admin

প্রকাশিত: ৬:০৪ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৯, ২০২৫

সিলেটে আসামি ধরতে গিয়ে সিআইডি কর্মকর্তা ছু রি কা ঘা ত

সিলেটে আসামি ধরতে গিয়ে সিআইডি কর্মকর্তা ছু রি কা ঘা ত

ফাইল ছবি

সিলেটে সাদাপোশাকে অভিযান চালিয়ে আসামি ধরতে গিয়ে ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) এক কর্মকর্তা। আহত কর্মকর্তার নাম এসআই খুরশেদ আলম।

ঘটনাটি ঘটে সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নগরীর সাগরদীঘিরপাড় এলাকায়। গুরুতর আহত অবস্থায় তাঁকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে রাতেই তাঁর অস্ত্রোপচার সম্পন্ন হয়। মঙ্গলবার তিনি পোস্ট অপারেটিভ কেয়ার-এ রয়েছেন।

সিআইডি সিলেটের বিশেষ পুলিশ সুপার সুজ্ঞান চাকমা জানান, সাইবার মামলার একটি ওয়ারেন্টভুক্ত আসামি ধরতে সাদাপোশাকে অভিযান চালান এসআই খুরশেদ আলম। অভিযুক্ত আসামিকে আটকানোর চেষ্টা করলে তিনি খুরশেদকে ধারালো ছুরি দিয়ে আঘাত করে পালানোর চেষ্টা করেন। আঘাতে এসআই খুরশেদের বুকের একটি শিরা কেটে যায় বলে জানান এসপি।

তিনি আরও বলেন, রাতেই পালিয়ে যাওয়া ওই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আহত কর্মকর্তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে, এবং তাঁর অবস্থা এখন স্থিতিশীল। সুজ্ঞান চাকমা জানান, এই ঘটনার বিস্তারিত ব্যাখ্যা শিগগিরই সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হবে।

সিলেট কোতোয়ালি থানার ওসি খান মো. মাঈনুল জাকির বলেন, এ ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বশেষ সংবাদ

গোয়াইনঘাটে ডেটা শেয়ারিং বিষয়ক  দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত 

গোয়াইনঘাটে ডেটা শেয়ারিং বিষয়ক  দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত 

রুবেল আহমদ: স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতায় উপজেলা শহর (নন-মিউনিসিপ্যাল) মাস্টারপ্ল্যান প্রণয়ন ও মৌলিক অবকাঠামো উন্নয়ন প্রকল্প (প্রথম সংশোধিত) এর

জৈন্তাপুরের গর্ব নাজিম, অলিম্পিক  ফুটবল দলে ডাক পেলেন

জৈন্তাপুরের গর্ব নাজিম, অলিম্পিক  ফুটবল দলে ডাক পেলেন

জৈন্তাপুর প্রতিনিধি : জৈন্তাপুর উপজেলার ফতেহপুর ইউনিয়নের হেমু হাউদপাড়া (জুয়াইরটুল) গ্রামের বাসিন্দা ও মতিন মিয়ার পুত্র, উদীয়মান ফুটবলার মোঃ নাজিম

মাছিমপুর জামে মসজিদের মোতাওয়াল্লী মাহমুদ আলীর ইন্তেকাল: মহানগর বিএনপির শোক

মাছিমপুর জামে মসজিদের মোতাওয়াল্লী মাহমুদ আলীর ইন্তেকাল: মহানগর বিএনপির শোক

সিলেট মহানগরীর মাছিমপুর হাকিম বাড়ি নিবাসী এবং মাছিমপুর জামিয়া মসজিদের মোতাওয়াল্লী হাজী মো. মাহমুদ আলী আর নেই।  শুক্রবার সকাল ৬

জকিগঞ্জে খাল খনন ও বৃক্ষরোপণ কার্যক্রম বাস্তবায়নে বিশেষ সভা

জকিগঞ্জে খাল খনন ও বৃক্ষরোপণ কার্যক্রম বাস্তবায়নে বিশেষ সভা

বজ্রপাত রোধে তালগাছ রোপণে গুরুত্ব সপ্রধানমন্ত্রীর উদ্যোগকে স্বাগত আহসান হাবীব লায়েক, জকিগঞ্জ :  সিলেটের জকিগঞ্জে দেশব্যাপী খাল খনন ও বৃক্ষরোপণ

হাদারপার বাজারে তৃতীয় লিঙ্গের  ব্যক্তির মৃত্যু ঘিরে রহস্য!

হাদারপার বাজারে তৃতীয় লিঙ্গের  ব্যক্তির মৃত্যু ঘিরে রহস্য!

এ কে আজাদ, গোয়াইনঘাট:  সিলেটের গোয়াইনঘাট উপজেলায় তৃতীয় লিঙ্গের এক ব্যক্তির মৃত্যু ঘিরে এলাকায় রহস্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি স্থানীয়দের মধ্যে

আকস্মিক পরিদর্শনে ৩ স্কুল,  একটিতেও পাননি শিক্ষকের দেখা এমপি কামরুলের ক্ষোভ

আকস্মিক পরিদর্শনে ৩ স্কুল,  একটিতেও পাননি শিক্ষকের দেখা এমপি কামরুলের ক্ষোভ

সুনামগঞ্জ প্রতিনিধি:  সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় তিনটি সরকারি প্রাথমিক বিদ্যালয় আকস্মিক পরিদর্শনে গিয়ে একজন শিক্ষকেরও দেখা পাননি সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য

ছাতকে ঈদগাহ পরিদর্শনে এমপি মিলন উন্নয়নে একাধিক বরাদ্দ ঘোষণা

ছাতকে ঈদগাহ পরিদর্শনে এমপি মিলন উন্নয়নে একাধিক বরাদ্দ ঘোষণা

ছাতক প্রতিনিধি:  সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন গতকাল বৃহস্পতিবার ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নের নোয়াগাঁও-গনেশপুর কেন্দ্রীয় ঈদগাহ

সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন বি কমিটির জরুরী সভা

সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন বি কমিটির জরুরী সভা

১৯ মে ভোর থেকে সিলেট বিভাগে পরিবহন শ্রমিক কর্মবিরতির ডাক বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয় কমিটির সভাপতি হাজী