admin

প্রকাশিত: 8:23 AM, September 19, 2026

অনলাইন জুয়াড়িসহ ৬ জন গ্রেপ্তার, এয়ারগান ও গাঁজা উদ্ধার

অনলাইন জুয়াড়িসহ ৬ জন গ্রেপ্তার, এয়ারগান ও গাঁজা উদ্ধার

স্টাফ রিপোর্টার:

সিলেট বিভাগে পৃথক তিনটি অভিযান চালিয়ে এয়ারগান, বিপুল পরিমাণ গাঁজা এবং স্মার্টফোনসহ অনলাইন জুয়া চক্রের চার সদস্য ও দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯। গত বৃহস্পতিবার রাতে মৌলভীবাজারের কমলগঞ্জ, হবিগঞ্জের চুনারুঘাট এবং ব্রাহ্মণবাড়িয়া সদর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

এসআরবি-৯ সদর দপ্তর সূত্রে জানা যায়, কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের পূর্ব জালালপুর গ্রামের একটি দোকানের পেছনে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় দুই টি এয়ারগান উদ্ধার করে সিপিসি-২ (শ্রীমঙ্গল) এর একটি দল। উদ্ধারকৃত অস্ত্র কমলগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) মূলে হস্তান্তর করা হয়েছে।

অন্যদিকে, হবিগঞ্জের চুনারুঘাটের উবাহাটা ইউনিয়নে সিপিসি-৩ (শায়েস্তাগঞ্জ) এর আভিযানিক দল একটি বাস কাউন্টারের সামনে চেকপোস্ট বসিয়ে ১২ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলেনÑ টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার মোঃ মনির হোসেন (৩০) এবং ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার মো: আবু সাঈদ (৩০)। তারা সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে অটোরিকশাযোগে নিয়ে যাচ্ছিল বলে পুলিশকে জানিয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে চুনারুঘাট থানায় সোপর্দ করা হয়েছে।

এছাড়া, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার কাজিপাড়া এলাকায় ‘খন্দকার ক্ষুদ্র ব্যবসায়ী সমিতি’র অফিসে অভিযান চালিয়ে অনলাইন জুয়া চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে সিপিসি-১ (ব্রাহ্মণবাড়িয়া) এর একটি দল। গ্রেপ্তারকৃতরা হলেনÑ রাজিব বণিক (৪১), মোঃ ইয়াছিন বাবু (৩২), মোঃ শাহিন সরকার (৪৮) এবং মোঃ রোমান শাহ (৪৭)। তারা বিভিন্ন অ্যাপস ব্যবহার করে জুয়ার এজেন্ট হিসেবে কাজ করছিল। তাদের কাছ থেকে ৩টি স্মার্টফোন জব্দ করা হয় এবং জুয়া প্রতিরোধ আইনে মামলা দিয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় হস্তান্তরিত করা হয়।

এসআরবি-৯ এর কর্মকর্তা জানান, জননিরাপত্তা রক্ষা ও অপরাধ দমনে তাদের এই নিয়মিত অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে।


সর্বশেষ সংবাদ

জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের আবৃত্তি ও সংগীত প্রতিযোগিতা

জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের আবৃত্তি ও সংগীত প্রতিযোগিতা

কাজী নজরুল বাংলা সাহিত্য ও সংস্কৃতির আকাশে এক উজ্জ্বল নক্ষত্র : কয়েস লোদী সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক)-এর চেয়ারম্যান (অতিরিক্ত সচিব

নগর বিএনপি নেতা জাকির মজুমদারের মৃত্যুতে সিউক চেয়ারম্যান কয়েস লোদীর শোক

নগর বিএনপি নেতা জাকির মজুমদারের মৃত্যুতে সিউক চেয়ারম্যান কয়েস লোদীর শোক

সিলেট নগর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জাকির মজুমদারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট উন্নয়ন

জাকির মজুমদারের মৃত্যুতে মিফতাহ্ সিদ্দিকীর শোক

জাকির মজুমদারের মৃত্যুতে মিফতাহ্ সিদ্দিকীর শোক

সিলেট মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জাকির মজুমদারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন

মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক জাকির মজুমদারের মৃত্যুতে খন্দকার মুক্তাদিরের শোক

মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক জাকির মজুমদারের মৃত্যুতে খন্দকার মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি জাকির হোসেন মজুমদার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি

জাকির মজুমদারের ইন্তেকালে মন্ত্রী আরিফুল হক চৌধুরীর শোক

জাকির মজুমদারের ইন্তেকালে মন্ত্রী আরিফুল হক চৌধুরীর শোক

সিলেট মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি জাকির হোসেন মজুমদারের অকাল ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ

জাকির মজুমদারের মৃত্যুতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের শোক

জাকির মজুমদারের মৃত্যুতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের শোক

সিলেট মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জাকির হোসেন মজুমদারের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির

জাকির মজুমদারের মৃত্যুতে মহানগর বিএনপি নেতা

জাকির মজুমদারের মৃত্যুতে মহানগর বিএনপি নেতা

সিলেট মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি জাকির হোসেন মজুমদার আর নেই। গতকাল রাত ১২টার দিকে তিনি

সম্প্রীতির বার্তা নিয়ে শেষ ‘ইউথ লিডারশিপ ট্রেনিং’ সহিংসতামুক্ত সমাজ গঠনে তরুণ নেতৃত্বের কোনো বিকল্প নেই

সম্প্রীতির বার্তা নিয়ে শেষ ‘ইউথ লিডারশিপ ট্রেনিং’ সহিংসতামুক্ত সমাজ গঠনে তরুণ নেতৃত্বের কোনো বিকল্প নেই

একটি বৈষম্যহীন, অন্তর্ভুক্তিমূলক ও সহিংসতামুক্ত সমাজ গঠনে তরুণদের গঠনমূলক নেতৃত্বের কোনো বিকল্প নেই। তাই সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে তরুণদেরই সম্প্রীতির