admin
প্রকাশিত: 10:53 AM, December 7, 2025
শাবিপ্রবি প্রতিনিধি:
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্রসংসদ (শাকসু) নির্বাচনে নিজেদের প্যানেল ঘোষণা করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
রোববার বিকেলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত সংবাদ সম্মেলনে প্যানেল ঘোষণার তথ্য জানান কেন্দ্রীয় ছাত্রশিবিরের প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ।
সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ২০ জানুয়ারি অনুষ্ঠেয় শাকসু নির্বাচনে শিবির ‘দুর্বার সাস্টিয়ান ঐক্য’ নামে প্যানেল নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবে। প্যানেল থেকে ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন দেলোয়ার হোসেন শিশির, জিএস পদে মজাহিদুল ইসলাম এবং এজিএস পদে শাকিল আহমদ।
এছাড়াও ক্রীড়া সম্পাদক পদে মাহবুব হাসান অনু, সহ-ক্রীড়া সম্পাদক পদে আহমেদ বিন কেফায়েত, সাহিত্য ও বাষির্কী সম্পাদক তামিম রিজওয়ান, সাংস্কৃতিক সম্পাদক জাবের বিন আব্দুল খালেক, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক ইব্রাহিম বিন ইসলাম, ধর্ম ও সম্প্রতি বিষয়ক সম্পাদক আসিফ ভূইয়া, সমাজসেবা সম্পাদ আজাদ শিকদার, ছাত্রী বিষয়ক সম্পাদক আমিনা বেগম, স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক আলী আব্বাস শাহীন, শিক্ষা গবেষণা ও ক্যারিয়ার ডেভেলাপমেন্ট বিষয়ক সম্পাদক শামছুল শায়ান, তথ্য ও প্রযুক্তি সম্পাদক আব্দুস সামাদ শান্ত, আন্তজার্তিক সম্পাদক সাজ্জাদুর রহমান শিবলু, পরিবহন সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম সৌরভ, ক্যাফেটেরিয়া ও ক্যান্টিন সম্পাদক আসিফুর রহমান, আইন ও মানবাধিকার সম্পাদক বোরহান উদ্দিন এবং সদস্যরা হলেন, সুমাইয়া নাভা, আদিবা সালেহা, শুয়াইব চৌধুরী, মোস্তাফিজুর রহমান, জামিলুর রেজা সৈকত।
কেন্দ্রীয় ছাত্র শিবিরের প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ বলেন, ‘‘আগামী শাকসু নির্বাচনে প্যানেল ঘোষণা করেছি। যার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে ছাত্র ও হল সংসদ নির্বাচনে আমাদের প্রার্থীরা নির্বাচনী প্রচার চালিয়ে যেতে পারবেন।’’
স্টাফ রিপোর্টার: জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সেবা নিতে আসা এক প্রবাসীকে চড় মারার অভিযোগ উঠেছে সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আলাউদ্দীনের
দেশের উন্নয়নে প্রবাসীদের আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান রাষ্ট্রপতির স্টাফ রিপোর্টার: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিদেশে বসবাসরত বাংলাদেশি ব্যবসায়ীদের
স্টাফ রিপোর্টার: সিলেট সিটি করপোরেশনে হামলা ও ভাঙচুরের ঘটনায় মূল নেতৃত্ব দান কারীদের বাদ দিয়ে নিরপরাধ শ্রমজীবী মানুষকে গ্রেপ্তারের অভিযোগ
সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, শ্রীকৃষ্ণের জীবন ও দর্শন সত্য, ন্যায়, মানবতা ও কল্যাণের পথে চলার শিক্ষা
নিউইয়র্ক প্রতিনিধি: যুক্তরাজ্যের বিশিষ্ট কমিউনিটি অ্যাক্টিভিস্ট, মূলধারার রাজনীতিবিদ, বিসিএ ইউকের সাবেক প্রেসিডেন্ট ও প্রখ্যাত ব্যবসায়ী পাশা খন্দকার এমবিই-এর যুক্তরাষ্ট্রে আগমন
*কোটি টাকার মেলা বাণিজ্য ও নাম ভাঙানোর গুরুতর অভিযোগ স্টাফ রিপোর্টার: সিলেট উইমেন্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি লুবানা
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল সিলেট জেলা আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিল
সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসকের আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, একে অপরের ধর্মীয় উৎসব ও আনন্দে অংশগ্রহণের মধ্য দিয়েই আমাদের পারস্পরিক ভালোবাসা,