admin

প্রকাশিত: 10:54 AM, December 19, 2025

সিলেটে নাগরিক সংলাপে বক্তারা: সিলেটে সরকারি উন্নয়ন কর্মসূচিতে জনসম্পৃক্তি নিশ্চিত করলেই প্রকৃত উন্নয়ন সম্ভব

সিলেটে নাগরিক সংলাপে বক্তারা

সিলেটে নাগরিক সংলাপে বক্তারা: সিলেটে সরকারি উন্নয়ন কর্মসূচিতে জনসম্পৃক্তি নিশ্চিত করলেই প্রকৃত উন্নয়ন সম্ভব

দিনের ভোট রাতে করে রাজা-রানি হওয়ার স্বপ্ন আর নয়: খন্দকার মুক্তাদির

সিলেটের উন্নয়ন বিষয়ে নাগরিক সংলাপ ও মতবিনিময় সভায় বক্তারা বলেছেন, সরকারি উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে জবাবদিহিতা না থাকায় বিভিন্ন সময় দুর্নীতির অভিযোগ উঠেছে। সিলেটবাসীর কাছে গ্রহণযোগ্য ও প্রকৃত উন্নয়ন নিশ্চিত করতে হলে উন্নয়ন কাজে জনগণকে সম্পৃক্ত করতে হবে। বক্তারা বলেন, সিলেট নগরীর অন্যতম প্রধান সমস্যা জলাবদ্ধতা। সিলেটবাসী এই সমস্যার স্থায়ী সমাধান চান। নগরীতে বিশুদ্ধ নিঃশ্বাসের অভাব, এজন্য নগরীতে খোলা পার্ক এবং হাটাচলার স্থান নিশ্চিত করা প্রয়োজন। ছোটদের খেলাধুলা ও চিত্ত বিনোদনের ব্যবস্থা করা অত্যন্ত জরুরি। সিলেটের উন্নয়নের স্বার্থে দীর্ঘমেয়াদী উন্নয়নের পরিকল্পনা নিয়ে তা বাস্তবায়ন করা প্রয়োজন।
পিপলস ভয়েস-এর উদ্যোগে আয়োজিত উন্মুক্ত নাগরিক সংলাপ ও মতবিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন। বৃহস্পতিবার সন্ধায় নগরীর একটি কনভেনশন হলে মতবিনিময় সভায় সিলেটের বিভিন্ন শ্রেনি-পেশার প্রতিনিধিত্বশীল ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পিপলস ভয়েস এর সভাপতি রোটারিয়ান শহীদ আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রফেসর মোছাদ্দিক আহমদ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিলেট-১ (সিলেট সদর ও মহানগর) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এবং বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির।
এসময় তিনি বলেন, দিনের ভোট রাতে করে রাজা-রানি হওয়ার স্বপ্ন কেউ আর দেখতে পারবে না। ভোট হবে দিনের আলোতে, জনগণের সামনে।
খন্দকার মুক্তাদির বলেন, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে দেশে রাজনৈতিক স্থিতিশীলতা ফিরে আসবে বলে আমি আশাবাদী। পাশাপাশি সিলেটের শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগব্যবস্থা ও কর্মসংস্থান সৃষ্টিতে সমন্বিত উন্নয়ন পরিকল্পনার ওপর গুরুত্বদেন তিনি।
নাগরিক সংলাপে অংশগ্রহণকারীরা অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সিলেটের দীর্ঘদিনের উন্নয়ন বঞ্চনা দূর করার দাবি জানান।
নাগরিক সংলাপে অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন সিলেট চেম্বারের সাবেক সিনিয়র সহ-সভাপতি ফালাহা উদ্দিন আহমেদ, সম্মেলিত পেশাজীবি পরিষদ সিলেটের সদস্য সচিব শাহনেওয়াজ চৌধুরী, প্রবাসী জাকির চৌধুরী, পরিবেশবিদ আব্দুল করিম কিম, শাবিপ্রবির ডিন ড. কামাল হোসেন চৌধুরী, ডা. নাজমুল ইসলাম, সিলেট চেম্বারে সাবেক সভাপতি খন্দকার শিপার আহমদ, মানবাধিকার কর্মী আতাউর রহমান, এডভোকেট নোমান মাহমুদ, এডভোকেট আশিক উদ্দিন আশু, আব্দুর রহমান রিপন, নজরুল ইসলাম মুনিম, ইকরামুল কবির, ডা. সুলেমান হোসেন প্রমুখ। বিজ্ঞপ্তি


সর্বশেষ সংবাদ

প্রবাসী বিএনপিতে সাংগঠনিক দ্বন্দ্ব ফের আলোচনায় ফ্রান্সে জয়নুল আবেদীন ফারুককে সংবর্ধনা ঘিরে যুবদলের সংঘর্ষ

প্রবাসী বিএনপিতে সাংগঠনিক দ্বন্দ্ব ফের আলোচনায় ফ্রান্সে জয়নুল আবেদীন ফারুককে সংবর্ধনা ঘিরে যুবদলের সংঘর্ষ

স্টাফ রিপোর্টার: বীর মুক্তিযোদ্ধা ও নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য জয়নুল আবেদীন ফারুকের ফ্রান্স সফরকে কেন্দ্র করে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠান ঘিরে

আইনজীবীদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ কর্মশালা অপরিহার্য: এমপি এমরান চৌধুরী

আইনজীবীদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ কর্মশালা অপরিহার্য: এমপি এমরান চৌধুরী

‎সিলেট-৬ আসনের সংসদ সদস্য এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, আয়কর আইন ও বিধিমালা অত্যন্ত গতিশীল। রাষ্ট্র পরিচালনার জন্য রাজস্ব সংগ্রহে

জিয়া মঞ্চ গোলাপগঞ্জ উপজেলার ৬৫ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন

জিয়া মঞ্চ গোলাপগঞ্জ উপজেলার ৬৫ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন

গোলাপগঞ্জ উপজেলার ৬৫ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার (৬ আগস্ট) সিলেট জেলা জিয়া মঞ্চের আহ্বায়ক মো:

সিলেটের চা শিল্প সবুজ সমৃদ্ধির অন্তরালে চা শ্রমিকের জীবনসংগ্রাম উৎফল বড়ুয়া

সিলেটের চা শিল্প সবুজ সমৃদ্ধির অন্তরালে চা শ্রমিকের জীবনসংগ্রাম উৎফল বড়ুয়া

বাংলাদেশের অর্থনীতির ইতিহাসে চা শিল্প একটি গৌরবময় অধ্যায়। সবুজে মোড়ানো সিলেটের পাহাড়ি ঢালে বিস্তৃত চা-বাগান শুধু প্রাকৃতিক সৌন্দর্যের প্রতীক নয়;

জিয়া সংসদ সিলেট জেলা শাখার ‘জুলাই গণঅভ্যুত্থান এবং ঐক্যের রাজনীতি’ শীর্ষক আলোচনা

জিয়া সংসদ সিলেট জেলা শাখার ‘জুলাই গণঅভ্যুত্থান এবং ঐক্যের রাজনীতি’ শীর্ষক আলোচনা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সহ ক্ষুদ্র ও কুটির শিল্প বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানকে বাংলাদেশের ইতিহাসে

সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে বাবৌযুপ’র বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন

সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে বাবৌযুপ’র বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন

পরিবেশ রক্ষা ও জলবায়ু সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ (বাবৌযুপ) জাতীয় কমিটি ও সিলেট অঞ্চল কমিটির যৌথ উদ্যোগে

কর আইনজীবী সমিতির ২ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

কর আইনজীবী সমিতির ২ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

কর অঞ্চল-সিলেটের কর কমিশনার ভূবন মোহন ত্রিপুরা বলেছেন, করদাতাদের নিরবচ্ছিন্ন ও সহজ সেবা প্রদান নিশ্চিত করতে এবং দেশের অর্থনৈতিক ভিত

কণ্ঠ ও যন্ত্রের মেলবন্ধনে নতুন দিগন্ত সিলেট মিউজিক এসোসিয়েশনের প্রতিষ্টাকালীন কমিটি ঘোষণা

কণ্ঠ ও যন্ত্রের মেলবন্ধনে নতুন দিগন্ত সিলেট মিউজিক এসোসিয়েশনের প্রতিষ্টাকালীন কমিটি ঘোষণা

সিলেটের কণ্ঠ ও যন্ত্রশিল্পীদের সুসংগঠিত করার লক্ষ্যে ‘সিলেট মিউজিক অ্যাসোসিয়েশন’-এর ২০২৬–২০২৯ মেয়াদের ২১ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।