admin

প্রকাশিত: 12:57 PM, November 10, 2025

গোলাপগঞ্জে দুই হত্যা মামলার আসামি ছাত্রলীগ নেতা তারেক পলাতক, খোঁজ নেই পরিবারের

গোলাপগঞ্জে দুই হত্যা মামলার আসামি ছাত্রলীগ নেতা তারেক পলাতক, খোঁজ নেই পরিবারের

গোলাপগঞ্জ প্রতিনিধি :

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে দায়ের করা পৃথক দুটি হত্যা মামলায় আসামি হয়েছেন গোলাপগঞ্জ পৌর ছাত্রলীগের প্রচার সম্পাদক সায়মন কালাম আজাদ তারেক। মামলায় আসামি হওয়ার পর থেকে তিনি আত্মগোপনে রয়েছেন বলে জানা গেছে। তাকে গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট একটি সূত্র।

মামলার নথি ও সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলিতে নিহত মিনহাজ আহমদ হত্যা মামলায় সায়মন কালাম আজাদ তারেককে ৩৩ নম্বর আসামি করা হয়েছে। একই ঘটনায় দায়ের করা গৌছ উদ্দিন হত্যা মামলায়ও তাকে ৪৩ নম্বর আসামি করা হয়েছে বলে জানা গেছে।

দুটি হত্যা মামলায় আসামি হওয়ার পর থেকে সায়মন কালাম আজাদ তারেক আত্মগোপনে রয়েছেন। তবে তিনি শুধু আইনি বিষয় নিয়েই নয়, নিজের ও পরিবারের নিরাপত্তা নিয়েও উদ্বেগের কথা জানিয়েছেন।

পলাতক থাকা সায়মন কালাম আজাদ তারেকের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, তার পরিবারের সদস্যরাও বর্তমানে আত্মগোপনে রয়েছেন। তার পরিবারের সদস্যদের অবস্থান জানার জন্য বিভিন্নভাবে খোঁজ নেওয়া হচ্ছে। এ অবস্থায় তিনি ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান। এমনকি বিভিন্ন ফোন নম্বর থেকে তার বাবার কাছে ফোন করে বিএনপির একাধিক শীর্ষ নেতারা তাকে হত্যা করার হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। এমনকি তাকে গুম করে ফেলার হুমকিও দেওয়া হয়েছে বলে দাবি করেন তারেক।

তবে তিনি বর্তমানে দেশে অবস্থান করছেন কি না—এমন প্রশ্ন করা হলে বিষয়টি এড়িয়ে যান সায়মন কালাম আজাদ তারেক।

এদিকে আত্মগোপনে থাকা পরিবারের এক সদস্যের সঙ্গে কথা হলে তিনি বলেন, “বর্তমান সরকারের বিচারব্যবস্থার ওপর আমাদের কোনো আস্থা নেই। আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের পেলেই গ্রেপ্তার, হয়রানি ও মামলা দেওয়া হচ্ছে। পাশাপাশি নির্যাতন, দমন-পীড়নের মতো ঘটনাও ঘটছে।

তিনি আরও বলেন, বর্তমানে আমরা অসহায় অবস্থায় আছি। আমাদের মাথা গোঁজার যে ঘরটি ছিল, সেটিও আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে বলে আমরা অভিযোগ করছি। পরে সেখানে লুটপাটও করা হয়েছে। বর্তমানে আমাদের বলতে তেমন কিছুই নেই। যা কিছু ছিল, বিএনপির সন্ত্রাসী নেতারা সেটুকুও কেড়ে নিয়েছে।

এ বিষয়ে গোলাপগঞ্জ মডেল থানার এক কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, সায়মন কালাম আজাদ তারেককে গ্রেপ্তারে ঊর্ধ্বতন কর্মকর্তাদের পক্ষ থেকে নির্দেশনা ও চাপ রয়েছে। তাকে গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে বলেও জানান তিনি।

ওই পুলিশ কর্মকর্তা আরও জানান, সায়মন কালাম আজাদ তারেকের পরিবারের সদস্যদেরও বর্তমানে কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। তারা কোথায় অবস্থান করছেন, সে বিষয়ে পুলিশ নিশ্চিত নয়।

অন্যদিকে স্থানীয় কয়েকজন বাসিন্দারা বলেন – সায়মন কালাম আজাদ তারেক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে কোনোভাবেই জড়িত ছিলেন না। তাদের অভিযোগ, রাজনৈতিক পটপরিবর্তনের পর তারেক ও পরিবারের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো মিথ্যা ও হয়রানিমূলক।


সর্বশেষ সংবাদ

সিলেটের এয়ারপোর্টে আকরামুজ্জামান চৌধুরীর অভিযোগ

সিলেটের এয়ারপোর্টে আকরামুজ্জামান চৌধুরীর অভিযোগ

মসজিদ স্থাপন করে কৌশলে রাস্তার জায়গা দখলের চেষ্টা স্টাফ রিপোর্টার: সিলেটের এয়ারপোর্ট রোড সংলগ্ন বড়শালা মৌজায় ব্যক্তি মালিকানাধীন জায়গা থেকে

সিলেটের কিডনী ফাউন্ডেশন হাসপাতালে পূবালী ব্যাংক পিএলসি’র ২ কোটি টাকার অনুদান

সিলেটের কিডনী ফাউন্ডেশন হাসপাতালে পূবালী ব্যাংক পিএলসি’র ২ কোটি টাকার অনুদান

পূবালী ব্যাংক পিএলসি সিলেট প্রিন্সিপাল অফিসের মহা-ব্যবস্থাপক চৌধুরী মোহাম্মদ শফিউল হাসান বলেছেন, ‘পূবালী ব্যাংক এর সিএসআর খাতের অর্থায়নে দেশব্যাপী নানা

এসএমসিসিআই নেতৃবৃন্দের সঙ্গে টাওয়ার হ্যামলেটসের স্পিকার ব্যারিস্টার মুশতাকের মতবিনিময়

এসএমসিসিআই নেতৃবৃন্দের সঙ্গে টাওয়ার হ্যামলেটসের স্পিকার ব্যারিস্টার মুশতাকের মতবিনিময়

স্টাফ রিপোর্টার: সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এসএমসিসিআই)-এর পরিচালনা পরিষদের সঙ্গে সিলেট সফররত লন্ডন বরো অব টাওয়ার হ্যামলেটস-এর

সিসিকের প্রস্তুতি সভায় সিসিক প্রশাসক নতুন কুঁড়ি স্পোর্টস শিশু-কিশোরদের প্রতিভা বিকাশে অনন্য উদ্যোগ

সিসিকের প্রস্তুতি সভায় সিসিক প্রশাসক নতুন কুঁড়ি স্পোর্টস শিশু-কিশোরদের প্রতিভা বিকাশে অনন্য উদ্যোগ

তৃণমূল পর্যায় থেকে দক্ষ ক্রীড়াবিদ গড়ে তুলতে এবং শিশু-কিশোরদের সুপ্ত মেধার বিকাশে দেশব্যাপী শুরু হতে যাচ্ছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬’।

হবিগঞ্জে ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল এমপি

হবিগঞ্জে ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল এমপি

শিক্ষাঙ্গন থেকেই গড়ে উঠুক মানবিক, বৈষম্যহীন ও গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন হবিগঞ্জ প্রতিনিধি: বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল

বিশ্ব স্ট্রোক দিবস উপলক্ষে এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামে পেশেন্ট ফোরাম ও র‌্যালি

বিশ্ব স্ট্রোক দিবস উপলক্ষে এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামে পেশেন্ট ফোরাম ও র‌্যালি

বিশ্ব স্ট্রোক দিবস ২০২৬ উপলক্ষে বন্দরনগরীর সর্ববৃহৎ হাসপাতাল এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামে একটি পেশেন্ট ফোরাম ও সচেতনতামূলক র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। ‘এভরি

সিলেটে ট্রাফিক ব্যবস্থাপনা ও স্ট্যান্ড স্থানান্তর নিয়ে এসএমপির সমন্বয় সভা

সিলেটে ট্রাফিক ব্যবস্থাপনা ও স্ট্যান্ড স্থানান্তর নিয়ে এসএমপির সমন্বয় সভা

স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর ট্রাফিক ব্যবস্থাপনা উন্নয়ন, যানজট নিরসন এবং জনসাধারণের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করার লক্ষ্যে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি),

পীর সাহেব বরুণার সাক্ষাতে ইজতেমা ময়দানে প্রবাসী কল্যাণ মন্ত্রী

পীর সাহেব বরুণার সাক্ষাতে ইজতেমা ময়দানে প্রবাসী কল্যাণ মন্ত্রী

আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর আমীর শাইখুল হাদীস আল্লামা মুফতি মুহাম্মাদ রশীদুর রহমান ফারুক বর্ণভী (পীর সাহেব বরুণা) হাফিজাহুল্লাহর সাক্ষাতে সোহরাওয়ার্দী