admin

প্রকাশিত: 9:11 AM, January 15, 2026

২২ জানুয়ারি সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠে জনসভা

২২ জানুয়ারি সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠে জনসভা

 খালেদা জিয়ার রাজনৈতিক পথচলার স্মৃতি ধারণ করেই

সিলেট থেকে নির্বাচনী প্রচারণা শুরু করবেন তারেক রহমান

আশরাফুল ইসলাম ইমরান:
রাজনীতিতে কিছু জায়গা থাকে মানচিত্রের বাইরেও, যেখানে আবেগ, স্মৃতি ও সম্পর্ক মিলেমিশে এক অনন্য বাস্তবতা তৈরি করে। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের কাছে সিলেট তেমনই এক জনপদ। শ্বশুরবাড়ির কারণে তিনি এই অঞ্চলকে বহুবার নিজের ‘দ্বিতীয় বাড়ি’ বলে উল্লেখ করেছেন। সেই সিলেটে প্রায় দুই দশক পর তার আগমন নিছক একটি সফর নয়; এটি এক গভীর রাজনৈতিক বার্তার বহিঃপ্রকাশ।
তারেক রহমানের এই আগমনকে অনেকেই দেখছেন প্রতীকী প্রত্যাবর্তন হিসেবে। যদিও এটি এখনো পূর্ণাঙ্গ জাতীয় প্রত্যাবর্তন নয়, তবু এর রাজনৈতিক তাৎপর্য অস্বীকার করার সুযোগ নেই। বিশেষ করে এমন এক সময়ে, যখন দেশের রাজনীতি দিশাহীনতা ও আস্থাহীনতার সংকটে ভুগছে।
দীর্ঘ প্রায় দুই দশক পর আগামী ২১ জানুয়ারি সিলেটে আগমন করতে যাচ্ছেন বিএনপির এই শীর্ষ নেতা। দলীয় সূত্রে জানা গেছে আগামী ২২ জানুয়ারি সিলেট থেকেই নির্বাচনী প্রচার শুরু করবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ২২ জানুয়ারি প্রথমে তিনি হয়রত শাহজালাল (রহ.) এবং হয়রত শাহ পরাণ (রহ) এর মাজার জিয়ারত করবেন। এরপর তিনি সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠে জনসভায় বক্তব্য রাখবেন।
তারেক রহমানের এই আগমনকে ঘিরে সিলেটজুড়ে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। দীর্ঘদিন পর প্রিয় নেতাকে স্বচক্ষে দেখার অপেক্ষায় দিন গুনছেন দলীয় সমর্থকরা। ইতোমধ্যে নগর ও জেলার বিভিন্ন এলাকায় প্রচারণা শুরু হয়ে গেছে।
দলীয় সূত্রে জানা গেছে, তারেক রহমানের আগমন উপলক্ষে সিলেট মহানগর ও জেলা বিএনপির পক্ষ থেকে নেওয়া হয়েছে নানা কর্মসূচি। তাকে অভ্যর্থনা জানাতে প্রস্তুত করা হচ্ছে সর্বস্তরের নেতাকর্মীদের। পাশাপাশি দলীয় কার্যালয় ও গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দীর্ঘ সময় পর তারেক রহমানের সিলেট আগমন শুধু একটি ব্যক্তিগত সফর নয়, বরং এটি দেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ বার্তা বহন করে। বিশেষ করে উত্তর-পূর্বাঞ্চলে বিএনপির সাংগঠনিক শক্তি আরও দৃঢ় করতে এই সফর তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন তারা। সিলেট অঞ্চল ঐতিহাসিকভাবে বিএনপির শক্ত ঘাঁটি। এই অঞ্চলের মানুষ আন্দোলন, নির্বাচন ও রাজনৈতিক পরিবর্তনের সময় বরাবরই সক্রিয় ভূমিকা রেখে এসেছে।
সিলেটবাসীর কাছেও তারেক রহমান একটি পরিচিত ও আবেগঘন নাম। সিলেটের দক্ষিণ সুরমার সিলামে শ্বশুরবাড়ির কারণে এ অঞ্চলের মানুষের সঙ্গে তার রয়েছে পারিবারিক সম্পর্কের বন্ধন। এ কারণে তার আগমনকে ঘিরে সাধারণ মানুষের মধ্যেও বাড়তি আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে। সব মিলিয়ে, প্রায় দুই দশক পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সিলেট সফর রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে। ২১ জানুয়ারি রাতে সিলেটে আসবেন তারেক রহমান। পরদিন ২২ জানুয়ারি রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিবেন। তার আগমন ঘিরে সিলেট যেন অপেক্ষার প্রহর গুনছে, একটি স্মরণীয় দিনের প্রত্যাশায়।
জাতীয় সংসদ নির্বাচন এর আগে মরহুম বেগম খালেদা জিয়া সিলেটে মাজার জিয়ারতের মাধ্যমে শুরু করতেন নির্বাচনী প্রচারণা। খালেদা জিয়ার রাজনৈতিক পথচলার স্মৃতি ধারণ করেই সিলেট থেকে নির্বাচনী প্রচারণা শুরু করতে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। মায়ের মতোই সিলেট থেকে প্রচারণা শুরুর সিদ্ধান্তকে বিএনপির নেতাকর্মীরা দেখছেন ঐতিহ্য, উত্তরাধিকার ও নতুন প্রত্যয়ের প্রতীক হিসেবে।
রাজনীতিতে আবেগ বড় শক্তি। সিলেটের সঙ্গে তারেক রহমানের পারিবারিক সম্পর্ক এই সফরকে সাধারণ রাজনৈতিক কর্মসূচির বাইরে নিয়ে গেছে। এতে দলের নেতাকর্মীদের মধ্যে যেমন আবেগের সঞ্চার হয়েছে, তেমনি সাধারণ মানুষের মধ্যেও তৈরি হয়েছে বাড়তি আগ্রহ। এই আবেগ যদি সংগঠিত রাজনৈতিক শক্তিতে রূপ নেয়, তবে তা বিএনপির জন্য নতুন গতি সঞ্চার করতে পারে।


সর্বশেষ সংবাদ

অধ্যাপক ডা. নিয়াজ আহমদ চৌধুরী বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য নিযুক্ত

অধ্যাপক ডা. নিয়াজ আহমদ চৌধুরী বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য নিযুক্ত

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় কলেজের ভাসকুলার সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান, সিলেটের কৃতি সন্তান অধ্যাপক ডাক্তার নিয়াজ আহমদ চৌধুরীকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের

শ্রী শ্রী ঠাকুর বৈষ্ণব রায় সিদ্ধ বকুলতলা ধাম সংরক্ষণ কমিটির ত্রিবার্ষিক সম্মেলন সম্পন্ন

শ্রী শ্রী ঠাকুর বৈষ্ণব রায় সিদ্ধ বকুলতলা ধাম সংরক্ষণ কমিটির ত্রিবার্ষিক সম্মেলন সম্পন্ন

আধ্যাত্মিক ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে শ্রী শ্রী ঠাকুর বৈষ্ণব রায় সিদ্ধ বকুলতলা ধাম সংরক্ষণ কমিটির ত্রিবার্ষিক সম্মেলন। নবগঠিত

লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির দায়িত্ব হস্তান্তর সম্পন্ন

লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির দায়িত্ব হস্তান্তর সম্পন্ন

সামাজিক সংগঠন লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির (জেলা ৩১৫ বি১, বাংলাদেশ)-২০২৬ সালের দায়িত্ব হস্তান্তর ও গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

স্কলার্সহোম মেজরটিলা কলেজে শিক্ষক সভা অনুষ্ঠিত

স্কলার্সহোম মেজরটিলা কলেজে শিক্ষক সভা অনুষ্ঠিত

স্কলার্সহোম মেজরটিলা কলেজে শিক্ষার গুণগত মানোন্নয়ন, শ্রেণিকক্ষে পাঠদানের কার্যকারিতা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের কাঙ্ক্ষিত ফলাফল নিশ্চিত করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ শিক্ষক সভা

ওসমানীনগরে সামাজিক বনায়নের গাছ কেটে নিয়ে যাচ্ছে চক্র: ভুয়া চালানে ইউএনওকে বিভ্রান্ত করার চেষ্টা

ওসমানীনগরে সামাজিক বনায়নের গাছ কেটে নিয়ে যাচ্ছে চক্র: ভুয়া চালানে ইউএনওকে বিভ্রান্ত করার চেষ্টা

মোঃ ফজলু মিয়া, ওসমানীনগর: সরকারের ঘোষিত পরিবেশ ও জলবায়ু পরিবর্তনের অংশ হিসেবে আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি চালুর

শিববাড়িতে মাদক বিস্তারের অভিযোগ বাড়ছে চুরি-ছিনতাই, স্থানীয়দের উদ্বেগ

শিববাড়িতে মাদক বিস্তারের অভিযোগ বাড়ছে চুরি-ছিনতাই, স্থানীয়দের উদ্বেগ

স্টাফ রিপোর্টার: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার শিববাড়ি এলাকা ধীরে ধীরে মাদকের নিরাপদ আস্তানায় পরিণত হচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা।

সীমান্তে নতুন রুট ‘হরিপুর’ : এয়াহিয়া-নুরুল-আমিন সিন্ডিকেটের হাত ধরে কোথায় যাচ্ছে ভারতীয় পণ্য

সীমান্তে নতুন রুট ‘হরিপুর’ : এয়াহিয়া-নুরুল-আমিন সিন্ডিকেটের হাত ধরে কোথায় যাচ্ছে ভারতীয় পণ্য

স্টাফ রিপোর্টার: সিলেটের সীমান্তবর্তী জৈন্তাপুর উপজেলার হরিপুর রুটটি এখন ভারতীয় অবৈধ চোরাচালানের প্রধান ট্রানজিট পয়েন্টে পরিণত হয়েছে। স্থানীয় সচেতন মহল

বিএনপির নাম ভাঙিয়ে কোটি টাকার রাজস্ব ফাঁকি: জিন্দাবাজার-হকার্স মার্কেটে কামরানের চোরাই নেটওয়ার্ক

বিএনপির নাম ভাঙিয়ে কোটি টাকার রাজস্ব ফাঁকি: জিন্দাবাজার-হকার্স মার্কেটে কামরানের চোরাই নেটওয়ার্ক

স্টাফ রিপোর্টার: দেশের রাজনৈতিক পটপরিবর্তনের সুযোগ নিয়ে সিলেটে রাতারাতি খোলস বদলে সচল হয়ে উঠেছে একটি বড় ধরনের অবৈধ ‘বুঙ্গা’ (সীমান্ত