admin
প্রকাশিত: 6:29 PM, March 6, 2026
সিলেট কোতোয়ালী মডেল থানায় দায়েরকৃত সিআর মামলা (নং ৮৬১/২০২৫) সংক্রান্ত বিষয়ে ওসমানীনগর উপজেলার খাপন গ্রামের আব্দুল করিম এবং বিশ্বনাথ উপজেলার জানাইয়া নোয়াগাঁও গ্রামের বাসিন্দা মো. রাজু মিয়ার মধ্যে সৃষ্ট দীর্ঘদিনের ভুল বোঝাবুঝির অবসান হয়েছে। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং উভয় পক্ষের মুরুব্বিদের মধ্যস্থতায় বিষয়টি বর্তমানে সামাজিকভাবে ও আইনি প্রক্রিয়ায় চূড়ান্তভাবে মীমাংসা করা হয়েছে।
বিবৃতিতে জানানো হয়েছে যে, ব্যবসায়িক লেনদেন ও বিদেশ যাত্রা সংক্রান্ত বিষয়ে যে আর্থিক অসঙ্গতি তৈরি হয়েছিল, তা নিয়ে উভয় পক্ষের মধ্যে একটি দূরত্ব তৈরি হয়। এর পরিপ্রেক্ষিতেই আদালতে মামলা রুজু হয়েছিল। তবে বর্তমানে আব্দুল করিম বকেয়া পাওনা ও আনুষঙ্গিক বিষয়াদি রাজু মিয়াকে বুঝিয়ে দিয়েছেন। রাজু মিয়া তার পাওনা বুঝে পেয়ে মামলার বিষয়ে কোনো অভিযোগ নেই মর্মে সম্মতি প্রদান করেছেন।
ভুক্তভোগী মো. রাজু মিয়া এক বিবৃতিতে জানান, “আমাদের মধ্যে ব্যবসায়িক লেনদেন নিয়ে ভুল বোঝাবুঝি হয়েছিল। আমি সজ্ঞানে এবং স্বেচ্ছায় তার বিরুদ্ধে দায়েরকৃত অভিযোগ তুলে নিচ্ছি এবং তার মামলা থেকে অব্যাহতির বিষয়ে আমার কোনো দ্বিমত নেই।”
এই আপস-মীমাংসার মাধ্যমে দীর্ঘদিনের আইনি জটিলতার অবসান ঘটলো এবং সংশ্লিষ্ট সকল পক্ষ এখন থেকে একে অপরের প্রতি সকল অভিযোগ প্রত্যাহার করে স্বাভাবিক জীবন যাপনে অঙ্গীকারবদ্ধ হয়েছেন।
স্টাফ রিপোর্টার: সিলেটের গোয়াইনঘাট উপজেলার তামাবিল স্থলবন্দরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরীর মতবিনিময়
প্রধানমন্ত্রী তারেক রহমানের উন্নয়ন চিত্র জনসাধারণের কাছে তুলে ধরতে হবে: সাহেদ আহমদ সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় জিয়া মঞ্চের উদ্যোগে মতবিনিময় সভা
সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেছেন, দেশে ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরি হলে ব্যবসায়ীরা স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে
উন্নত, আধুনিক ও জনবান্ধব ইউনিয়ন গড়ার প্রত্যয় আসন্ন উছমানপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশা করছেন সিলেট
আহ্বায়ক রুবেল আহমদ, সদস্য সচিব হুমায়ন রসিদ আহত জুলাই যোদ্ধাদের চিকিৎসা ও এমআইএস (MIS)-এর কাজ ত্বরান্বিত করার লক্ষে ‘আমরা জুলাই
স্টাফ রিপোর্টার: সিলেট রেঞ্জের সেপ্টেম্বর/২০২৬ খ্রি. মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা এবং আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদযাপন উপলক্ষে সার্বিক নিরাপত্তা পরিকল্পনা
দীর্ঘদিনের রাজনৈতিক ত্যাগ, আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা ও রাজপথের অভিজ্ঞতার মূল্যায়নে সিলেট জেলা বিএনপির সদস্য সচিব হিসেবে সাবেক ছাত্রনেতা কামরুল হাসান
অপরাধের বিষাক্ত থাবায় ভাগারপাড় সিলেটের জালালাবাদ থানাধীন ভাগারপাড় গ্রামটি বাহ্যিক শান্ত মনে হলেও গত দুই দশক ধরে এক অন্ধকার অপরাধ