admin
প্রকাশিত: ৪:৩৫ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২৪, ২০২৫
মো. আল-আমিন মিয়া: বিপিএল মানেই মিরপুর, চট্টগ্রাম আর সিলেটের গ্যালারি ভরা উন্মাদনা। তবে এবারের বিপিএল-এ শুরুতেই আলোচনার কেন্দ্রে সিলেট।
কারণ, এবার বিপিএল-এর প্রথম পর্ব শুরু হচ্ছে চায়ের দেশ সিলেট থেকেই। এই আয়োজন নিয়ে সিলেটে এখন উৎসবের আমেজ, যার প্রমাণ মিলেছে প্রথম দিনের টিকিট সব বিক্রি হয়ে যাওয়ার মধ্য দিয়ে। সিলেটের এই ক্রিকেট উন্মাদনাকে আরও এক ধাপ বাড়িয়ে দিলেন ঘরের ছেলে ও সিলেট টাইটান্সের তারকা পেসার ইবাদত হোসেন চৌধুরী।
মাঠে এসে প্রিয় দলকে সমর্থন জানাতে দর্শকদের প্রতি বিশেষ এক ভিডিও বার্তায় ইবাদত হোসেন তার মাতৃভাষা অর্থাৎ সিলেটি ভাষায় বলেন, সব আফনারা মাটও আইবা, খেলা দেখবা। ইবার কিন্তু অইযিবো (আপনারা সবাই মাঠে আসবেন, খেলা দেখবেন। এবার কিন্তু হয়ে যাবে)। ইবাদতের মুখে এই সিলেটি আহ্বান সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহূর্তেই ভাইরাল হয়ে যায় এবং স্থানীয় সমর্থকদের মধ্যে বাড়তি উৎসাহ তৈরি করে।
বিপিএল-এর প্রথম দিনের টিকিট ইতিমধ্যেই ‘সোল্ড আউট’ বা শেষ হয়ে গেছে। এই খবর শুনে উচ্ছ্বসিত ইবাদত বলেন, প্রথম থেকেই আমি বলে আসছি, আমাদের সিলেটে টি-টোয়েন্টি ও ওয়ানডে যত বেশি হবে তত ভিড় বাড়বে। এখানে মানুষের ক্রিকেট নিয়ে অনেক আগ্রহ। সবাই উন্মুখ হয়ে থাকে, সেটা ফ্র্যাঞ্চাইজি লিগ হোক আর আন্তর্জাতিক ক্রিকেট।
ইবাদত আরও যোগ করেন, টিকিট সব শেষ হয়ে গেছে শুনেই বোঝা যাচ্ছে এবার বিপিএল-এর হাইপ অনেক বেশি থাকবে। আমরাও আশা করি সবাই মাঠে এসে সিলেট দলকে প্রাণভরে সাপোর্ট করবেন। সিলেটের দর্শকদের ক্রিকেটের প্রতি ভালোবাসার কথা সবারই জানা। আন্তর্জাতিক ম্যাচ হোক কিংবা ঘরোয়া আসর—সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের গ্যালারি সবসময়ই কানায় কানায় পূর্ণ থাকে। এবারের বিপিএল-এ সিলেট টাইটান্স নিজেদের ঘরের মাঠে কেমন পারফর্ম করে, এখন সেটাই দেখার অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা।
বৃহত্তর আম্বরখানা পঞ্চায়েত কমিটির উদ্যোগে ১৫ জুলাই বুধবার সন্ধ্যায় সিলেট নগরীর আম্বরখানাস্থ জুলকার নায়েন ফাউন্ডেশন হলে পঞ্চায়েত কমিটির সদস্য, জুলকার
স্টাফ রিপোর্টার: “সবাই মিলে শপথ করি, মাদক মুক্ত সমাজ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মোগলাবাজার থানার
২০২৫ সালের সরকারি বৃত্তি পরীক্ষায় অসাধারণ সাফল্য অর্জনকারী শিক্ষার্থীদের সম্মাননা জানাতে আজ বুধবার স্কলার্সহোম টিলাগড় শাখায় এক আন্তরিক ও আনন্দঘন
যুব জমিয়ত বাংলাদেশ সিলেট মহানগরীর উদ্যোগে “২৪’শের জুলাই, জমিয়তের অবদান ও যুব সমাজের ভূমিকা” শীর্ষক এক আলোচনা সভা গতকাল বুধবার
সিলেটের সংবাদ ডেস্ক: সিলেট জেলা ও দায়রা জজ আদালতে কর্মরত জামায়াত সমর্থিত এডিশনাল পিপি, এডিশনাল জিপি ও এপিপি পদে দায়িত্ব
যুব জমিয়ত বাংলাদেশ সিলেট মহানগরীর উদ্যোগে “২৪’শের জুলাই, জমিয়তের অবদান ও যুব সমাজের ভূমিকা” শীর্ষক এক আলোচনা সভা গতকাল বুধবার
সিলেটের সংবাদ ডেস্ক: সিলেটের কানাইঘাটের লোভাছড়া পাথর কোয়ারিকে কেন্দ্র করে দায়ের হওয়া শ্রমিক নির্যাতন ও পাথর লুটপাটের দুটি আলোচিত মামলা
সিলেটের সংবাদ ডেস্ক: সিলেটের কানাইঘাটের লোভাছড়া পাথর কোয়ারিকে কেন্দ্র করে দায়ের হওয়া শ্রমিক নির্যাতন ও পাথর লুটপাটের দুটি আলোচিত মামলা