admin

প্রকাশিত: 2:38 PM, March 6, 2026

জেলা স্টেডিয়াম এককভাবে ফুটবলকে বরাদ্দের প্রতিবাদে জেলা প্রশাসককে স্মারকলিপি

জেলা স্টেডিয়াম এককভাবে ফুটবলকে বরাদ্দের প্রতিবাদে জেলা প্রশাসককে স্মারকলিপি

সিলেট জেলা স্টেডিয়ামকে এককভাবে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) বরাদ্দ দেওয়ার পরিকল্পনার প্রতিবাদ জানিয়েছে সিলেটের ক্রীড়া সংগঠনগুলো। এই সিদ্ধান্তকে ‘আত্মঘাতী’ আখ্যা দিয়ে গতকাল বৃহস্পতিবার দুপুরে সিলেট জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেছে সিলেট জেলা ক্রিকেট ক্লাব অ্যাসোসিয়েশন ও সিলেট জেলা ক্লাব সমিতি।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, সিলেট জেলা স্টেডিয়াম এ অঞ্চলের ক্রীড়াঙ্গনের সূতিকাগার। স্বাধীনতার পর থেকে এই মাঠে ক্রিকেট, ফুটবল, হকি, অ্যাথলেটিকস ও ভলিবলসহ সকল ডিসিপ্লিনের খেলা একটি নির্দিষ্ট ক্রীড়াপঞ্জি অনুযায়ী অনুষ্ঠিত হয়ে আসছে। কিন্তু সম্প্রতি মাঠটি এককভাবে ফুটবল ফেডারেশনকে বরাদ্দ দেওয়ার যে পরিকল্পনা করা হচ্ছে, তা জেলার সামগ্রিক ক্রীড়াঙ্গনের জন্য মারাত্মক ক্ষতিকর এবং অগ্রহণযোগ্য।

স্মারকলিপি প্রদানকালে ক্রীড়া সংগঠকরা বলেন, “সিলেট জেলা স্টেডিয়ামই সকল খেলার একমাত্র কার্যকর ও স্বীকৃত ভেন্যু। সরকারি বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্রীড়া কর্মসূচিও এখানে পালিত হয়। যদি কোনো একটি নির্দিষ্ট ফেডারেশনকে এই মাঠ দিয়ে দেওয়া হয়, তবে জেলা ক্রীড়া সংস্থার অন্তর্ভুক্ত অন্য সকল ক্লাবের প্রতি চরম অবিচার করা হবে।”

তারা আরও সতর্ক করে বলেন, মাঠটি এককভাবে বরাদ্দের সিদ্ধান্ত বাতিল করে পূর্বের ন্যায় সকল খেলার জন্য উন্মুক্ত রাখতে হবে। ক্লাবগুলোর এই ন্যায্য দাবি পূরণ না হলে সিলেটের ক্রীড়াঙ্গন বাঁচাতে ভবিষ্যতে কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে।

স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক ফেরদৌস চৌধুরী রুহেল, হানিফ আলম চৌধুরী, আহমদ জুলকারনাইন, মোস্তফা কামাল পাশা মওদুদ, মোহাম্মদ বদরুদ্দোজা বদর, হাজী মিলাদ আহমদ, আশরাফ আরমান, খালেদ মাহমুদ ইমন, ফরহাদ কোরেশী। এছাড়াও জাতীয় পর্যায়ের খেলোয়াড় এটিএম খালেদ আহমদ, ইমরান আলী এনাম, রানা মিয়া, নাসির বক্স, শাকিল আহমদ ও মিন্টু সিংহসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নির্বাচন অফিসে সেবা চেয়ে কর্মকর্তার চড় খেলেন প্রবাসী

নির্বাচন অফিসে সেবা চেয়ে কর্মকর্তার চড় খেলেন প্রবাসী

স্টাফ রিপোর্টার: জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সেবা নিতে আসা এক প্রবাসীকে চড় মারার অভিযোগ উঠেছে সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আলাউদ্দীনের

বিশিষ্ট ব্যবসায়ী কামাল উদ্দিনের নেতৃত্বে যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশিদের একটি প্রতিনিধিদলের রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ

বিশিষ্ট ব্যবসায়ী কামাল উদ্দিনের নেতৃত্বে যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশিদের একটি প্রতিনিধিদলের রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ

দেশের উন্নয়নে প্রবাসীদের আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান রাষ্ট্রপতির স্টাফ রিপোর্টার: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিদেশে বসবাসরত বাংলাদেশি ব্যবসায়ীদের

সিলেট সিটি করপোরেশনে হামলা-ভাঙচুরের অভিযোগ : মূলহোতা বাবর ও অপুকে গ্রেপ্তারের দাবি

সিলেট সিটি করপোরেশনে হামলা-ভাঙচুরের অভিযোগ : মূলহোতা বাবর ও অপুকে গ্রেপ্তারের দাবি

স্টাফ রিপোর্টার: সিলেট সিটি করপোরেশনে হামলা ও ভাঙচুরের ঘটনায় মূল নেতৃত্ব দান কারীদের বাদ দিয়ে নিরপরাধ শ্রমজীবী মানুষকে গ্রেপ্তারের অভিযোগ

শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সবাইকে কাজ করতে হবে: আব্দুল কাইয়ুম চৌধুরী

শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সবাইকে কাজ করতে হবে: আব্দুল কাইয়ুম চৌধুরী

সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, শ্রীকৃষ্ণের জীবন ও দর্শন সত্য, ন্যায়, মানবতা ও কল্যাণের পথে চলার শিক্ষা

নিউইয়র্কে বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব পাশা খন্দকারকে গণসংবর্ধনা : প্রবাসীদের ঐক্যবদ্ধ হয়ে মাতৃভূমির উন্নয়নে অবদান রাখার আহ্বান

নিউইয়র্কে বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব পাশা খন্দকারকে গণসংবর্ধনা : প্রবাসীদের ঐক্যবদ্ধ হয়ে মাতৃভূমির উন্নয়নে অবদান রাখার আহ্বান

নিউইয়র্ক প্রতিনিধি: যুক্তরাজ্যের বিশিষ্ট কমিউনিটি অ্যাক্টিভিস্ট, মূলধারার রাজনীতিবিদ, বিসিএ ইউকের সাবেক প্রেসিডেন্ট ও প্রখ্যাত ব্যবসায়ী পাশা খন্দকার এমবিই-এর যুক্তরাষ্ট্রে আগমন

উইমেন্স চেম্বার সভাপতি লুবানা ও তাঁর স্বামী মামুনের তেলেসমাতি

উইমেন্স চেম্বার সভাপতি লুবানা ও তাঁর স্বামী মামুনের তেলেসমাতি

*কোটি টাকার মেলা বাণিজ্য ও নাম ভাঙানোর গুরুতর অভিযোগ স্টাফ রিপোর্টার: সিলেট উইমেন্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি লুবানা

জাতীয়তাবাদী ওলামা দল সিলেট জেলার আলোচনা সভা

জাতীয়তাবাদী ওলামা দল সিলেট জেলার আলোচনা সভা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল সিলেট জেলা আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিল

দক্ষিণ সুরমায় শ্রীকৃষ্ণের ৫২৫২তম শুভ জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা

দক্ষিণ সুরমায় শ্রীকৃষ্ণের ৫২৫২তম শুভ জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা

সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসকের আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, একে অপরের ধর্মীয় উৎসব ও আনন্দে অংশগ্রহণের মধ্য দিয়েই আমাদের পারস্পরিক ভালোবাসা,