admin
প্রকাশিত: 8:37 AM, December 7, 2025
তিন বারের সাবেক প্রধানমন্ত্রী ও জাতীয়তাবাদী নেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় সিলেটসহ সারাদেশের জাতীয়তাবাদী পরিবার ও সাধারণ জনগণের প্রতি নফল রোজা রাখার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা এবং কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির।
শনিবার এক বিবৃতিতে হুমায়ুন কবির বলেন, বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় আমরা সকলের কাছে নিয়মিত দোয়া মাহফিল এর পাশাপাশি নফল রোজা রাখার ও অনুরোধ জানাচ্ছি। তিনি দেশের জন্য নিঃস্বার্থভাবে কাজ করেছেন। তার স্বাস্থ্য সুরক্ষায় আমাদের সমবেদনা ও প্রার্থনা সবচেয়ে বড় অনুপ্রেরণা।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা এবং কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরের সৌজন্যে আগামী সোমবার সিলেট নগরীর আম্বরখানায় নফল রোজাদারদের জন্য এক ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। উক্ত ইফতার মাহফিলে শরীক হওয়ার জন্য সকল রোজাদার কে অনুরোধ জানানো হয়েছে এবং সাবেক ছাত্রদল নেতা চৌধুরী মোহাম্মদ সোহেলের সঙ্গে (০১৭১১৩৩২৬২৬) যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
আধ্যাত্মিক ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে শ্রী শ্রী ঠাকুর বৈষ্ণব রায় সিদ্ধ বকুলতলা ধাম সংরক্ষণ কমিটির ত্রিবার্ষিক সম্মেলন। নবগঠিত
সামাজিক সংগঠন লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির (জেলা ৩১৫ বি১, বাংলাদেশ)-২০২৬ সালের দায়িত্ব হস্তান্তর ও গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
স্কলার্সহোম মেজরটিলা কলেজে শিক্ষার গুণগত মানোন্নয়ন, শ্রেণিকক্ষে পাঠদানের কার্যকারিতা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের কাঙ্ক্ষিত ফলাফল নিশ্চিত করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ শিক্ষক সভা
মোঃ ফজলু মিয়া, ওসমানীনগর: সরকারের ঘোষিত পরিবেশ ও জলবায়ু পরিবর্তনের অংশ হিসেবে আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি চালুর
স্টাফ রিপোর্টার: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার শিববাড়ি এলাকা ধীরে ধীরে মাদকের নিরাপদ আস্তানায় পরিণত হচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা।
স্টাফ রিপোর্টার: সিলেটের সীমান্তবর্তী জৈন্তাপুর উপজেলার হরিপুর রুটটি এখন ভারতীয় অবৈধ চোরাচালানের প্রধান ট্রানজিট পয়েন্টে পরিণত হয়েছে। স্থানীয় সচেতন মহল
স্টাফ রিপোর্টার: দেশের রাজনৈতিক পটপরিবর্তনের সুযোগ নিয়ে সিলেটে রাতারাতি খোলস বদলে সচল হয়ে উঠেছে একটি বড় ধরনের অবৈধ ‘বুঙ্গা’ (সীমান্ত
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরীর বদলিজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা প্রদান করেছে সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদ।