admin
প্রকাশিত: ১২:৪৬ অপরাহ্ণ, ডিসেম্বর ১, ২০২৫

প্রতিকী ছবি
সিলেটে এক যুবককে অপহরণের পর বিবস্ত্র করে হাত-পা বেঁধে ভিডিও কলে নির্যাতনের দৃশ্য দেখিয়ে মুক্তিপণ দাবি করার অভিযোগ উঠেছে।
এ ঘটনায় ভুক্তভোগীর বড় ভাই কানাইঘাট থানার সোনারখেওড় গ্রামের মো. ইব্রাহীম সোমবার (১ ডিসেম্বর) সিলেট জেলা পুলিশ সুপার এবং এয়ারপোর্ট থানায় পৃথক অভিযোগ দাখিল করেছেন।
ভুক্তভোগীর নাম বুরহান উদ্দিন (৩০)। অভিযোগে বলা হয়েছে, রবিবার (৩০ নভেম্বর) সকালে বুরহান একটি নারী ও শিশু মামলার হাজিরা দিতে বাড়ি থেকে সিলেটের আদালতে যান। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন এবং তার ব্যবহৃত মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়।
রোববার সন্ধ্যা ৭টার দিকে বুরহান নিজ নম্বর থেকে বড় ভাইকে ফোন করে কান্নাজড়িত কণ্ঠে জানান, কানাইঘাটের নারায়নপুর এলাকার করিম উদ্দিন (৩০) ও জকিগঞ্জের রনি (৪০) সহ ৫-৬ জন তাকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে গেছে। সেখানে তাকে উলঙ্গ করে হাত-পা বেঁধে শারীরিক ও মানসিক নির্যাতন করা হচ্ছে এবং মুক্তিপণ হিসেবে ৮ লাখ টাকা দাবি করা হচ্ছে।
অভিযোগে বলা হয়েছে, অপহরণকারীরা বুরহান উদ্দিনের পরিবারের সদস্যদের ভিডিও কলে তার নির্যাতনের দৃশ্য দেখিয়েছে এবং বারবার অর্থ প্রদানের চাপ দিয়েছে। নগদ ৩ লাখ টাকা করিম উদ্দিনের বাড়িতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। বাকি ৫ লাখ টাকা বিকাশের মাধ্যমে পাঠাতে বলা হয়েছে ও তিনটি বিকাশ নম্বরও সরবরাহ করা হয়েছে।
বড় ভাই মো. ইব্রাহীম জানিয়েছেন, রাতেই তিনি আত্মীয়সহ কতোয়ালী মডেল থানায় বিষয়টি অবহিত করেন। পরে তাকে এয়ারপোর্ট থানায় অভিযোগ দাখিলের পরামর্শ দেওয়া হয়।
সোমবার বিকেলে এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুর রহমান বলেন, অভিযোগ পাওয়ার পর একাধিক টিম মাঠে নেমেছে। ভিকটিম উদ্ধারের জন্য এসআই বিধানকে অভিযানে নিয়োজিত করা হয়েছে। এছাড়া র্যাব-৯-এর সহায়তাও চাওয়া হয়েছে। বর্তমানে পুলিশ ও র্যাব উভয়ই মামলাটি নিয়ে কাজ করছে।
পরিবার দাবি করেছেন, রাতভর ভিডিও কলে নির্যাতনের দৃশ্য দেখিয়ে অপহরণকারীরা হুমকি দিয়েছে, যে সোমবার সকাল ৭টার মধ্যে টাকা না দিলে বুরহানকে হত্যা করে লাশ গুম করে ফেলা হবে।
সিলেট-শ্রীমঙ্গল-মৌলভীবাজার বাস ও মিনিবাস মালিক গ্রুপের বিশেষ সভা অনুষ্ঠিত হবিগঞ্জ এক্সপ্রেস বাস মৌলভীবাজার সড়ক দিয়ে চলাচল বন্ধের দাবি জানিয়ে আসছিল
সিলেট মহানগরীর দক্ষিণ সুরমা থানাধীন বরইকান্দি এলাকায় ‘ছাত্রাবাস মালিক সমিতি, এর এক জরুরি সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সর্বসম্মতিক্রমে আগামী
এ কে আজাদ গোয়াইনঘাট: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় এক নারী হত্যাকাণ্ডের ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যে প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব ও
গত ১৪ ও ১৬ মে দুই পর্বে প্রকাশিত একটি সংবাদ প্রতিবেদনকে সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন রাশেদ
রুবেল আহমদ: শ্রমও ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, নদী ভাঙন রোধ
এ কে আজাদ, গোয়াইনঘাট: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় গভীর রাতে প্রবাসীর বাড়িতে ঢুকে দুর্বৃত্তদের হামলায় এক বৃদ্ধা নারী নিহত হয়েছেন। এ
বিশ্বনাথ প্রতিনিধি: গ্রামীণ জনগণের দোরগোড়ায় প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে বাংলাদেশ সরকারের একটি যুগান্তকারী উদ্যোগ হলো কমিউনিটি ক্লিনিক। প্রতিটি কমিউনিটি
মোঃ আল আমীন, জগন্নাথপুর: রিয়াজ রহমান, জগন্নাথপু থেকে: সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের রৌয়াইল গ্রামের সুইচ গেইট এলাকার পূর্ব