admin

প্রকাশিত: 3:46 PM, January 18, 2026

শিশুর মেধা বিকাশে মেধাবৃত্তির গুরুত্ব অসীম : খন্দকার মুক্তাদির

শিশুর মেধা বিকাশে মেধাবৃত্তির গুরুত্ব অসীম : খন্দকার মুক্তাদির

শিক্ষার্থীদের মাঝে সনদ ও পুরষ্কার প্রদান

সিলেট-০১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের চেয়ারম্যানের খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, নতুন প্রজন্মকে দক্ষ ও সুশিক্ষিত নাগরিক হিসাবে গড়ে তুলতে মেধাবৃত্তি পরীক্ষার গুরুত্ব রয়েছে। এ ধরণের প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে তারা নিজেদের দক্ষ করে ডিজিটাল বাংলাদেশ গড়তে নেতৃত্ব দিতে পারবে।

তিনি রবিবার (১৮ জানুয়ারি) সৈয়দ হাতিম আলী স্কুল এন্ড কলেজ মাঠ শিক্ষার্থীদের মেধা বিকাশ ও উৎকর্ষ সাধনের মহৎ উদ্দেশ্যে আয়োজিত মানব কল্যাণ সোসাইটি মেধা বৃত্তি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফল অর্জনকারী মেধাবী শিক্ষার্থীদের মাঝে সনদ ও পুরষ্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। তিনি বলেন, জাতির ভবিষ্যৎ শিশুদের মেধা বিকাশে মানব কল্যাণ সোসাইটির যে মেধাবৃত্তি পরীক্ষার আয়োজন করেছে তা প্রশংসার দাবি রাখে। এ ধরণের আয়োজন শিক্ষার্থীদের জ্ঞানানুশীলনে বিশেষ ভূমিকা রাখছে।

শিক্ষাক্ষেত্রে বিএনপির ভূমিকা উল্লেখ করে তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নীতিগুলো শিক্ষা, অর্থনীতি ও নারী ক্ষমতায়নের মাধ্যমে মেধা বিকাশে সহায়ক ছিল এবং একজন দূরদর্শী রাষ্ট্রনায়ক হিসেবে ভূমিকা রাখেন। সেই ধারাবাহিকতায় বেগম জিয়ার শাসনামলের বিভিন্ন নীতি, বিশেষত শিক্ষা ও নারী ক্ষমতায়ন কেন্দ্রিক পদক্ষেপগুলো দেশের মেধা বিকাশে একটি গুরুত্বপূর্ণ পালন করেছে। আগামীতে ক্ষমতায় গেলে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশের শিক্ষাক্ষেত্রে পরিকল্পিত উন্নয়ন সাধিত হবে।

মানব কল্যাণ সোসাইটির উপদেষ্টা প্রফেসার সৈয়দ মকসুদ আলীর সভাপতিত্বে ও সোসাইটির সহ-সভাপতি লোকমান আহমদের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী ও ব্যবসায়ী আমিরুজ্জামান চৌধুরী দুলু, মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি ও বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলার মহাসচিব আব্দুর রহমান রিপন, সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল মুনিম তুলা, অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষিকা নুরুন্নেহার চৌধুরী এবং সৈয়দ হাতিম আলী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুল মুনিম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন তরুণ সমাজসেবক মোয়াজ্জেম বখত জেম, তরুণ সংগঠক আকবর হোসেন কয়সর, সৈয়দ হাতিম আলী স্কুল এন্ড কলেজের উপাধ্যক্ষ শাহেদ আহমদ রুহেল এবং ব্যবসায়ী ও সমাজসেবক নেহাদ চৌধুরী, মানব কল্যাণ সোসাইটি সভাপতি মুহিবুর রহমান মুহিব ও সাধারণ সম্পাদক শাকিল আহমদ প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন রাখেন সোসাইটির সহ-সংগঠনিক সম্পাদক আবির আহমদ, ফরহাদ, নাঈম, রাহিম ও ফারহান।-বিজ্ঞপ্তি


সর্বশেষ সংবাদ

আইন প্রণয়ন ও সংশোধনে ইসলামী মূল্যবোধকে প্রাধান্য দিতে হবে: মাওলানা সাদিকুর রহমান

আইন প্রণয়ন ও সংশোধনে ইসলামী মূল্যবোধকে প্রাধান্য দিতে হবে: মাওলানা সাদিকুর রহমান

সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ বাংলাদেশে যেকোনো জনগুরুত্বপূর্ণ আইন প্রণয়ন ও সংশোধনে ইসলামী মূল্যবোধকে প্রাধান্য দেওয়ার আহ্বান জানিয়েছেন খেলাফত মজলিস যুক্তরাজ্য সাউথ

সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলার মহাসচিব ও জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপন বলেছেন, ব্যবসায়ীদের পেশাগত

৪১ নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক কমিটি গঠন প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে : নাসিম হোসাইন

৪১ নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক কমিটি গঠন প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে : নাসিম হোসাইন

সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন বলেছেন, দীর্ঘদিনের স্বৈরাচারী শাসনের অবসান ঘটিয়ে আজ দেশে জনগণের সরকার প্রতিষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রী তারেক

সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম সভা অনুষ্ঠিত

সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম সভা অনুষ্ঠিত

সিলেটকে একটি আধুনিক, বাসযোগ্য ও পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে কার্যক্রমের সূচনা হিসেবে ‘সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ’ (সিউক)-এর প্রথম

সিলেট ব্যাগ ব্যবসায়ী ও উৎপাদনকারী সমিতির অভিষেক সম্পন্ন

সিলেট ব্যাগ ব্যবসায়ী ও উৎপাদনকারী সমিতির অভিষেক সম্পন্ন

ব্যবসায়ী ও উৎপাদনকারীরা অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন: কাইয়ুম চৌধুরী সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, নগরীর ব্যবসা-বাণিজ্যের

ওসমানীনগর উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সীরাত মাহফিল সম্পন্ন

ওসমানীনগর উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সীরাত মাহফিল সম্পন্ন

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ওসমানীনগর উপজেলা শাখার উদ্যোগে সীরাত মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ১৩ সেপ্টেম্বর রবিবার বাদ মাগরিব তাজপুর বাজারস্থ

বিশ্বনাথে দাখিল উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করলো সোনাপুর চ্যারিটি গ্রুপ

বিশ্বনাথে দাখিল উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করলো সোনাপুর চ্যারিটি গ্রুপ

বিশ্বনাথ প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথে উপজেলার লামাকাজী ইউনিয়নে ‘সোনাপুর চ্যারিটি গ্রুপ’র পক্ষ থেকে সিরাজপুর কাজীবাড়ী ইসলামীয়া দাখিল মাদরাসা থেকে ২০২৬ সালে

সিলেটে রেডিও রিপাবলিক ইন্দোনেশিয়ার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সিলেটে রেডিও রিপাবলিক ইন্দোনেশিয়ার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সিলেটে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে আন্তর্জাতিক বেতার সংস্থা রেডিও রিপাবলিক ইন্দোনেশিয়া (জজও)-এর ৮১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। গত শুক্রবার নগরীর শাহপরানের হোটেল