admin

প্রকাশিত: ৬:৫৮ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১৬, ২০২৫

সিলেট-তামাবিল সড়কে দুর্ঘটনায় প্রাণ গেল দুজনের

সিলেট-তামাবিল সড়কে দুর্ঘটনায় প্রাণ গেল দুজনের

সিলেটের জৈন্তাপুরে সিলেট-তামাবিল সড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় এক আনসার সদস্যসহ দুইজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ৯টার দিকে জৈন্তাপুর উপজেলার হেমু করিচর ব্রিজ এলাকায় যাত্রীবাহী বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে একজন ও দুপুর ১২টার দিকে হরিপুর ৭ নম্বর কূপের সামনে হাইয়েস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে আরেকজনের মৃত্যু হয়।

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা এ তথ্য নিশ্চিত করেছেন। পৃথক ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন।

জৈন্তাপুর থানা ও হাইওয়ে পুলিশ জানায়, মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ৯টার দিকে সিলেট তামাবিল মহাসড়কের জৈন্তাপুর উপজেলার হেমু করিচর ব্রিজ এলাকায় যাত্রীবাহী বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে মো. জিহাদ নামে একজনের মৃত্যু হয়েছে। নিহত জিহাদ (২০) নারায়াণগঞ্জ জেলার সদর উপজেলার হাজিগঞ্জ (পার্ট) গ্রামের নুরুল হক নূরার ছেলে। তিনি এশিয়া ট্রান্সপোর্ট পরিবহনের (ঢাকা মেট্রো ব-১৪-২৮৪৭) একটি বাসের হেলপার ছিলেন। এ ঘটনায় ওই বাসের আরও অন্তত ২০ জন আহত হয়েছেন।

অন্যদিকে, দুপুর ১২টার দিকে সিলেট-তামাবিল সড়কের হরিপুর ৭ নম্বর কূপের সামনে হাইয়েস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক আনসার সদস্যের মৃত্যু হয়েছে।

হাইওয়ে পুলিশ জানায়, দুপুর ১২টার সময় জৈন্তাপুর থানাধীন সিলেট গ্যাস ফিল্ডের ৭ নম্বর কুপের সামনে হাইয়েস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে হাইয়েস গাড়িটি রাস্তার পাশে চা দোকানে বসা ৭ নম্বর কুপে কর্মরত আনসার সদস্য মোস্তফা মিয়াকে চাপা দিলে তিনি ঘটনাস্থলে প্রাণ হারান। এ ঘটনায় দুইজন গুরুতর আহত হয়েছেন। আহতদের ওসমনী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

তামাবিল হাইওয়ে থানার ওসি মো. হাবিবুর রহমান জানান, পৃথক দুটি দুর্ঘটনার পরই যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।


সর্বশেষ সংবাদ

জাতীয় পুরস্কার অর্জন করায় আর্ট এন্ড অটিস্টিক স্কুলকে সংবর্ধনা

জাতীয় পুরস্কার অর্জন করায় আর্ট এন্ড অটিস্টিক স্কুলকে সংবর্ধনা

সিলেটের সংবাদ ডেস্ক: সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, প্রতিবন্ধী শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত করতে সিলেট আর্ট এন্ড

নগর ভবনে প্রস্তুতি সভায় সিসিক প্রশাসক

নগর ভবনে প্রস্তুতি সভায় সিসিক প্রশাসক

৮ ঘণ্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণ করতে হবে সিলেটের সংবাদ ডেস্ক: সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন,

নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এ গোল্ড মেডেল পেল মারিয়া মেহজাবিন মাওয়া

নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এ গোল্ড মেডেল পেল মারিয়া মেহজাবিন মাওয়া

‎‎সিলেট সিটি করপোরেশনের চৌকিদেখী এলাকার শাহপরান প্রি-ক্যাডেট একাডেমির শিক্ষার্থী মারিয়া মেহজাবিন মাওয়া “নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬” প্রতিযোগিতার উশু ইভেন্টে গোল্ড মেডেল

টেন্ডার ছাড়াই পিয়াইন নদীতে লাখ লাখ টাকার চাঁদাবাজি

টেন্ডার ছাড়াই পিয়াইন নদীতে লাখ লাখ টাকার চাঁদাবাজি

ড্রেজারে বালু কাটছে আলীম সিন্ডিকেট স্টাফ রিপোর্টার: সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে, কোনো প্রকার টেন্ডার বা ইজারা ছাড়াই সিলেটের গোয়াইনঘাট উপজেলার

সুরমা নদীর ভাঙ্গনে বিলীন হয়ে গেছে মসজিদ স্কুল কবরস্থান ও বাজার

সুরমা নদীর ভাঙ্গনে বিলীন হয়ে গেছে মসজিদ স্কুল কবরস্থান ও বাজার

সাকির আমিন, ছাতক: সুনামগঞ্জের ছাতক সদর ইউনিয়নের আন্ধারী গাঁও,মল্লিক পুর,কেশব পুর ও বাউশা ডহর (গভীর) নামক স্থানে সুরমা নদীর ভাঙনে

সিলেট সদর উপজেলার পুটিকাটা বিল জলমহালের ইজারা পেয়েছে চাতল মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেড

সিলেট সদর উপজেলার পুটিকাটা বিল জলমহালের ইজারা পেয়েছে চাতল মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেড

সিলেট সদর উপজেলার টুকেরবাজার ইউনিয়নাধীন পুটিকাটা বিল জলমহাল ১৪৩৩-১৪৩৫ বাংলা সনের চৈত্র পর্যন্ত সময়ের জন্য বার্ষিক ৩,০৮,২২৪ (তিন লক্ষ আট

সিলেট জেলা ও মহানগর যুবদলের লিফলেট বিতরণ জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে বিএনপি অক্ষরে অক্ষরে প্রতিশ্রুতিবদ্ধ: অ্যাড. মোমিনুল ইসলাম মোমিন

সিলেট জেলা ও মহানগর যুবদলের লিফলেট বিতরণ জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে বিএনপি অক্ষরে অক্ষরে প্রতিশ্রুতিবদ্ধ: অ্যাড. মোমিনুল ইসলাম মোমিন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সবসময়ই জনগণের আকাঙক্ষা ও গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল। সংসদের দক্ষিণ প্লাজায় রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের ভিত্তিতে স্বাক্ষরিত

জাতীয় বাজেটে কৃষি খাতে উন্নয়ন বরাদ্দের ৪০ ভাগ বরাদ্দের দাবিতে অর্থমন্ত্রীর কাছে স্মারকলিপি

জাতীয় বাজেটে কৃষি খাতে উন্নয়ন বরাদ্দের ৪০ ভাগ বরাদ্দের দাবিতে অর্থমন্ত্রীর কাছে স্মারকলিপি

জাতীয় বাজেটে উন্নয়ন বরাদ্দের ৪০ভাগ কৃষি খাতে বরাদ্দ ও হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ প্রদানসহ ১০দফা দাবিতে সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক