admin
প্রকাশিত: 6:42 AM, June 11, 2026
স্টাফ রিপোর্টার:
সামাজিক যোগাযোগমাধ্যমে কনটেন্ট ক্রিয়েটর শেফালীকে ঘিরে একটি পোস্ট ভাইরাল হওয়ার পর ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। পোস্টটিতে শেফালী, সিলেট কারাগারের জেল সুপার মুজিবুর এবং শুকুর আলীর নাম উল্লেখ করে একাধিক গুরুতর অভিযোগ উত্থাপন করা হয়েছে। অভিযোগগুলো দ্রুত ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি জনমনে ব্যাপক কৌতূহল ও বিতর্কের জন্ম দেয়। ভাইরাল হওয়া পোস্টে দাবি করা হয়েছে, শেফালীকে নিয়ে দীর্ঘদিন ধরে বিভিন্ন কর্মকা- পরিচালিত হয়ে আসছে এবং এর সঙ্গে কয়েকজন প্রভাবশালী ব্যক্তির সম্পৃক্ততা রয়েছে। একই সঙ্গে আর্থিক সুবিধা গ্রহণ, ব্যক্তিগত সম্পর্ক এবং প্রশাসনিক প্রভাব ব্যবহারের মতো বিষয়ও উল্লেখ করা হয়েছে।
এদিকে পোস্টটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে পক্ষে-বিপক্ষে নানা মতামত দেখা গেছে। কেউ অভিযোগগুলোর সুষ্ঠু তদন্ত দাবি করেছেন, আবার কেউ এটিকে উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণা বলেও মন্তব্য করেছেন। ফলে পুরো বিষয়টি নিয়ে জনমনে সৃষ্টি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া।সচেতন নাগরিকদের মতে, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উত্থাপিত হলে তা দায়িত্বশীলভাবে তদন্ত করা প্রয়োজন। তারা বলছেন, অভিযোগের সত্যতা উদঘাটনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিরপেক্ষ অনুসন্ধান জরুরি। এ বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয় পর্যবেক্ষকদের মতে, সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন অভিযোগ ও পাল্টা অভিযোগ দ্রুত ছড়িয়ে পড়ছে। ফলে কোনো তথ্য যাচাই ছাড়া প্রচার করলে বিভ্রান্তি সৃষ্টি হওয়ার আশঙ্কা থাকে। তাই বিষয়টি নিয়ে দায়িত্বশীল আচরণ এবং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটনের আহ্বান জানিয়েছেন তারা।
উল্লেখ্য, প্রতিবেদনে উল্লেখিত বিষয়গুলো সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত অভিযোগের ভিত্তিতে উপস্থাপন করা হয়েছে।
ফ্যামিলি কার্ড কর্মসূচির সুবিধা যাতে প্রকৃত উপযুক্ত পরিবারগুলোর কাছে পৌঁছায়, তা নিশ্চিত করতে তথ্য সংগ্রহের ক্ষেত্রে নির্ভুলতা, নিরপেক্ষতা ও দায়িত্বশীলতা
যুক্তরাজ্য (ইউকে) জমিয়তে উলামায়ে ইসলামের নেতা মাওলানা শামীম আহমদের দেশে আগমন উপলক্ষে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে
সিউকের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারকে তাৎক্ষণিক আর্থিক সহায়তা প্রদান সিলেট নগরীর ৮নং ওয়ার্ডের করেরপাড়া এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে
‘নারী শিক্ষার অগ্রগতিতে অনন্য দৃষ্টান্ত মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজ’ স্টাফ রিপোর্টার: সিলেটের ঐতিহ্যবাহী মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক
স্টাফ রিপোর্টার: গণভোটের রায় বাস্তবায়ন, জ্বালানী তেল, গ্যাস, বিদ্যুৎ এর সংকট ও আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রতিবাদে গতকাল রবিবার বিকেলে সিলেট
সিলেট-ঢাকা যাতায়াতে স্বস্তি নিশ্চিতকরণ, রেলওয়ের টিকিটের কালোবাজারি বন্ধ, ইকোনমি ক্লাসের ভাড়া সহনীয় পর্যায়ে রাখা, ঢাকা-সিলেট মহাসড়কের উন্নয়ন এবং সিলেট নগরীর
স্টাফ রিপোর্টার: বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির (এমপি)-র সুনির্দিষ্ট আশ্বাসের পর আন্দোলন প্রত্যাহার করে শ্রেণিকক্ষে ফিরেছেন
স্টাফ রিপোর্টার: সিলেট সিটি কর্পোরেশনের ৮ নম্বর ওয়ার্ডের হাওলাদার পাড়ায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবার ও ব্যবসায়ীদের