admin
প্রকাশিত: 4:29 PM, March 29, 2026
৫ই আগস্ট উত্তর বাংলাদেশে রাজনীতির পট পরিবর্তনের পর দলের ভেতরেই সৃষ্টি হয়েছে এক চাপা ক্ষোভ ও হাহাকার। বিশেষ করে রাজপথের লড়াকু ও ত্যাগী কর্মীরা এখন নিজেদের অস্তিত্ব সংকটে ভুগছেন। সম্প্রতি সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রুনু আহমদের একটি আবেগঘন ফেসবুক পোস্টকে কেন্দ্র করে তৃণমূল রাজনীতিতে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।
রুনু আহমদ তার লেখায় দলের বর্তমান পরিস্থিতিকে ‘নির্মম বাস্তবতা’ হিসেবে আখ্যা দিয়ে প্রশ্ন তুলেছেন—ত্যাগী কর্মীদের কি আজ শুধুই অবহেলা প্রাপ্য?
রুনু আহমদ তার পোস্টে উল্লেখ করেন, একসময় প্রতিটি রাজনৈতিক কর্মসূচির আগে সিনিয়র নেতারা সশরীরে ফোন করে খোঁজখবর নিতেন। কর্মীদের পরিবারের সদস্য মনে করা হতো এবং যেকোনো সংকটে নেতারা পাশে থাকতেন। এমনকি আন্দোলনের কঠিন দিনগুলোতে জুম মিটিংয়ের মাধ্যমে কর্মীদের পরামর্শ নেওয়া হতো।
কিন্তু ৫ই আগস্টের পর সেই চিত্র পুরোপুরি বদলে গেছে। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, “এখন ফেসবুক বা সোশ্যাল মিডিয়ার খবর দেখে প্রোগ্রামে যেতে হয়। অথচ সেখানে গিয়েও নেতাদের নিজস্ব বলয়ের লোকদের ভিড়ে দূর থেকে তাকিয়ে থেকে ফিরে আসতে হয়।”
পোস্টে সবচেয়ে ভয়াবহ যে দিকটি উঠে এসেছে, তা হলো দলের ত্যাগী কর্মীদের বিরুদ্ধে পরিকল্পিত চরিত্রহনন। রুনু আহমদের দাবি, কিছু নেতার উচ্চাভিলাষী আকাঙ্ক্ষা পূরণ করতে গিয়ে পরীক্ষিত কর্মীদের মিথ্যা অভিযোগে কোণঠাসা করা হচ্ছে। এমনকি সোশ্যাল মিডিয়ায় ‘বট বাহিনী’ বা ফেক আইডি ব্যবহার করে দুর্দিনের কাণ্ডারিদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে।
তিনি প্রশ্ন তোলেন, রাজপথে রক্ত ও শ্রম দেওয়া কিংবা বঞ্চিত সহকর্মীর পক্ষে কথা বলা কি অপরাধ? এই সত্য বলার কারণেই কি আজ তারা ‘অপছন্দের তালিকায়’ অন্তর্ভুক্ত হয়েছেন ?
দলের ঊর্ধ্বতন নেতৃত্বের প্রতি দৃষ্টি আকর্ষণ করে রুনু আহমদ আহ্বান জানান, বিভাজন বন্ধ করা: দলের দুঃসময়ের নিবেদিতপ্রাণ কর্মীদের দূরে ঠেলে না দিয়ে বৈষম্য দূর করা। যারা সোশ্যাল মিডিয়ায় মিথ্যাচার করে দলকে প্রশ্নবিদ্ধ করছে এবং কর্মীদের চরিত্রহনন করছে, তাদের বিরুদ্ধে কঠোর দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করা।
পরিশেষে তিনি স্পষ্ট করেছেন, এই লেখাটি ব্যক্তিগত কোনো বিদ্বেষ থেকে নয়, বরং দলের প্রতি ভালোবাসা এবং একজন ক্ষুদ্র কর্মীর হৃদয়ের রক্তক্ষরণ থেকে লেখা।
এই পোস্টটি সাধারণ কর্মীদের অনেকেই রুনু আহমদের এই বক্তব্যের সাথে সংহতি প্রকাশ করছেন, যা দলের অভ্যন্তরীণ শৃঙ্খলার জন্য একটি সতর্কবার্তা হিসেবে দেখছেন বিশ্লেষকরা।
সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ বাংলাদেশে যেকোনো জনগুরুত্বপূর্ণ আইন প্রণয়ন ও সংশোধনে ইসলামী মূল্যবোধকে প্রাধান্য দেওয়ার আহ্বান জানিয়েছেন খেলাফত মজলিস যুক্তরাজ্য সাউথ
বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলার মহাসচিব ও জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপন বলেছেন, ব্যবসায়ীদের পেশাগত
সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন বলেছেন, দীর্ঘদিনের স্বৈরাচারী শাসনের অবসান ঘটিয়ে আজ দেশে জনগণের সরকার প্রতিষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রী তারেক
সিলেটকে একটি আধুনিক, বাসযোগ্য ও পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে কার্যক্রমের সূচনা হিসেবে ‘সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ’ (সিউক)-এর প্রথম
ব্যবসায়ী ও উৎপাদনকারীরা অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন: কাইয়ুম চৌধুরী সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, নগরীর ব্যবসা-বাণিজ্যের
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ওসমানীনগর উপজেলা শাখার উদ্যোগে সীরাত মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ১৩ সেপ্টেম্বর রবিবার বাদ মাগরিব তাজপুর বাজারস্থ
বিশ্বনাথ প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথে উপজেলার লামাকাজী ইউনিয়নে ‘সোনাপুর চ্যারিটি গ্রুপ’র পক্ষ থেকে সিরাজপুর কাজীবাড়ী ইসলামীয়া দাখিল মাদরাসা থেকে ২০২৬ সালে
সিলেটে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে আন্তর্জাতিক বেতার সংস্থা রেডিও রিপাবলিক ইন্দোনেশিয়া (জজও)-এর ৮১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। গত শুক্রবার নগরীর শাহপরানের হোটেল