admin

প্রকাশিত: 9:03 AM, February 10, 2026

সিলেটে ফেসবুকজুড়ে ‘ধানের শীষের’ জোয়ার: রাজনীতি ছাড়িয়ে সাধারণ মানুষের প্রোফাইলেও সয়লাভ

সিলেটে ফেসবুকজুড়ে ‘ধানের শীষের’ জোয়ার: রাজনীতি ছাড়িয়ে সাধারণ মানুষের প্রোফাইলেও সয়লাভ

স্টাফ রিপোর্টার:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সিলেটের সামাজিক যোগাযোগ মাধ্যমে ধানের শীষ প্রতীকের একটি বিশেষ জোয়ার পরিলক্ষিত হচ্ছে। বিশেষ করে ফেসবুক ও হোয়াটসঅ্যাপে সাধারণ মানুষ এবং বিএনপি সমর্থকদের মধ্যে এই প্রবণতা ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।
সিলেটে আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে ভার্চুয়াল জগতে এক নতুন মেরুকরণ দেখা দিয়েছে। বিএনপির দলীয় প্রতীক ‘ধানের শীষ’ এখন শুধু নেতাকর্মীদের মধ্যে সীমাবদ্ধ নেই, বরং সিলেটজুড়ে সাধারণ মানুষের ফেসবুক প্রোফাইল পিকচার ও স্টোরিতে এই প্রতীকের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে।
গত কয়েকদিন ধরে সিলেটের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ফেসবুক ওয়ালে ধানের শীষ সম্বলিত ফ্রেম ও ডিজিটাল গ্রাফিক্সের আধিপত্য দেখা যাচ্ছে। এমনকি যারা সরাসরি রাজনীতির সাথে যুক্ত নন, এমন অনেক তরুণ ও সাধারণ নাগরিককেও নিজ নিজ প্রোফাইলে এই প্রতীক আপলোড করতে দেখা গেছে।
স্থানীয়দের মতে, দীর্ঘ সময় পর একটি প্রতিযোগিতামূলক নির্বাচনের আমেজ সিলেটে ছড়িয়ে পড়েছে। বিশেষ করে সিলেট-১ আসনে খন্দকার আব্দুল মুক্তাদির, সিলেট-২ আসনে তাহসিনা রুশদীর লুনা এবং সিলেট-৩ আসনে মোহাম্মদ আব্দুল মালিক, সিলেট-৪ আসনে আরিফুল হক চৌধুরী ও সিলেট-৬ অসনে এমরান আহমদ চৌধুরীসহ সুনামগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজারের বিএনপি প্রার্থীদের সমর্থনে এই ডিজিটাল প্রচারণা বেশি জোরালো হচ্ছে।
ফেসবুকে এই প্রতীক শেয়ার করা অনেক সাধারণ ভোটার জানিয়েছেন, তারা গণতন্ত্র ও উন্নয়নের প্রতীক হিসেবে একে বেছে নিয়েছেন। সিলেট নগরীর এক তরুণ সংবাদকর্মী জানান, সোশ্যাল মিডিয়া এখন আমাদের মত প্রকাশের বড় প্ল্যাটফর্ম। সিলেটে এখন যে গণজোয়ার দেখা যাচ্ছে, তার একটা বড় অংশই ডিজিটাল মাধ্যমে প্রকাশিত হচ্ছে।
সিলেট জেলা ও মহানগর বিএনপির নেতারা এই ট্রেন্ডকে স্বাগত জানিয়েছেন। তারা মনে করছেন, সাধারণ মানুষের প্রোফাইলে ধানের শীষের এই সয়লাভ মাঠ পর্যায়ের ভোটের প্রতিফলন। তবে প্রতিপক্ষ শিবিরের পক্ষ থেকে এ ধরনের ডিজিটাল প্রচারণাকে কৌশলী ‘ভোটযুদ্ধ’ হিসেবেও আখ্যা দেওয়া হয়েছে।
উল্লেখ্য যে, আগামী ১২ ফেব্রুয়ারি এই নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, যা ঘিরে সিলেটে এখন রাজনৈতিক উত্তাপ তুঙ্গে।

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ শিক্ষার্থীদের দেশপ্রেমে বলীয়ান হতে হবে : এমপি এমরান চৌধুরী

কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ শিক্ষার্থীদের দেশপ্রেমে বলীয়ান হতে হবে : এমপি এমরান চৌধুরী

গোলাপগঞ্জ প্রতিনিধি: সিলেট-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপরি সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছন- আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের

জগন্নাথপুরের কিশোরী ধর্ষণের মামলার আসামী র‌্যাবের অভিযানে সিলেট থেকে গ্রেফতার

জগন্নাথপুরের কিশোরী ধর্ষণের মামলার আসামী র‌্যাবের অভিযানে সিলেট থেকে গ্রেফতার

জগন্নাথপুর প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের আলোচিত কিশোরী ধর্ষণ মামলার একমাত্র আসামী র‌্যাব ৯ এর অভিযানে সিলেট গ্রেফতার হয়েছে।

ছাতকে গ্রামীন সড়কের কোর রোড নেটওয়ার্ক ও তথ্য যাচাই বিষয়ক কর্মশালা সম্পন্ন

ছাতকে গ্রামীন সড়কের কোর রোড নেটওয়ার্ক ও তথ্য যাচাই বিষয়ক কর্মশালা সম্পন্ন

ছাতক প্রতিবিধি: সুনামগঞ্জের ছাতকে গ্রামীন সড়ক মাষ্টার প্ল্যান প্রনয়ন (জিআইএস-ভিত্তিক) আরসিআইপি, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর উদ্যোগে গ্রামীন সড়কের

ভিক্ষুক ও হিজড়াদের পুনর্বাসন এবং ফুটপাত-রাস্তা দখলমুক্ত করতে সিসিক, জেলা ও পুলিশ প্রশাসনের যৌথ সদিচ্ছাই যথেষ্ট

ভিক্ষুক ও হিজড়াদের পুনর্বাসন এবং ফুটপাত-রাস্তা দখলমুক্ত করতে সিসিক, জেলা ও পুলিশ প্রশাসনের যৌথ সদিচ্ছাই যথেষ্ট

সিলেট মহানগরীতে ভিক্ষুক ও হিজড়াদের উৎপাত বন্ধসহ পুনর্বাসন এবং ফুটপাত ও রাস্তা দখলমুক্ত করার দাবিতে অবস্থান কর্মসূচী পালন করেছে বিভিন্ন

সভাপতি মতিউর রহমান, সম্পাদক আব্দুল জলিল সিলেট গ্যাস ফিল্ডস অফিসার্স এসোসিয়েশনের নির্বাচন সম্পন্ন

সভাপতি মতিউর রহমান, সম্পাদক আব্দুল জলিল সিলেট গ্যাস ফিল্ডস অফিসার্স এসোসিয়েশনের নির্বাচন সম্পন্ন

জাহিদুল ইসলাম: উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে আগামী দুই বছরের জন্য সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড (এসজিএফএল) অফিসার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন (এসওডব্লিউএ)-এর নির্বাহী

মন্ত্রীদের সংসদীয় দায়িত্ব বণ্টন প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্বে সালাহউদ্দিন, জাহিদ ও খন্দকার মুক্তাদির

মন্ত্রীদের সংসদীয় দায়িত্ব বণ্টন প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্বে সালাহউদ্দিন, জাহিদ ও খন্দকার মুক্তাদির

স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সংসদীয় কার্যাবলি সম্পাদনের জন্য মন্ত্রীদের দায়িত্ব বণ্টন করেছে সরকার। গতকাল সোমবার

জাফলংয়ে বেড়াতে এসে বাসচাপায় মাদরাসাছাত্রী নিহত

জাফলংয়ে বেড়াতে এসে বাসচাপায় মাদরাসাছাত্রী নিহত

জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জাফলংয়ে বেড়াতে এসে বাসচাপায় নুসরাত তাসনিম (১৫) নামে এক মাদরাসাছাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় নিহতের মা, মামা

শাহপরাণে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

শাহপরাণে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

স্টাফ রিপোর্টার: শাহপরান (রহ.) মাদ্রাসার কাছাকাছি এলাকার নির্জন স্থানে খুন হন ব্যবসায়ী শাহাবউদ্দিন। গোটা এলাকা সিসিটিভি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত। স্পটেও