admin

প্রকাশিত: 2:25 PM, December 23, 2025

জলাবদ্ধতা নিরসনে ৪৯৯ কোটি টাকা বরাদ্দ পেল সিসিক

জলাবদ্ধতা নিরসনে ৪৯৯ কোটি টাকা বরাদ্দ পেল সিসিক

গত দুই দশকে প্রায় দেড় হাজার কোটি টাকা ব্যয় করেও জলাবদ্ধতা থেকে মুক্তি পায়নি সিলেট নগরবাসী। তবে এবার নতুন আশায় বুক বাঁধছেন সিলেটবাসী। সিলেট সিটি করপোরেশনের (সিসিক) ৪৯৯ কোটি টাকার একটি উন্নয়ন প্রকল্প জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে (একনেক) অনুমোদন দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) এনইসি সম্মেলন কক্ষে প্রধান উপদেষ্টা ও একনেক চেয়ারপারসন ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এই প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।

সংশোধিত এই প্রকল্পের আওতায় মূলত তিনটি প্রধান খাতে কাজ করবে সিটি করপোরেশন। ১. জলাবদ্ধতা নিরসন: নগরীর মধ্য দিয়ে প্রবাহিত নদী, খাল ও ড্রেনসমূহ পুনরায় খনন করা হবে। ২. বিশুদ্ধ পানি সরবরাহ: যেসব ওয়ার্ডে পানির লাইন নষ্ট বা সংস্কার প্রয়োজন, সেখানে কাজ করা হবে (তবে এই প্রকল্পে নতুন কোনো সংযোগ দেওয়া হবে না)। ৩. অবকাঠামো উন্নয়ন: পানি নিষ্কাশন ব্যবস্থা সচল রাখতে পরিকল্পিত ড্রেন ও কালভার্ট নির্মাণে বিশেষ প্রাধান্য দেওয়া হবে।

সিলেট সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মো. আলী আকবর জানান, প্রকল্পটি দীর্ঘ প্রতীক্ষার পর অনুমোদন পেয়েছে। তিনি বলেন, জলাবদ্ধতা নিরসনের জন্য আমাদের যেসব পরিকল্পনা রয়েছে, সেগুলো দ্রুত বাস্তবায়নের কাজ শুরু হবে। এর মাধ্যমে নগরবাসীকে বড় ধরনের স্বস্তি দেওয়ার চেষ্টা করা হবে।

তবে সিসিক সূত্র জানিয়েছে, এই প্রকল্পে নগরবাসীকে পুরোপুরি শতভাগ মুক্তি দেওয়া সম্ভব না হলেও উল্লেখযোগ্য হারে জলাবদ্ধতা কমিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

একই সভায় সিলেট অঞ্চলের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঢাকা (কাঁচপুর) থেকে সিলেট ও তামাবিল মহাসড়ক চারলেনে উন্নীতকরণ প্রকল্পের ভূমি অধিগ্রহণ ও ইউটিলিটি স্থানান্তর অংশে চতুর্থবারের মতো মেয়াদ বৃদ্ধির অনুমোদন দেওয়া হয়েছে। এর ফলে মহাসড়কের কাজ আরও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।


সর্বশেষ সংবাদ

পাবেলের বিরুদ্ধে মামলা ‘হয়রানিমূলক’ সুষ্ঠু তদন্তের দাবি গোলাপগঞ্জবাসীর

পাবেলের বিরুদ্ধে মামলা ‘হয়রানিমূলক’ সুষ্ঠু তদন্তের দাবি গোলাপগঞ্জবাসীর

ফ্রান্স প্রতিনিধি: পাবেলের বিরুদ্ধে দায়ের করা মামলাকে ‘মিথ্যা ও হয়রানিমূলক’ দাবি করে এর তীব্র নিন্দা জানিয়েছেন গোলাপগঞ্জ উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার

জমি নিয়ে বিরোধের জেরে মুক্তিযোদ্ধাকে মারধরের অভিযোগ

জমি নিয়ে বিরোধের জেরে মুক্তিযোদ্ধাকে মারধরের অভিযোগ

স্টাফ রিপোর্টার: সিলেটের কানাইঘাটে জমি নিয়ে আদালতে মামলা দায়েরের জেরে মামলার বাদী নুরুল ইসলাম (বীর মুক্তিযোদ্ধা) হামলার শিকার হয়েছেন বলে

টাঙ্গুয়ার হাওরে দূষণ ঠেকাতে লাল নিশান, বিলবোর্ডে ৬ নির্দেশনা

টাঙ্গুয়ার হাওরে দূষণ ঠেকাতে লাল নিশান, বিলবোর্ডে ৬ নির্দেশনা

|সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরের ইঞ্জিনচালিত নৌযানের প্রবেশ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ প্রবেশ চ্যানেলগুলোতে লাল নিশান টানিয়েছে পরিবেশ অধিদপ্তর। একই সঙ্গে হাউসবোট

দলের প্রার্থীর বিরুদ্ধে গিয়ে নির্বাচন করলে বহিষ্কার: এমপি শওকতুল

দলের প্রার্থীর বিরুদ্ধে গিয়ে নির্বাচন করলে বহিষ্কার: এমপি শওকতুল

কুলাউড়া প্রতিনিধি: মৌলভীবাজার-২ কুলাউড়া আসনের সংসদ সদস্য আলহাজ শওকতুল ইসলাম শকু বলেছেন, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে কেউ দলের প্রার্থীর বিরুদ্ধে

ধর্মীয় নেতৃবৃন্দের সাথে পুলিশ কমিশনার মতবিনিময় সভা

ধর্মীয় নেতৃবৃন্দের সাথে পুলিশ কমিশনার মতবিনিময় সভা

স্টাফ রিপোর্টার: সিলেট মহানগরীর হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মীয় নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) পুলিশ কমিশনার

কোম্পানীগঞ্জে সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে মানব কল্যাণ সংস্থার শুভ যাত্রা

কোম্পানীগঞ্জে সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে মানব কল্যাণ সংস্থার শুভ যাত্রা

নোমান আহমেদ: ‎সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় সামাজিক ও মানবিক সংগঠন “কোম্পানীগঞ্জ মানব কল্যাণ সংস্থা”র নবগঠিত কমিটির অভিষেক ও মাদ্রাসা শিক্ষার্থীদের মধ্যে

মাউন্ট এডোরায় রোগীদের হাঁসফাঁস, ডাক্তারের দেখা নেই

মাউন্ট এডোরায় রোগীদের হাঁসফাঁস, ডাক্তারের দেখা নেই

স্টাফ রিপোর্টার: সিলেট নগরের আখালিয়ায় মাউন্ট এডোরা হসপিটালে এক চিকিৎসকের কাছে চিকিৎসা নিতে এসে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে

সিলেট জেলা সমবায় ইউনিয়নের নতুন কমিটিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নিয়াজ সম্পাদক নির্বাচিত

সিলেট জেলা সমবায় ইউনিয়নের নতুন কমিটিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নিয়াজ সম্পাদক নির্বাচিত

আব্দুর রহমান রিপনের অভিনন্দন স্টাফ রিপোর্টার: সিলেট জেলা সমবায় ইউনিয়ন লিমিটেডের ব্যবস্থাপনা কমিটির নির্বাচন-২০২৬ সম্পন্ন হয়েছে। এতে কোনো পদে একাধিক