ্য জন্মজাত নবজাতক কন্যা শিশুকে প্রশাসনিক আশ্রয় দেওয়া হল সিলেট

বুকী নদী রক্ষায় কঠোর জাতীয় নদী রক্ষা কমিশন: জাউয়াবাজার পরিদর্শন

বুকী নদী রক্ষায় কঠোর জাতীয় নদী রক্ষা কমিশন: জাউয়াবাজার পরিদর্শন

ছাতক প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক উপজেলার জাউয়াবাজারে বুকী নদীর অস্তিত্ব রক্ষা, অবৈধ দখল উচ্ছেদ এবং দূষণ রোধে কঠোর অবস্থান নিয়েছে জাতীয়

দক্ষিণ সুরমায় মাদ্রাসার এতিমদের এক মাসের খাবারের অর্থ দিল হাফিজ মরহুম ময়না মিয়া-মরিয়াম বিবি ট্রাস্ট’

দক্ষিণ সুরমায় মাদ্রাসার এতিমদের এক মাসের খাবারের অর্থ দিল হাফিজ মরহুম ময়না মিয়া-মরিয়াম বিবি ট্রাস্ট’

সিলেটের দক্ষিণ সুরমার ল²ীপুর সুনামপুর হাফিজ আব্দুল মান্নান হিফজুল কুরআন মাদ্রাসার এতিম ও দুস্থ শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে ‘হাফিজ মরহুম ময়না

সিলেটে মহিলা এমপি হতে লড়াইয়ে যারা

সিলেটে মহিলা এমপি হতে লড়াইয়ে যারা

স্টাফ রিপোর্টার: গত সংসদ নির্বাচনে প্রার্থী বাছাইয়ে অনেক সমীকরণ পাল্টে দিয়েছিল বিএনপি। চমক এসেছিল কয়েকটি আসনে। জয়ও পেয়েছে। এখন হিসাব

বাজেটে ব্যবসায়ীদের ওপর খড়গ নামবে না: বাণিজ্যমন্ত্রী

বাজেটে ব্যবসায়ীদের ওপর খড়গ নামবে না: বাণিজ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার: বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, টেকসই অর্থনৈতিক ব্যবস্থাপনার জন্য করের আওতা বাড়ানো অপরিহার্য। তবে আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে

ছুটির নোটিশ

ছুটির নোটিশ

ছুটির নোটিশ নববর্ষ উপলক্ষে সিলেটের সংবাদ-এর সকাল বিভাগ আজ বন্ধ থাকবে। আগামীকাল বুধবার পত্রিকা প্রকাশিত হবে না। সিলেটের সংবাদ অনলাইন