admin
প্রকাশিত: 6:34 AM, January 8, 2026
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১৬তম ম্যাচে চলতি আসরে রেকর্ড ১৯৮ রান করে জয় পেয়েছে চট্টগ্রাম রয়েল। গতকাল বুধবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিলেট টাইটানসের বিপক্ষে ১৯৮ রানের রেকর্ড গড়ে ১৪ রানে জয় পায় চট্টগ্রাম। দলের জয়ে ২১ বলে ৪৪ রানের টর্নেডো ইনিংস খেলে ম্যাচ সেরা হন চট্টগ্রামের ওপেনার মাহমুদুল হাসান জয়।
টস জিতে চট্টগ্রামকে ব্যাট করার আমন্ত্রণ জানান সিলেট টাইটানসের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। ব্যাট করতে নেমে ওপেনিং জুটিতে ৩৫ রান করে চট্টগ্রাম। ১৫ বলে ১৮ রান করে আউট হন ওপেনার মোহাম্মদ নাঈম শেখ।
দ্বিতীয় উইকেটে দারুণ জুটি গড়েন ওপেনার অ্যাডাম রসিংটন ও মাহমুদুল হাসান জয়। এসময় দুজন মিলে ৩৮ বলে তোলেন ৬০ রান। তাতেই বড় সংগ্রহের ভিত পেয়ে যায় চট্টগ্রাম। মাত্র ২১ বলে তিন চার আর ৪টি ছক্কার সাহায্যে ৪৪ রান করে আউট হন জয়। তিনি ইনিংসে সর্বোচ্চ ৪টি ছক্কা হাাঁকানোর রেকর্ড গড়েন।
৩৮ বলে ৬টি চার আর এক ছক্কায় ৪৯ রানে ফেরেন রসিংটন। আর ২০ বলে ২৫ রান করেন মোহাম্মদ নাওয়াজ। ৮ বলে ১৩ রান আসে আসিফ আলীর ব্যাট থেকে।
ইনিংসের একিবারে শেষ দিকে ব্যাটিংয়ে নেমে মাত্র ১৩ বলে চারটি চার আর এক ছক্কায় ৩৩ রানের ঝড়ো ইনিংস খেলেন অধিনায়ক শেখ মেহেদি হাসান। সিলেটের হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট নেন রুয়েল মিয়া। টার্গেট তাড়া করতে নেমে চট্টগ্রামের হয়ে খেলা পাকিস্তানি পেসার আমির জামেলের গতির মুখে পড়ে ১৮৪ রানে অলআউট হয় সিলেট। দলের হয়ে আফিফ হোসেন সর্বোচ্চ ৪৬ রান করেন। ইনিংসের শেষ দিকে নেমে ৯ বলে এক চার আর তিন ছক্কায় ২৫ রানের ঝড়ো ইনিংস খেলে পরাজয়ের ব্যবধান কমান পেসার খালিদ আহমেদ।
এদিকে সিলেটে গতকাল জয়ের জন্য ১৩৪ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই ২ উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়েছিল ঢাকা ক্যাপিটালস। তবে সেই চাপ সামলে দুর্দান্ত ব্যাটিং উপহার দেন তিনে নামা নাসির হোসেন। পাওয়ার প্লেতে নোয়াখালীর বোলারদের ওপর রীতিমতো তাণ্ডব চালান তিনি। মাত্র ২১ বলে ব্যক্তিগত অর্ধশতক পূর্ণ করেন এই ডানহাতি ব্যাটার। যা চলতি বিপিএলের দ্রুততম ফিফটির রেকর্ড। নাসিরের ইনিংসে ভর করে ৩৪ বল হাতে রেখে ৭ উইকেটের বড় জয় নিশ্চিত করে ঢাকা। টানা তিন ম্যাচ হারার পর তাদের এটি দ্বিতীয় জয়।
অন্যদিকে প্রথমবার বিপিএল খেলা নোয়াখালীর হারের বৃত্তেই রইলো। পাঁচ ম্যাচের সবক’টিতে হেরে পয়েন্ট তালিকার তলানিতে দলটি। অন্যদিকে দুই জয় নিয়ে ছয় দলের মধ্যে পঞ্চম স্থানে রয়েছে ঢাকা। লক্ষ্য তাড়া করতে নেমে ইনিংসের দ্বিতীয় বলে হাসান মাহমুদের শিকার হন ঢাকা ক্যাপিটালসের ওপেনার রাহমানউল্লাহ গুরবাজ (০)। তৃতীয় ওভারে বিদায় নেন আরেক ওপেনার আব্দুল্লাহ আল মামুন। ২ উইকেটে ১৪ যখন স্কোরবোর্ডে সেখান থেকেই পাল্টা আক্রমণ শুরু নাসিরের। আফগান অভিজ্ঞ স্পিনার মোহাম্মাদ নবিকে তিনি চারটি বাউন্ডারি মারেন। মাজ সাদাকাতের ওভারে তিন চার এক ছক্কায় রান নেন ১৮ রান। এরপর রেজাউর রহমান রাজার ওভারে তিন বাউন্ডারিতে পাওয়ার প্লেতেই নাসির পঞ্চাশ পেরিয়ে যান। এতে লেখেন নতুন ইতিহাস।
এর আগে এবারের আসরে দ্রুততম ফিফটির রেকর্ডটি ছিল রংপুর রাইডার্সের কাইল মেয়ার্সের দখলে। চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে ২৩ বলে ফিফটি করেছিলেন তিনি।
গতকাল মেয়ার্সকে ছাড়িয়ে যেতে নাসির দু’টি বল কম খেলেন। পাওয়ার প্লের ৬ ওভারেই ঢাকার স্কোরবোর্ডে জমা হয় ৬৪ রান। নাসিরের বাউন্ডারির জোয়ারে আরেক প্রান্তে ইরফান শুক্কুর তখন কেবল দর্শক। জুটির ৫০ রানে তার অবদান ছিল মাত্র ৬। জাতীয় দলের সহ-অধিনায়ক সাইফ হাসানের বদলে একাদশে সুযোগ পাওয়া ইরফান আউট হন ১২ রান করে। ঢাকার তাতে খুব একটা সমস্যা হয়নি। ইমাদ ওয়াসিমকে নিয়ে জয়ের তীরে পৌঁছে যান নাসির। অবিচ্ছিন্ন এই জুটিতে ৪০ বলে আসে ৬৪ রান। ম্যাচের প্রথম ভাগে দারুণ বোলিংয়ের পর ব্যাট হাতে ইমাদ অপরাজিত থাকেন ১৬ বলে ২৯ রানে। ১৪ চার ও ২ ছক্কায় শেষ পর্যন্ত ৫০ বলে ৯০ রানের এক টর্নেডো ইনিংস খেলে অপরাজিত থেকে মাঠ ছাড়েন ৩৪ বছর বয়সী এই ক্রিকেটার। টি-টোয়েন্টিতে তার আগের সেরা ছিল ৮০। ইনিংসটি খেলেছিলেন তিনি ১৩ বছর আগের বিপিএলে! ২০১৩ সালে রংপুরে রাইডার্সের হয়ে ঢাকা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে। স্বীকৃত টি-টোয়েন্টি ক্যারিয়ারে নাসিরের এটি ১০ম ফিফটি। এর আগে টস জিতে আগে ব্যাট করতে নেমে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়ে নোয়াখালী এক্সপ্রেস। ঢাকার বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে মাত্র ৪০ রানেই প্রথমসারির ৫ ব্যাটার সাজঘরে ফেরেন। ষষ্ঠ উইকেট জুটিতে অধিনায়ক হায়দার আলী ও মোহাম্মদ নবি ৯০ রানের জুটি গড়ে দলকে লড়াই করার মতো সংগ্রহ এনে দেন। হায়দার ৩৬ বলে ৪৭ রান করে আউট হলেও নবি ৩৩ বলে ৪২ রানে অপরাজিত থাকেন। এ ছাড়া মাজ সাদাকাত করেন ২৪ রান। দলের বাকি ব্যাটারদের কেউ দুই অঙ্কের ঘর স্পর্শ করতে পারেননি। ঢাকার হয়ে বোলিং করা ছয়জন বোলারই একটি করে উইকেট শিকার করেন।
রাষ্ট্রপ্রতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সিলেট আগমন উপলক্ষে প্রস্তুতি সভার আয়োজন করেছে সিলেট মহানগর তাঁতী দল। সোমবার (১৪ সেপ্টেম্বর) নগরীর
প্রবাসে সিলেট বিভাগের মানুষের অধিকার আদায়, জনকল্যাণ এবং দেশের উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণের প্রত্যয় নিয়ে ‘সিলেট বিভাগ গণদাবি পরিষদ’ যুক্তরাজ্য
রাসূল (সাঃ)-এর সুশাসন ও জীবন দর্শনই শ্রমজীবী মানুষের মুক্তির পথ : মুহাম্মদ ফখরুল ইসলাম জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, সিলেট মহানগরী
এক দশক ধরে এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটি বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করে যাচ্ছে সত্যনিষ্ঠ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা সমাজ পরিবর্তনের সবচেয়ে বড় হাতিয়ার।
‘সুশিক্ষা হলো মানুষের সবচেয়ে শক্তিশালী সম্পদ’ সিলেটে বসবাসরত মৌলভীবাজার জেলাবাসীদের ঐতিহ্যবাহী সংগঠন ‘মৌলভীবাজার সমিতি, সিলেট’-এর ব্যবস্থাপনায় ও মৌলভীবাজার সমিতি শিক্ষা
জার্নিমেকারজবস (জেএমজে)-এ নতুন অধ্যায় শুরু হয়েছে, যার মাধ্যমে মোয়াম্মির চৌধুরী প্রতিষ্ঠানে একজন বিনিয়োগকারী ও পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে যুক্ত হয়েছেন।
সিলেট সরকারি উচ্চ বিদ্যালয়ে সিলেট সেন্ট্রাল ডেন্টাল কলেজের উদ্যোগে এক ফ্রি ডেন্টাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার সকাল ১০টা থেকে
মেয়াদোত্তীর্ণ কমিটি পুনর্গঠনের উদ্যোগ, ছাত্রদল-স্বেচ্ছাসেবক দলে নতুন নেতৃত্বের অপেক্ষা মো.জুনেদ আহমদ,ফ্রান্স: জাতীয় কাউন্সিল সামনে রেখে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো