admin

প্রকাশিত: 11:38 AM, December 22, 2025

সিলেটে পুলিশ সদস্যের কলেজ পড়ুয়া মেয়ের ঝু ল ন্ত ম র দে হ উ দ্ধা র

সিলেটে পুলিশ সদস্যের কলেজ পড়ুয়া মেয়ের ঝু ল ন্ত ম র দে হ উ দ্ধা র

সিলেট নগরীর বাদামবাগিচা এলাকায় নিজ বাসা থেকে তাহমিনা আক্তার জেরিন (১৮) নামে এক কলেজ ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২২ ডিসেম্বর) সকালে নগরের ইলাশকান্দির বাসা থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত জেরিন সিলেট মহানগর পুলিশের (এসএমপি) ট্রাফিক বিভাগে কর্মরত সদস্য নবী উদ্দিনের মেয়ে।

তাহমিনা আক্তার জেরিন নগরীর অন্যতম বিদ্যাপীঠ অগ্রগামী সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন। তার অকাল মৃত্যুতে পরিবার ও সহপাঠীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে জেরিন আত্মহত্যা করেছেন। তবে ঠিক কী কারণে তিনি এই চরম পথ বেছে নিয়েছেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। সোমবার দুপুরে ওই বাসায় গিয়ে দেখা যায়, পুলিশ সদস্যরা মরদেহ উদ্ধারের আইনি প্রক্রিয়া সম্পন্ন করছেন। বাসার ভেতরে জেরিনের বাবা-মা ও স্বজনদের কান্নায় পরিবেশ ভারী হয়ে ওঠে। শোকাতুর হওয়ায় পরিবারের সদস্যদের সাথে কথা বলা সম্ভব হয়নি।

ঘটনাস্থলে উপস্থিত সিলেট বিমানবন্দর থানার পরিদর্শক (তদন্ত) সৌমেন মৈত্র জানান, দুপুরের দিকে আমরা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছি।

তিনি আরও জানান, পুলিশ নিহতের মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত শুরু করেছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।

সর্বশেষ সংবাদ

আট বছরেও স্থায়ী ক্যাম্পাস হয়নি সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের

আট বছরেও স্থায়ী ক্যাম্পাস হয়নি সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের

৮০ একর জমি হস্তান্তরের পরও নির্মাণকাজে গতি নেই, ২ হাজার ৩৬ কোটি টাকার প্রকল্প নিয়ে প্রশ্ন আব্দুর রহমান: প্রতিষ্ঠার আট

খন্দকার মুক্তাদিরের সঙ্গে জার্মান রাষ্ট্রদূতের বৈঠক চামড়া, জাহাজ নির্মাণ ও হালকা প্রকৌশলে জার্মান বিনিয়োগ চায় বাংলাদেশ

খন্দকার মুক্তাদিরের সঙ্গে জার্মান রাষ্ট্রদূতের বৈঠক চামড়া, জাহাজ নির্মাণ ও হালকা প্রকৌশলে জার্মান বিনিয়োগ চায় বাংলাদেশ

সিলেটের সংবাদ ডেস্ক: চামড়া ও চামড়াজাত পণ্য, জাহাজ নির্মাণ ও পুনর্ব্যবহার এবং হালকা প্রকৌশলসহ সম্ভাবনাময় শিল্পখাতে জার্মান বিনিয়োগ ও প্রযুক্তি

খন্দকার মুক্তাদিরের আজ দিনব্যাপী সিলেট সফর

খন্দকার মুক্তাদিরের আজ দিনব্যাপী সিলেট সফর

শাহজালাল ও শাহ পরানের মাজার জিয়ারতসহ রাষ্ট্রপতির সংবর্ধনায় যোগ দেবেন স্টাফ রিপোর্টার: বাণিজ্য, বস্ত্র ও পাট এবং শিল্প মন্ত্রণালয়ের দায়িত্বে

সিলেটে এক দিনে হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১৬৪

সিলেটে এক দিনে হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১৬৪

স্টাফ রিপোর্টার: সিলেট বিভাগে হাম ও হামের উপসর্গ নিয়ে প্রাণহানি থামছেই না। গত ২৪ ঘণ্টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নতুন করে

সাত ধাপে ইউপি নির্বাচন, প্রথম ভোট ১২ই নভেম্বর

সাত ধাপে ইউপি নির্বাচন, প্রথম ভোট ১২ই নভেম্বর

সিলেটের সংবাদ ডেস্ক: ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সাত ধাপে করার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ১২ই নভেম্বর প্রথম

রাষ্ট্রপ্রতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সিলেট আগমনকে স্বাগত জানিয়ে সভা

রাষ্ট্রপ্রতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সিলেট আগমনকে স্বাগত জানিয়ে সভা

রাষ্ট্রপ্রতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সিলেট আগমন উপলক্ষে প্রস্তুতি সভার আয়োজন করেছে সিলেট মহানগর তাঁতী দল। গতকাল সোমবার নগরীর বন্দরবাজারস্থ

আইনশৃঙ্খলা কমিটির সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতার অন্তর্ভুক্তিতে ক্ষোভ

আইনশৃঙ্খলা কমিটির সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতার অন্তর্ভুক্তিতে ক্ষোভ

জুড়ী প্রতিনিধি: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গসংগঠন স্বেচ্ছাসেবক লীগের জুড়ী উপজেলার যুগ্ম আহ্বায়ক সিরাজুল ইসলামকে আইনশৃঙ্খলা কমিটিতে যুক্ত করা হয়েছে।

ভুতুড়ে বিলে নাকাল শান্তিগঞ্জ

ভুতুড়ে বিলে নাকাল শান্তিগঞ্জ

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের শান্তিগঞ্জে ঘনঘন লোডশেডিং ও অস্বাভাবিক বিদ্যুৎ বিল নিয়ে জনমনে ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। একদিকে প্রচণ্ড গরমে