admin
প্রকাশিত: ৪:৪৪ অপরাহ্ণ, জুন ২৩, ২০২৬
স্টাফ রিপোর্টার:
সিলেটের প্রতিবন্ধী শিক্ষার্থী এইচ.এস.সি পরীক্ষার্থী তাহমিনা আক্তার মৌমি’র শ্রুতিলেখক নিয়ে জটিলতার বিষয়ে সিলেট ১ আসনের সংসদ সদস্য, বাণিজ্য ও শিল্পমন্ত্রী, পাট ও বস্ত্র মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এর নির্দেশনায় নিরসন হয়েছে। মন্ত্রীর সুদৃষ্টিতে সহজেই প্রতিবন্ধী শিক্ষার্থী মৌমির পরীক্ষার পথ সুগম হওয়ায় গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন- জিডিএফ’র মহাসচিব ও নির্বাহী পরিচালক বায়জিদ খান মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি মহোদয়কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
গতকাল সোমবার দুপুরে গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন- জিডিএফ পরিচালিত জিডিএফ-ডিকেফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থী তাহমিনা আক্তার মৌমির লেখাপড়ার খোঁজ-খবর নিতে বাণিজ্য ও শিল্পমন্ত্রী, পাট ও বস্ত্র মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এর প্রতিনিধি হিসেবে নগরীর জিন্দাবাজারস্থ জিডিএফ কার্যালয়ে আসনে সিলেট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু। এ সময় তিনি শিক্ষার্থী মৌমির লেখাপড়ার খোঁজ-খবর নেন ও জিডিএফ কার্যালয়ে মতবিনিময় করেন। পরে তিনি মন্ত্রীর পক্ষ থেকে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে মৌসুমী ফল উপহার প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন ইমজা সিলেটের সাবেক সভাপতি আশরাফুল কবির, যমুনা টেলিভিশন সিলেটের স্টাফ রিপোর্টার নাবিল হোসেন, মহানগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক নূহ্ ইবনে ইলিয়াস শাহরিয়ার, ডিসএ্যাভল্ড কমিউনিটি এ্যাডভান্সমেন্ট ফাউন্ডেশন (ডিকেফ)’র কোষাধ্যক্ষ মোঃ দিদার আহমদ, জিডিএফ’র নির্বাহী সদস্য ও সমন্বয়কারী শারমিন আক্তার রেবা, হিসাব রক্ষক মোঃ শাহজাহান, শিক্ষক আফজাল শিকদার, তাজকিরা জান্নাত সুইটি, সরুফা বেগম, ব্রেইল শিক্ষক সমিরঞ্জন বিশ^াস, শিক্ষার্থী তোফায়েল আহমেদ সোয়েব, তাহমিনা আক্তার মৌমি, রেশমা আক্তার রিয়া, অহনা বেগম, রাদিয়া জান্নাত তালুকদার, জুই রানি দাশ, আফসানা আক্তার মুন্নি প্রমুখ।
এ সময় মন্ত্রীর প্রতিনিধি সিলেট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু-কে জিডিএফ এর পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন- জিডিএফ’র মহাসচিব ও নির্বাহী পরিচালক বায়জিদ খান বলেন, প্রতিবন্ধী শিক্ষার্থী এইচ.এস.সি পরীক্ষার্থী তাহমিনা আক্তার মৌমি’র শ্রুতিলেখক নিয়ে জটিলতার বিষয়ে যমুনা টেলিভিশনে প্রতিবেদন প্রচার করায়, টেলিভিশন কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। এছাড়াও সিলেটের প্রিন্ট, ইলেক্ট্রনিক, অনলাইন মিডিয়ার সাংবাদিক সহ সর্বমহলের সহযোগিতা জিডিএফ’র প্রতি অব্যাহত রাখায় তিনি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
সাম্প্রতিক সময়ে মৃত্যুবরণকারী জেলার আওতাধীন ১০ পরিবহন শ্রমিক পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদান করেছে সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস
বাংলাদেশের স্বাধীনতা, জাতীয়তাবাদ ও গণতন্ত্রের প্রবর্তক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে প্রকাশিত স্মারকগ্রন্থ ‘৩০ মে’-এর মোড়ক
এমপি ব্যবসা শুরুর প্রক্রিয়া ১৪ দিনে নামিয়ে আনতে কাজ করছে সরকার স্টাফ রিপোর্টার: বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রী খন্দকার আব্দুল
স্টাফ রিপোর্টার: সিলেটের প্রতিবন্ধী শিক্ষার্থী এইচ.এস.সি পরীক্ষার্থী তাহমিনা আক্তার মৌমি’র শ্রুতিলেখক নিয়ে জটিলতার বিষয়ে সিলেট ১ আসনের সংসদ সদস্য, বাণিজ্য
সিলেটের আরটিএম আল-কবির টেকনিক্যাল ইউনিভার্সিটির সপ্তাহব্যাপী ভর্তি মেলার উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার সকালে নগরীর পূর্ব শাহী ঈদগাহস্থ ইউনিভার্সিটির ক্যাম্পাসে
কেন্দ্র ঘোষিত কর্মসুচীর অংশ হিসেবে অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে নগরীতে বিক্ষোভ মিছিল করেছে মহানগর যুবদল। গতকাল সোমবার রাতে
আদেশ বাতিল করুন : মুহাম্মদ ফখরুল ইসলাম জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, জুলাই
দোয়ারাবাজার প্রতিনিধি: দুর্যোগ মোকাবিলায় সমন্বিত প্রস্তুতি জোরদার এবং কার্যকর পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে দোয়ারাবাজার উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির এক সভা অনুষ্ঠিত