admin
প্রকাশিত: ৮:৩৬ পূর্বাহ্ণ, এপ্রিল ২, ২০২৬
বালাগঞ্জ প্রতিনিধি:
সিলেটের বালাগঞ্জ উপজেলার দেওয়ানবাজার ইউনিয়ন ক্রিকেট লীগে টুর্নামেন্ট পরিচালনা কমিটির বিরুদ্ধে ব্যাপক অনিয়ম ও শর্ত ভঙ্গের অভিযোগ উঠেছে। একটি বিশেষ দলকে সুবিধা দেওয়ার লক্ষ্যে গ্রুপ পর্বের স্থগিত ম্যাচ পুনরায় আয়োজন করার প্রতিবাদে টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহারের ঘোষণা দিয়েছে ৫নং ওয়ার্ড ক্রিকেট দল।
টুর্নামেন্টের বাইলজ বা শর্তাবলীর ৭ নম্বর কলাম অনুযায়ী, আবহাওয়াজনিত কারণে খেলা বন্ধ থাকলে গ্রুপ পর্বে পয়েন্ট ভাগাভাগি করার নিয়ম ছিল। শুধুমাত্র নকআউট পর্বের ক্ষেত্রে তারিখ পেছানোর সুযোগ রাখা হয়েছিল। স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৮ মার্চ বৈরী আবহাওয়ার কারণে গ্রুপ পর্বের দুইটি ম্যাচ স্থগিত হয়। নিয়ম অনুযায়ী দলগুলোর মধ্যে পয়েন্ট বণ্টন হওয়ার কথা থাকলেও ৪নং ওয়ার্ড দলকে বিশেষ সুবিধা দিতে কমিটি ম্যাচগুলো পুনরায় খেলার সিদ্ধান্ত নেয়।
বিক্ষুব্ধ খেলোয়াড় ও স্থানীয়দের দাবি, ৪নং ওয়ার্ডটি দেওয়ানবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল আলম নজমের নিজস্ব ওয়ার্ড হওয়ায় তিনি নিয়ম বহির্ভূতভাবে প্রভাব খাটাচ্ছেন। অভিযোগ উঠেছে, চেয়ারম্যানের ইশারাতেই ১ এপ্রিল ৪নং ও ২নং ওয়ার্ডের মধ্যে পুনরায় খেলা আয়োজন করে কৌশলে ৪নং ওয়ার্ডকে নকআউট পর্বে নিয়ে যাওয়া হয়েছে।
এ ঘটনায় গত ৩১ মার্চ চেয়ারম্যান নাজমুল আলম নজম এবং ক্রিকেট কাউন্সিল কমিটির কাছে লিখিত অভিযোগ জমা দেন ৫নং ওয়ার্ড দলের ম্যানেজার আব্দুল্লাহ আল নোমান। তিনি জানান, “জাতীয় ও জেলা ভিত্তিক ক্রিকেটের নিয়ম অনুযায়ী গ্রুপ পর্বের স্থগিত ম্যাচে পয়েন্ট ভাগাভাগির কথা থাকলেও কমিটি সম্পূর্ণ অন্যায়ভাবে কিছু দলকে সুবিধা দিচ্ছে। মাঠে প্রতিবাদ জানিয়েও কোনো সমাধান পাইনি। যদি নিয়মের ব্যত্যয় ঘটিয়ে এভাবে টুর্নামেন্ট চালানো হয়, তবে ৫নং ওয়ার্ড টিম এই লীগ থেকে অব্যাহতি নেবে।”
অভিযোগ জমা দেওয়ার পর থেকে এখন পর্যন্ত ইউপি চেয়ারম্যান নাজমুল আলম নজমের পক্ষ থেকে কোনো কার্যকর পদক্ষেপ বা ব্যাখ্যা পাওয়া যায়নি বলে দাবি করেছেন খেলোয়াড় ও সমর্থকরা। টুর্নামেন্টের স্বচ্ছতা ও ক্রীড়াঙ্গনের পরিবেশ রক্ষায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় ক্রীড়াপ্রেমীরা।
বৃহত্তর আম্বরখানা পঞ্চায়েত কমিটির উদ্যোগে ১৫ জুলাই বুধবার সন্ধ্যায় সিলেট নগরীর আম্বরখানাস্থ জুলকার নায়েন ফাউন্ডেশন হলে পঞ্চায়েত কমিটির সদস্য, জুলকার
স্টাফ রিপোর্টার: “সবাই মিলে শপথ করি, মাদক মুক্ত সমাজ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মোগলাবাজার থানার
২০২৫ সালের সরকারি বৃত্তি পরীক্ষায় অসাধারণ সাফল্য অর্জনকারী শিক্ষার্থীদের সম্মাননা জানাতে আজ বুধবার স্কলার্সহোম টিলাগড় শাখায় এক আন্তরিক ও আনন্দঘন
যুব জমিয়ত বাংলাদেশ সিলেট মহানগরীর উদ্যোগে “২৪’শের জুলাই, জমিয়তের অবদান ও যুব সমাজের ভূমিকা” শীর্ষক এক আলোচনা সভা গতকাল বুধবার
সিলেটের সংবাদ ডেস্ক: সিলেট জেলা ও দায়রা জজ আদালতে কর্মরত জামায়াত সমর্থিত এডিশনাল পিপি, এডিশনাল জিপি ও এপিপি পদে দায়িত্ব
যুব জমিয়ত বাংলাদেশ সিলেট মহানগরীর উদ্যোগে “২৪’শের জুলাই, জমিয়তের অবদান ও যুব সমাজের ভূমিকা” শীর্ষক এক আলোচনা সভা গতকাল বুধবার
সিলেটের সংবাদ ডেস্ক: সিলেটের কানাইঘাটের লোভাছড়া পাথর কোয়ারিকে কেন্দ্র করে দায়ের হওয়া শ্রমিক নির্যাতন ও পাথর লুটপাটের দুটি আলোচিত মামলা
সিলেটের সংবাদ ডেস্ক: সিলেটের কানাইঘাটের লোভাছড়া পাথর কোয়ারিকে কেন্দ্র করে দায়ের হওয়া শ্রমিক নির্যাতন ও পাথর লুটপাটের দুটি আলোচিত মামলা