admin
প্রকাশিত: ৫:৩২ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২৯, ২০২৫
সুনামগঞ্জ-২ আসনে (দিরাই-শাল্লা) বিএনপির প্রার্থী হিসেবে তাহির রায়হান চৌধুরী পাভেলকেও দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে।
এর আগে এই আসনে বিএনপির প্রবীণ নেতা ও সাবেক সংসদ সদস্য নাসির উদ্দিন চৌধুরীকে মনোনয়ন প্রদান করা হয়েছিল।
রোববার সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্বাক্ষরিত ২০ ডিসেম্বরের একটি চিঠি ছড়িয়ে পড়ে। ওই চিঠিতে জেলা বিএনপির সাবেক উপদেষ্টা ও যুক্তরাজ্যপ্রবাসী নেতা তাহির রায়হান চৌধুরী পাভেলের নাম উল্লেখ থাকায় সুনামগঞ্জ-২ আসনে প্রার্থী পরিবর্তন হয়েছে—এমন গুঞ্জন তৈরি হয়।
তবে বিএনপির কেন্দ্রীয় নেতারা জানিয়েছেন, এই আসনে এখনো প্রার্থী পরিবর্তনের কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। বরং কৌশলগত কারণে দুইজনকেই দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে।
এ বিষয়ে তাহির রায়হান চৌধুরী পাভেল বলেন, বিষয়টি আমি শনিবারই শুনেছিলাম। তবে রোববার আনুষ্ঠানিকভাবে দলের চিঠি হাতে পেয়েছি।
সিলেট জেলা জজ কোর্টের আইনজীবী পাভেল আরও জানান, তিনি নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন এবং ইতোমধ্যে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
এর আগে গত ৫ ডিসেম্বর সুনামগঞ্জ-২ আসনে বিএনপির প্রার্থী হিসেবে জেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য নাসির উদ্দিন চৌধুরীর নাম ঘোষণা করা হয়। বর্তমানে বয়সজনিত নানা শারীরিক সমস্যায় ভুগছেন তিনি। এ বিষয়ে নাসির উদ্দিন চৌধুরীর বক্তব্য পাওয়া যায়নি।
এ প্রসঙ্গে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত) জিকে গৌছ বলেন, সুনামগঞ্জ-২ আসনে দলের দুইজন নেতাকে মনোনয়নপত্র জমা দিতে বলা হয়েছে। আগামী ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দের সময় একজন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করবেন।
প্রশাসনিক অনুমতি ও তথ্য আদান-প্রদান নিয়ে প্রশ্ন, অভিযোগ অস্বীকার সংশ্লিষ্টদের স্টাফ রিপোর্টার: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ইজারাবহির্ভূত এলাকায় ড্রেজার মেশিনের মাধ্যমে
সিলেট নগরীর ১৮নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোবারক হোসেন ফাত্তাহ এবং তাঁর চাচাতো ভাই ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক
ওসমানীনগর উপজেলায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আওতায় বাস্তবায়িত ওয়াশব্লক প্রকল্পসমূহের তালিকা, নির্মাণমান এবং বাস্তবায়ন অগ্রগতি নিয়ে নতুন করে প্রশ্ন দেখা দিয়েছে।
সিলেটের ফেঞ্চুগঞ্জে আওয়ামী লীগ সরকারের সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমানকে ব্যবহার করে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েমকারী ময়নুল ইসলাম ওরফে ‘ডেবিল
মো: জুনেদ আহমদ, ফ্রান্স: বাংলাদেশ সরকারের শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী-এর
রুবেল আহমদ: সিলেটের গোয়াইনঘাট উপজেলার আম বাড়ি এলাকায় ৬ বছরের এক কন্যা শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে নুর উদ্দিন (৬৮) নামের
আহসান হাবীব লায়েক, জকিগঞ্জ: সিলেটের জকিগঞ্জ উপজেলায় কুরবানির পশুর চামড়া সংরক্ষণের জন্য সরকারি বরাদ্দের লবণ বিক্রির অভিযোগ ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে
সিলেটের জন্য সুসংবাদ বয়ে আনলেন সিলেট-৬ আসনের এমপি এমরান চৌধুরী গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের ভূগর্ভস্থ বিদ্যুৎ লাইনের প্রশ্নের জবাবে মিললো সুখবর সিলেটের সংবাদ