admin
প্রকাশিত: 2:50 PM, December 14, 2025
সিলেট-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, ১৪ ডিসেম্বর পাক হানাদার বাহিনী ও দেশীয় দোসররা গভীর রাতে পরিকল্পিতভাবে হত্যা করেছিল বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তানদের। জাতিকে মেধাশূন্য করার হীন উদ্দেশ্যেই তারা এই নির্মম হত্যাযজ্ঞ চালায়। তাদের লক্ষ্য ছিল-এই দেশকে চিরতরে দুর্বল ও নিশ্চিহ্ন করে দেওয়া। কিন্তু ইতিহাস সাক্ষ্য দেয়, তাদের সেই ঘৃণ্য স্বপ্ন বাস্তবায়িত হয়নি। শহীদ বুদ্ধিজীবীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতার আলো আজও আমাদের পথ দেখায়।
স্বাধীনতার ৫৪ বছরে বাংলাদেশ আজ স্বগৌরবে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। প্রায় ১৮ কোটি মানুষ একটি সত্যিকার সমৃদ্ধ, গণতান্ত্রিক ও মর্যাদাশীল বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে সামনে এগিয়ে চলেছে। আজ আমরা একটি গুরুত্বপূর্ণ সময় অতিক্রম করছি-আগামী জাতীয় নির্বাচনের দিকে দৃঢ় প্রত্যয়ে এগিয়ে যাচ্ছি।
তিনি বলেন, ১৪ ডিসেম্বর আমাদের শিখিয়েছে, আমরা মাথা নত করার জাতি নই; আমরা মাথা উঁচু করে দাঁড়ানোর জাতি। আমাদের সংকল্প দৃঢ়, আমাদের বিশ্বাস অটুট। আমরা চাই এই বাংলাদেশকে বিশ্বের বুকে একটি উন্নত, আধুনিক ও মানবিক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করতে। সেই স্বপ্ন বাস্তবায়নে আগামী দিনে যিনি নেতৃত্ব দেবেন বলে আমরা আশাবাদী, তিনি হচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
তিনি রোববার (১৪ ডিসম্বের) বেলা ২টায় শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে নগরীর চৌহাট্টাস্থ শহীদ বৃদ্ধিজীবী স্মৃতি সৌধে শ্রদ্ধা নিবেদন শেষে উপরোক্ত কথাগুলো বলেন।
এসময় উপস্থিত ছিলেন, মহানগর বিএনপি সাবেক সভাপতি নাসিম হোসেন, সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, রহিম মল্লিক, জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক আবুল কাশেম, লুৎফুর রহমান মোহন, সৈয়দ লোকমানুজ্জামান, সৈয়দ রহিম আলী রাশু, নজির হোসেন, আক্তার আহমদ। এছাড়াও বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় কলেজের ভাসকুলার সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান, সিলেটের কৃতি সন্তান অধ্যাপক ডাক্তার নিয়াজ আহমদ চৌধুরীকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের
আধ্যাত্মিক ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে শ্রী শ্রী ঠাকুর বৈষ্ণব রায় সিদ্ধ বকুলতলা ধাম সংরক্ষণ কমিটির ত্রিবার্ষিক সম্মেলন। নবগঠিত
সামাজিক সংগঠন লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির (জেলা ৩১৫ বি১, বাংলাদেশ)-২০২৬ সালের দায়িত্ব হস্তান্তর ও গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
স্কলার্সহোম মেজরটিলা কলেজে শিক্ষার গুণগত মানোন্নয়ন, শ্রেণিকক্ষে পাঠদানের কার্যকারিতা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের কাঙ্ক্ষিত ফলাফল নিশ্চিত করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ শিক্ষক সভা
মোঃ ফজলু মিয়া, ওসমানীনগর: সরকারের ঘোষিত পরিবেশ ও জলবায়ু পরিবর্তনের অংশ হিসেবে আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি চালুর
স্টাফ রিপোর্টার: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার শিববাড়ি এলাকা ধীরে ধীরে মাদকের নিরাপদ আস্তানায় পরিণত হচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা।
স্টাফ রিপোর্টার: সিলেটের সীমান্তবর্তী জৈন্তাপুর উপজেলার হরিপুর রুটটি এখন ভারতীয় অবৈধ চোরাচালানের প্রধান ট্রানজিট পয়েন্টে পরিণত হয়েছে। স্থানীয় সচেতন মহল
স্টাফ রিপোর্টার: দেশের রাজনৈতিক পটপরিবর্তনের সুযোগ নিয়ে সিলেটে রাতারাতি খোলস বদলে সচল হয়ে উঠেছে একটি বড় ধরনের অবৈধ ‘বুঙ্গা’ (সীমান্ত