admin

প্রকাশিত: ১:৩০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৮, ২০২৬

রমজানে যানজট নিরসনে ফুটপাত হকারমুক্ত ও ৫ রমজান থেকে রাতে মার্কেট খোলার দাবি

রমজানে যানজট নিরসনে ফুটপাত হকারমুক্ত ও ৫ রমজান থেকে রাতে মার্কেট খোলার দাবি

পবিত্র রমজান মাসে নগরীর যানজট নিরসন, ব্যবসা-বান্ধব পরিবেশ নিশ্চিত করা এবং নিত্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে প্রশাসনের প্রতি চার দফা দাবি ও ব্যবসায়ীদের প্রতি বিশেষ আহ্বান জানিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখা। সমিতির নেতৃবৃন্দ জেলা ও পুলিশ প্রশাসনের কাছে ৫ রমজান থেকে গভীর রাত পর্যন্ত মার্কেট খোলা রাখার অনুমতি এবং ফুটপাত হকারমুক্ত রাখার জোর দাবি জানিয়েছেন।
বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার মহাসচিব ও সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপন জানান, পবিত্র রমজান ও ঈদুল ফিতরকে সামনে রেখে সিলেটের ব্যবসায়ীরা বড় ধরনের বিনিয়োগ করেন। ক্রেতাদের নির্বিঘ্নে কেনাকাটার সুযোগ করে দিতে তারা প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি।
৫ রমজান থেকে ঈদের আগ পর্যন্ত গভীর রাত পর্যন্ত দোকান ও বিপণিবিতানগুলো খোলা রেখে ব্যবসা পরিচালনা করতে সহযোগিতার আহবান জানিয়েছেন। নগরীর প্রধান প্রধান সড়ক ও মার্কেটের সামনের ফুটপাত হকারমুক্ত রাখা, যাতে ক্রেতারা অনায়াসে চলাচল করতে পারেন এবং কৃত্রিম যানজট সৃষ্টি না হয়। ব্যবসায়ী ও ক্রেতাদের নিরাপত্তার স্বার্থে মার্কেট এলাকায় পুলিশি টহল জোরদার করা। কেবল প্রশাসনের কাছে দাবি জানানোই নয়, সাধারণ মানুষের দুর্ভোগ লাঘবে সাধারণ ব্যবসায়ীদের প্রতিও বিশেষ আহবান জানিয়েছেন জেলা দোকান মালিক সমিতির নেতৃবৃন্দ। তারা বলেন, রমজানের পবিত্রতা রক্ষা করে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে হবে। কোনো অবস্থাতেই যেন কৃত্রিম সংকট তৈরি করে অতিরিক্ত মুনাফা নেওয়া না হয়, সেদিকে সজাগ থাকার আহ্বান জানান তারা।
আমরা চাই সিলেটের মানুষ যেন নির্বিঘ্নে এবং স্বস্তিতে কেনাকাটা করতে পারেন। সেজন্য ৫ রমজান থেকে রাতে মার্কেট খোলা রাখা এবং যানজট নিরসনে ফুটপাত দখলমুক্ত করা জরুরি। পাশাপাশি আমরা আমাদের সদস্যদের প্রতিও আহ্বান জানিয়েছি যেন তারা সহনশীল লাভে পণ্য বিক্রি করেন।
সমিতির নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন যে, সিলেট জেলা ও পুলিশ প্রশাসন ব্যবসায়ীদের এসব যৌক্তিক দাবি গুরুত্বের সাথে বিবেচনা করবেন। ফুটপাত দখলমুক্ত থাকলে এবং যানজট নিয়ন্ত্রণে থাকলে এবার সিলেটে রেকর্ড পরিমাণ কেনাকাটা হবে বলে তারা মনে করছেন।

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

হবিগঞ্জ এক্সপ্রেস বাস শ্রীমঙ্গল থেকে যাত্রী উঠানামা করতে পারবে না

হবিগঞ্জ এক্সপ্রেস বাস শ্রীমঙ্গল থেকে যাত্রী উঠানামা করতে পারবে না

সিলেট-শ্রীমঙ্গল-মৌলভীবাজার বাস ও মিনিবাস মালিক গ্রুপের বিশেষ সভা অনুষ্ঠিত হবিগঞ্জ এক্সপ্রেস বাস মৌলভীবাজার সড়ক দিয়ে চলাচল বন্ধের দাবি জানিয়ে আসছিল

বরইকান্দি ছাত্রাবাস মালিক সমিতির নতুন কমিটি গঠন : সভাপতি হাঃ জাকির, সম্পাদক রেজোয়ান

বরইকান্দি ছাত্রাবাস মালিক সমিতির নতুন কমিটি গঠন : সভাপতি হাঃ জাকির, সম্পাদক রেজোয়ান

সিলেট মহানগরীর দক্ষিণ সুরমা থানাধীন বরইকান্দি এলাকায় ‘ছাত্রাবাস মালিক সমিতি, এর এক জরুরি সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সর্বসম্মতিক্রমে আগামী

২৪ ঘণ্টার মধ্যে প্রধান আসামি গ্রেপ্তার, র‌্যাব-পুলিশের যৌথ অভিযানে!

২৪ ঘণ্টার মধ্যে প্রধান আসামি গ্রেপ্তার, র‌্যাব-পুলিশের যৌথ অভিযানে!

এ কে আজাদ গোয়াইনঘাট: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় এক নারী হত্যাকাণ্ডের ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যে প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব ও

নিজের বিরুদ্ধে প্রকাশিত সংবাদকে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক দাবি রাশেদ আহমদ সাদ্দামের

নিজের বিরুদ্ধে প্রকাশিত সংবাদকে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক দাবি রাশেদ আহমদ সাদ্দামের

গত ১৪ ও ১৬ মে দুই পর্বে প্রকাশিত একটি সংবাদ প্রতিবেদনকে সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন রাশেদ

গোয়াইনঘাটে মন্ত্রী আরিফ নদী ভাঙন রোধ ও মানুষের জীবনমালের নিরাপত্তা বিধানে নিরলসভাবে কাজ করছে সরকার

গোয়াইনঘাটে মন্ত্রী আরিফ নদী ভাঙন রোধ ও মানুষের জীবনমালের নিরাপত্তা বিধানে নিরলসভাবে কাজ করছে সরকার

রুবেল আহমদ: শ্রমও ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, নদী ভাঙন রোধ

গোয়াইনঘাটে রাতের আঁধারে দুর্বৃত্তের হামলা: ছুরিকাঘাতে বৃদ্ধার মৃত্যু, আশঙ্কাজনক কিশোরীসহ আহত ২

গোয়াইনঘাটে রাতের আঁধারে দুর্বৃত্তের হামলা: ছুরিকাঘাতে বৃদ্ধার মৃত্যু, আশঙ্কাজনক কিশোরীসহ আহত ২

এ কে আজাদ, গোয়াইনঘাট: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় গভীর রাতে প্রবাসীর বাড়িতে ঢুকে দুর্বৃত্তদের হামলায় এক বৃদ্ধা নারী নিহত হয়েছেন। এ

বিশ্বনাথে কমিউনিটি ক্লিনিকে ডাক্তার মেলেনা, সেবা বঞ্চিত এলাকাবাসী

বিশ্বনাথে কমিউনিটি ক্লিনিকে ডাক্তার মেলেনা, সেবা বঞ্চিত এলাকাবাসী

বিশ্বনাথ প্রতিনিধি: গ্রামীণ জনগণের দোরগোড়ায় প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে বাংলাদেশ সরকারের একটি যুগান্তকারী উদ্যোগ হলো কমিউনিটি ক্লিনিক। প্রতিটি কমিউনিটি

জগন্নাথপুরের রৌয়াইল গ্রামের সড়কের বেহাল দশা, চরম ভোগান্তি

জগন্নাথপুরের রৌয়াইল গ্রামের সড়কের বেহাল দশা, চরম ভোগান্তি

মোঃ আল আমীন, জগন্নাথপুর: রিয়াজ রহমান, জগন্নাথপু থেকে: সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের রৌয়াইল গ্রামের সুইচ গেইট এলাকার পূর্ব