admin

প্রকাশিত: 1:06 PM, March 15, 2026

ঈদে বাজার মনিটরিং ও পর্যটন নিরাপত্তা জোরদারের নির্দেশ প্রবাসী কল্যাণ মন্ত্রীর

ঈদে বাজার মনিটরিং ও পর্যটন নিরাপত্তা জোরদারের নির্দেশ প্রবাসী কল্যাণ মন্ত্রীর

স্টাফ রিপোর্টার:

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সিলেটের সার্বিক প্রস্তুতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনায় সিলেটে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সিলেট সার্কিট হাউজে জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, ঈদকে কেন্দ্র করে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য যাতে অযৌক্তিকভাবে বৃদ্ধি না পায়, সে জন্য নিয়মিত বাজার মনিটরিং জোরদার করতে হবে। অসাধু ব্যবসায়ীদের রুখতে তিনি প্রশাসনকে আরও সক্রিয়ভাবে মাঠ পর্যায়ে কাজ করার নির্দেশনা দেন। এছাড়া ঈদযাত্রায় সাধারণ মানুষের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে ট্রাফিক পুলিশকে কঠোর নজরদারির নির্দেশ প্রদান করেন তিনি।

সিলেটের পর্যটন খাতের গুরুত্ব তুলে ধরে মন্ত্রী বলেন, ঈদের ছুটিতে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে টুরিস্ট পুলিশের সংখ্যা বাড়াতে হবে। পর্যটন এলাকার হোটেলগুলো যাতে খোলা থাকে এবং পর্যটকরা যেন মানসম্মত সেবা পায়, সে বিষয়ে হোটেল মালিকদের সঙ্গে সমন্বয় করার আহ্বান জানান তিনি। বিশেষ করে পর্যটন স্পটগুলোতে সিটি কর্পোরেশনের উদ্যোগে মোবাইল টয়লেট ও বিশুদ্ধ পানির ট্যাংক স্থাপনের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

সভায় চোরাচালান, অবৈধ বালু উত্তোলন ও পাথর পাচার রোধে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট স্থাপনের নির্দেশ দেওয়া হয়। মন্ত্রী জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানিগঞ্জ উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির খোঁজখবর নেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের উত্থাপিত সমস্যাগুলো দ্রুত সমাধানের আশ্বাস দেন।

সিলেটের জেলা প্রশাসক মোঃ সারওয়ার আলমের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার খান মোঃ রেজা-উন-নবী, রেঞ্জ ডিআইজি মোঃ মুশফেকুর রহমান, পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেকসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

সভা শেষে মন্ত্রী সিলেট জেলা প্রেস ক্লাব ও সিলেট মেট্রোপলিটন পুলিশের যৌথ আয়োজনে একটি ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন।


সর্বশেষ সংবাদ

এনডিসিতে বাংলাদেশ-ফ্রান্স সম্পর্ক নিয়ে ফরাসি রাষ্ট্রদূতের আলোচনা

এনডিসিতে বাংলাদেশ-ফ্রান্স সম্পর্ক নিয়ে ফরাসি রাষ্ট্রদূতের আলোচনা

পররাষ্ট্রনীতি, নিরাপত্তা ও উন্নয়ন কৌশল তুলে ধরলেন জ্যঁ-মার্ক সেরে-শার্লেট মো.জুনেদ আহমদ,ফ্রান্স: জাতীয় প্রতিরক্ষা কলেজের (এনডিসি) ন্যাশনাল ডিফেন্স কোর্স-২০২৬-এর কোর্স সদস্যদের

জৈন্তাপুরে আইনশৃঙ্খলা কমিটির সভা মাদক ও চোরাচালান প্রতিরোধে কঠোর ব্যবস্থার তাগিদ

জৈন্তাপুরে আইনশৃঙ্খলা কমিটির সভা মাদক ও চোরাচালান প্রতিরোধে কঠোর ব্যবস্থার তাগিদ

মুক্তাদির আল সেলিম, জৈন্তাপুর: সিলেটের জৈন্তাপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী

মেধা বিকাশ ও শিক্ষামুখী কার্যক্রমে ছাত্রদল কাজ করছে : এমপি এমরান চৌধুরী

মেধা বিকাশ ও শিক্ষামুখী কার্যক্রমে ছাত্রদল কাজ করছে : এমপি এমরান চৌধুরী

বিয়ানীবাজার প্রতিনিধি: সিলেট-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন- ছাত্রদলের আয়োজিত এই নবীনবরণ

বিশ্বনাথে দুর্নীতি প্রতিরোধ কমিটির আন্তঃপ্রতিষ্ঠান বিতর্ক প্রতিযোগীতা সম্পন্ন

বিশ্বনাথে দুর্নীতি প্রতিরোধ কমিটির আন্তঃপ্রতিষ্ঠান বিতর্ক প্রতিযোগীতা সম্পন্ন

বিশ্বনাথ প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথে দুর্নীতি প্রতিরোধ কমিটি’ আয়োজিত আন্তঃপ্রতিষ্ঠান বিতর্ক প্রতিযোগীতা-২০২৬ সম্পন্ন হয়েছে। প্রতিযোগিতায় দুর্নীতিই বাংলাদেশের মানুষের অর্থনৈতিক মুক্তির প্রধান

২৪ নম্বর ওয়ার্ডে দিনারকে মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের শুভেচ্ছা

২৪ নম্বর ওয়ার্ডে দিনারকে মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের শুভেচ্ছা

যুবদলের নবনির্বাচিত সাধারণ সম্পাদককে ঘিরে তেররতনে নেতাকর্মীদের উচ্ছ্বাস স্টাফ রিপোর্টার: সিলেট মহানগর যুবদলের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় হাজী দেলোয়ার হোসেন

জামালগঞ্জে টাস্কফোর্সের অভিযান ৭ ব্যবসায়ীকে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

জামালগঞ্জে টাস্কফোর্সের অভিযান ৭ ব্যবসায়ীকে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

আবু ইউসুফ নাঈম, জামালগঞ্জ: সুনামগঞ্জের জামালগঞ্জে টাস্কফোর্সের অভিযানে লাইসেন্সবিহীন মৎস্য ও পশুখাদ্য এবং ওষুধ বিক্রির দায়ে পাঁচ ব্যবসায়ীকে ৯০ হাজার

দূর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি

দূর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি

সিলেটের সংবাদ ডেস্ক: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটির সঙ্গে এবার যুক্ত হলো আরও একদিন। ২২ অক্টোবর বৃহস্পতিবার নির্বাহী আদেশে সরকারি

প্রবাসীকল্যাণ মন্ত্রীর নির্দেশের পর মৌলভীবাজারের সেই সিভিল সার্জনকে ওএসডি

প্রবাসীকল্যাণ মন্ত্রীর নির্দেশের পর মৌলভীবাজারের সেই সিভিল সার্জনকে ওএসডি

মৌলভীবাজার প্রতিনিধি: প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর নির্দেশের পর মৌলভীবাজারের সিভিল সার্জন