admin

প্রকাশিত: 5:12 PM, March 5, 2026

অবৈধ বালু উত্তোলন ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি এম নাসের রহমান এমপির

অবৈধ বালু উত্তোলন ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি এম নাসের রহমান এমপির

মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এম নাসের রহমান বলেছেন, দলের নাম ব্যবহার করে কেউ অনিয়ম করলে তাকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। ছাত্রদল-যুবদল পরিচয় দিলেই আগে তার বায়োডাটা নিতে হবে। দলের নাম ভাঙিয়ে প্রভাব খাটানো বা অবৈধ সুবিধা নেওয়ার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

গতকাল বুধবার বিকালে রাজনগর উপজেলা পরিষদ হলরুমে সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এমপি নাসের রহমান বলেন, “সংসদে আইনপ্রণয়ন গুরুত্বপূর্ণ হলেও একজন এমপির আসল কাজ তার নির্বাচনী এলাকায়। এলাকার উন্নয়ন, সুশাসন ও আইনশৃঙ্খলা নিশ্চিত করাই প্রধান দায়িত্ব। এবারের সংসদে মাত্র ৬০ জন রয়েছেন যারা আগে এমপি ছিলেন। অনেকের অভিজ্ঞতা কম। আমাদের পূর্ব অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রশাসনের সঙ্গে সমন্বয় করে এলাকার সমন্বিত উন্নয়ন করবো।”

তিনি অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে স্থানীয় প্রশাসনকে স্পষ্ট নির্দেশনা দেন। এমপি বলেন, “অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। এখানে কোনো দলীয় পরিচয় দেখা হবে না। আইন সবার জন্য সমান।”

পুলিশ প্রশাসনের উদ্দেশে তিনি বলেন, “রাজনগর-মৌলভীবাজারে কোনো চাঁদাবাজি চলবে না। যারা চাঁদাবাজি করবে তাদের কোনো দলীয় পরিচয় নেই। তারা অপরাধী। অপরাধীকে অপরাধী হিসেবেই দেখতে হবে এবং আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে।”
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের উদ্দেশে এমপি বলেন, “আমি আপনাদের নিয়ে কাজ করতে চাই। স্থানীয় উন্নয়নে আপনাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।” তিনি সরকারি কর্মকর্তাদের উদ্দেশে আরও বলেন, “আপনারা যার যার দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করবেন। কোনো সমস্যা হলে আমাকে জানাবেন। আমি সমাধানের চেষ্টা করবো এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেব।”

তিনি সাধারণ মানুষের সঙ্গে সদাচরণ নিশ্চিত করার আহ্বান জানিয়ে বলেন, যাতে কেউ সরকারি সেবা নিতে এসে হয়রানির শিকার না হন। মানুষের যথাযথ মূল্যায়ন ও সেবা প্রদান নিশ্চিত করার তাগিদ দেন তিনি।

সভায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা উৎপল রায়, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারজানা হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, উপজেলা প্রকৌশলী আব্দুল গণি, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল জলিল, যুব উন্নয়ন কর্মকর্তা হোসেন শাহ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আজাদুর রহমান ও পল্লী উন্নয়ন কর্মকর্তা গোলাম রব্বানী খান প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য আব্দুল মুকিত, সদস্য বকসি মিছবাহুর রহমান, আশরাফুজ্জামান খান নাহাজ, জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক ইদ্রিস আলী, উপজেলা বিএনপির সহসভাপতি জিতু মিয়া ও কবির মিয়া, সাধারণ সম্পাদক আব্বাস আলী, এমএ হাকিম বক্স সুন্দর, রাজনগর প্রেসক্লাবের সভাপতি আউয়াল কালাম বেগ ও সাধারণ সম্পাদক আব্দুর রহমান সোহেলসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ।

পরে উপজেলা কম্পাউন্ডে কৃষ্ণচূড়া ও আম গাছের চারা রোপণ করেন এমপি এম নাসের রহমান। এ সময় উপস্থিত কর্মকর্তাবৃন্দ ও দলীয় নেতাকর্মীরা বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন। তিনি পরিবেশ রক্ষায় বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান।


আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নির্বাচন অফিসে সেবা চেয়ে কর্মকর্তার চড় খেলেন প্রবাসী

নির্বাচন অফিসে সেবা চেয়ে কর্মকর্তার চড় খেলেন প্রবাসী

স্টাফ রিপোর্টার: জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সেবা নিতে আসা এক প্রবাসীকে চড় মারার অভিযোগ উঠেছে সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আলাউদ্দীনের

বিশিষ্ট ব্যবসায়ী কামাল উদ্দিনের নেতৃত্বে যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশিদের একটি প্রতিনিধিদলের রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ

বিশিষ্ট ব্যবসায়ী কামাল উদ্দিনের নেতৃত্বে যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশিদের একটি প্রতিনিধিদলের রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ

দেশের উন্নয়নে প্রবাসীদের আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান রাষ্ট্রপতির স্টাফ রিপোর্টার: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিদেশে বসবাসরত বাংলাদেশি ব্যবসায়ীদের

সিলেট সিটি করপোরেশনে হামলা-ভাঙচুরের অভিযোগ : মূলহোতা বাবর ও অপুকে গ্রেপ্তারের দাবি

সিলেট সিটি করপোরেশনে হামলা-ভাঙচুরের অভিযোগ : মূলহোতা বাবর ও অপুকে গ্রেপ্তারের দাবি

স্টাফ রিপোর্টার: সিলেট সিটি করপোরেশনে হামলা ও ভাঙচুরের ঘটনায় মূল নেতৃত্ব দান কারীদের বাদ দিয়ে নিরপরাধ শ্রমজীবী মানুষকে গ্রেপ্তারের অভিযোগ

শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সবাইকে কাজ করতে হবে: আব্দুল কাইয়ুম চৌধুরী

শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সবাইকে কাজ করতে হবে: আব্দুল কাইয়ুম চৌধুরী

সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, শ্রীকৃষ্ণের জীবন ও দর্শন সত্য, ন্যায়, মানবতা ও কল্যাণের পথে চলার শিক্ষা

নিউইয়র্কে বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব পাশা খন্দকারকে গণসংবর্ধনা : প্রবাসীদের ঐক্যবদ্ধ হয়ে মাতৃভূমির উন্নয়নে অবদান রাখার আহ্বান

নিউইয়র্কে বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব পাশা খন্দকারকে গণসংবর্ধনা : প্রবাসীদের ঐক্যবদ্ধ হয়ে মাতৃভূমির উন্নয়নে অবদান রাখার আহ্বান

নিউইয়র্ক প্রতিনিধি: যুক্তরাজ্যের বিশিষ্ট কমিউনিটি অ্যাক্টিভিস্ট, মূলধারার রাজনীতিবিদ, বিসিএ ইউকের সাবেক প্রেসিডেন্ট ও প্রখ্যাত ব্যবসায়ী পাশা খন্দকার এমবিই-এর যুক্তরাষ্ট্রে আগমন

উইমেন্স চেম্বার সভাপতি লুবানা ও তাঁর স্বামী মামুনের তেলেসমাতি

উইমেন্স চেম্বার সভাপতি লুবানা ও তাঁর স্বামী মামুনের তেলেসমাতি

*কোটি টাকার মেলা বাণিজ্য ও নাম ভাঙানোর গুরুতর অভিযোগ স্টাফ রিপোর্টার: সিলেট উইমেন্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি লুবানা

জাতীয়তাবাদী ওলামা দল সিলেট জেলার আলোচনা সভা

জাতীয়তাবাদী ওলামা দল সিলেট জেলার আলোচনা সভা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল সিলেট জেলা আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিল

দক্ষিণ সুরমায় শ্রীকৃষ্ণের ৫২৫২তম শুভ জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা

দক্ষিণ সুরমায় শ্রীকৃষ্ণের ৫২৫২তম শুভ জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা

সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসকের আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, একে অপরের ধর্মীয় উৎসব ও আনন্দে অংশগ্রহণের মধ্য দিয়েই আমাদের পারস্পরিক ভালোবাসা,