admin

প্রকাশিত: ১০:০০ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১৬, ২০২৬

সিলেট লন্ডন প্রবাসীর খুনীদের গ্রেপ্তার দাবি

সিলেট লন্ডন প্রবাসীর খুনীদের গ্রেপ্তার দাবি

স্টাফ রিপোর্টার:

যুক্তরাজ্য প্রবাসী সিলেট নগরীর চৌকিদেখী এলাকার বাসিন্দা বুরহান উদ্দিন শফির খুনিদের বিচারের দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধন করেছেন নগরবাসী। গতকাল রবিবার দুপুরে আয়োজিত মানববন্ধনে নানা শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ অংশ নেন। সিলেট মহানগর বিএনপি নেতা ও সিলেট সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীমের সভাপতিত্বে মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, বুরহান উদ্দিন শফি একজন সুপরিচিত মানুষ। তিনি দীর্ঘদিন থেকে প্রবাসী। কিন্তু তাকে নির্মমভাবে হত্যা করেছে খুনিরা। শুধু তাই নয়, হত্যার পর তার লাশ পুড়িয়ে দিয়েছে নরপিশাচরা।

এমন ন্যক্কারজনক হত্যাকাণ্ডের পনের দিন অতিবাহিত হয়ে গেলেও কাউকে গ্রেপ্তার করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। যা খুবই উদ্বেগজনক। মানববন্ধনে আরও বক্তব্য রাখেনÑ বিমানবন্দর থানা বিএনপি’র সভাপতি আব্দুল কাদির সমছু, বিএনপি নেতা মাহফুজুল করিম জেহিন, সাহেদ আহমদ চমন, মোস্তাকুর রহমান রুমন, নিহত শফির বৃদ্ধ মা, ভাই সুলেমান আহমদ, বোন আছমা জাহানসহ এলাকার বিশিষ্টজন। এ সময় তারা নিহত শফির খুনিদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় না আনলে কঠোর কর্মসূচি নেয়া হবে বলে হুঁশিয়ারি দেন। উল্লেখ্য- নিখোঁজের ৪ দিন পর গত ৪ঠা ফেব্রুয়ারি জকিগঞ্জ উপজেলার একটি হাওর থেকে শফির আগুনে পুড়ানো মরদেহ উদ্ধার করে পুলিশ।

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

জেলা পর্যায়ে স্টার্টআপ ও সায়েন্স প্রজেক্ট শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত: আমরা শুধু প্রযুক্তির ব্যবহারকারী নই, উদ্ভাবক হতে চাই: জেলা প্রশাসক মো. সারওয়ার আলম

জেলা পর্যায়ে স্টার্টআপ ও সায়েন্স প্রজেক্ট শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত: আমরা শুধু প্রযুক্তির ব্যবহারকারী নই, উদ্ভাবক হতে চাই: জেলা প্রশাসক মো. সারওয়ার আলম

সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম বলেছেন, আমরা শুধু প্রযুক্তির ব্যবহারকারী হতে চাই না, উদ্ভাবক হতে চাই। সিলেটের তরুণদের মাঝে

জৈন্তাপুরে যুবদল নেতা ‘ব্রয়লার সেলিম’র বিরুদ্ধে মাদক সেবন ও প্রভাব বিস্তারের অভিযোগ

জৈন্তাপুরে যুবদল নেতা ‘ব্রয়লার সেলিম’র বিরুদ্ধে মাদক সেবন ও প্রভাব বিস্তারের অভিযোগ

সুষ্ঠু তদন্তের দাবি স্থানীয়দের স্টাফ রিপোর্টার: সিলেটের জৈন্তাপুর উপজেলায় যুবদল নেতা হিসেবে পরিচিত ‘ব্রয়লার সেলিম’-এর বিরুদ্ধে মাদক সেবন এবং এলাকায়

ধর্ষণ মামলায় গ্রেপ্তার শিবির নেতা জিসান বহিষ্কার

ধর্ষণ মামলায় গ্রেপ্তার শিবির নেতা জিসান বহিষ্কার

স্টাফ রিপোর্টার: ধর্ষণ মামলায় গ্রেপ্তার বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতা মো. জিসান আহম্মেদ প্রধানকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। তার

কানাইঘাটে নিজ মাদ্রাসায় চিরনিদ্রায় শায়িত সাবেক এমপি ফরিদ চৌধুরী ক্স জানাজায় জনতার ঢল

কানাইঘাটে নিজ মাদ্রাসায় চিরনিদ্রায় শায়িত সাবেক এমপি ফরিদ চৌধুরী ক্স জানাজায় জনতার ঢল

ইকবাল বাহার, কানাইঘাট: সিলেটের অন্যতম বর্ষীয়ান রাজনীতিবিদ, জামায়াতের সাবেক কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনের সাবেক এমপি, প্রখ্যাত আলেমে দ্বীন

গোলাপগঞ্জে গৃহবধূ ঝুমকিকে হত্যার অভিযোগ: বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

গোলাপগঞ্জে গৃহবধূ ঝুমকিকে হত্যার অভিযোগ: বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

গোলাপগঞ্জ প্রতিনিধি: গোলাপগঞ্জে স্বামীর বাড়িতে গৃহবধূ ঝুমকি রাণী দেবকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে দাবি করে জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে

জগন্নাথপুওে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে কর্মশালা ও মতবিনিময় সভা

জগন্নাথপুওে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে কর্মশালা ও মতবিনিময় সভা

মো.আল আমীন, জগন্নাথপুর: সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলায় প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে করণীয় শীর্ষক কর্মশালা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার

ঋণ করে সৌদি গিয়েছিলেন সাইফুল, দুর্ঘটনায় পা ভেঙে এখন দেশে ফেরার অপেক্ষায়

ঋণ করে সৌদি গিয়েছিলেন সাইফুল, দুর্ঘটনায় পা ভেঙে এখন দেশে ফেরার অপেক্ষায়

জকিগঞ্জ প্রতিনিধি: পরিবারের অভাব দূর করতে এক বছর আগে ঋণ করে সৌদি আরব গিয়েছিলেন সিলেটের জকিগঞ্জ উপজেলার মানিকপুর ইউনিয়নের মাতারগ্রামের

জকিগঞ্জে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার, পরিচয় খুঁজছে পুলিশ

জকিগঞ্জে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার, পরিচয় খুঁজছে পুলিশ

জকিগঞ্জ প্রতিনিধি: সিলেটের জকিগঞ্জ উপজেলায় একটি বাড়ির বারান্দা থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর বয়স আনুমানিক ৫২