admin
প্রকাশিত: 1:46 PM, March 2, 2026
আহমেদ শাকিল:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রেশ কাটতে না কাটতে সিলেট সিটি করপোরেশনে (সিসিক) বইতে শুরু করেছে নির্বাচনী হাওয়া। নগরীর মোড়ে মোড়ে এখন আলোচনার মূল বিষয়—কে হচ্ছেন পরবর্তী নগরপিতা? তবে মেয়র পদের পাশাপাশি কাউন্সিলর প্রার্থীদের নিয়েও সাধারণ মানুষের আগ্রহ তুঙ্গে। বিশেষ করে ২৪নং ওয়ার্ডে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন দুইবারের সাবেক সফল কাউন্সিলর সোহেল আহমদ রিপন।
ওয়ার্ডের পাড়া-মহল্লা ও চায়ের আড্ডায় এখন একটাই আলোচনা—রিপনের প্রত্যাবর্তন। স্থানীয় ভোটারদের একাংশ ভালোবেসে একে নাম দিয়েছেন ‘রিপন ঝড়’। সাধারণ মানুষের দাবি, গত নির্বাচনে কারচুপির মাধ্যমে তাকে পরিকল্পিতভাবে আটকে দেওয়া হয়েছিল। তাই এবার তারা রিপনকেই পুনরায় নগর ভবনে পাঠাতে একাট্টা।
সোহেল আহমদ রিপন কেবল একজন জনপ্রতিনিধিই নন, এলাকায় একজন প্রকৃত জনদরদি ও সমাজসেবক হিসেবে পরিচিত। স্থানীয়দের মতে বন্যা, ভূমিকম্প কিংবা ব্যক্তিগত সমস্যায় তাকে সবসময় পাশে পাওয়া যায়। নিরহংকারী এই নেতা অসুস্থ থাকা অবস্থাতেও এলাকার মানুষের খোঁজখবর রেখেছেন এবং সামাজিক-ধর্মীয় প্রতিষ্ঠানে অনুদান অব্যাহত রেখেছেন। দুই মেয়াদে দায়িত্ব পালনকালে ওয়ার্ডের অবকাঠামোগত উন্নয়নে তার ভূমিকা ছিল প্রশংসনীয়।
ওয়ার্ডের কয়েকজন সচেতন নাগরিক জানান, “রিপন কাউন্সিলর আমাদের সুযোগ্য অভিভাবক, এটি একটি প্রমাণিত সত্য। আমরা চাই আবারও তিনি আমাদের প্রতিনিধিত্ব করুন।” স্থানীয় দরিদ্র ও শ্রমজীবী মানুষের কাছে তিনি এক আস্থার নাম। তার উদারতা ও সেবাপরায়ণতার কারণেই তাকে নিয়ে তৃতীয়বারের মতো স্বপ্ন দেখছেন ওয়ার্ডবাসী। জনগণের এই স্বতঃস্ফূর্ত সাড়ায় অভিভূত সোহেল আহমদ রিপন নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন। তিনি বলেন, “২৪ নম্বর ওয়ার্ডের একজন ক্ষুদ্র মানুষ হিসেবে সবসময় জনগণের পাশে থাকার চেষ্টা করেছি। এলাকার ভোটার ও সাধারণ মানুষের দাবির প্রতি সম্মান জানিয়ে আমি আবারও প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। জয়যুক্ত হলে এই ওয়ার্ডকে একটি আদর্শ ও উন্নয়নের রোল মডেল হিসেবে গড়ে তুলতে চাই।”
তিনি তার লক্ষ্য পূরণে ওয়ার্ডের সর্বস্তরের জনগণের দোয়া ও সহযোগিতা প্রত্যাশা করেছেন। এখন দেখার বিষয়, আগামী নির্বাচনে ‘রিপন ঝড়’ তাকে তৃতীয়বারের মতো নগর ভবনের বারান্দায় পৌঁছে দেয় কি না।
ফ্যামিলি কার্ড কর্মসূচির সুবিধা যাতে প্রকৃত উপযুক্ত পরিবারগুলোর কাছে পৌঁছায়, তা নিশ্চিত করতে তথ্য সংগ্রহের ক্ষেত্রে নির্ভুলতা, নিরপেক্ষতা ও দায়িত্বশীলতা
যুক্তরাজ্য (ইউকে) জমিয়তে উলামায়ে ইসলামের নেতা মাওলানা শামীম আহমদের দেশে আগমন উপলক্ষে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে
সিউকের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারকে তাৎক্ষণিক আর্থিক সহায়তা প্রদান সিলেট নগরীর ৮নং ওয়ার্ডের করেরপাড়া এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে
‘নারী শিক্ষার অগ্রগতিতে অনন্য দৃষ্টান্ত মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজ’ স্টাফ রিপোর্টার: সিলেটের ঐতিহ্যবাহী মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক
স্টাফ রিপোর্টার: গণভোটের রায় বাস্তবায়ন, জ্বালানী তেল, গ্যাস, বিদ্যুৎ এর সংকট ও আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রতিবাদে গতকাল রবিবার বিকেলে সিলেট
সিলেট-ঢাকা যাতায়াতে স্বস্তি নিশ্চিতকরণ, রেলওয়ের টিকিটের কালোবাজারি বন্ধ, ইকোনমি ক্লাসের ভাড়া সহনীয় পর্যায়ে রাখা, ঢাকা-সিলেট মহাসড়কের উন্নয়ন এবং সিলেট নগরীর
স্টাফ রিপোর্টার: বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির (এমপি)-র সুনির্দিষ্ট আশ্বাসের পর আন্দোলন প্রত্যাহার করে শ্রেণিকক্ষে ফিরেছেন
স্টাফ রিপোর্টার: সিলেট সিটি কর্পোরেশনের ৮ নম্বর ওয়ার্ডের হাওলাদার পাড়ায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবার ও ব্যবসায়ীদের