admin

প্রকাশিত: 6:41 PM, September 30, 2026

এনডিসিতে বাংলাদেশ-ফ্রান্স সম্পর্ক নিয়ে ফরাসি রাষ্ট্রদূতের আলোচনা

এনডিসিতে বাংলাদেশ-ফ্রান্স সম্পর্ক নিয়ে ফরাসি রাষ্ট্রদূতের আলোচনা

পররাষ্ট্রনীতি, নিরাপত্তা ও উন্নয়ন কৌশল তুলে ধরলেন জ্যঁ-মার্ক সেরে-শার্লেট

মো.জুনেদ আহমদ,ফ্রান্স:

জাতীয় প্রতিরক্ষা কলেজের (এনডিসি) ন্যাশনাল ডিফেন্স কোর্স-২০২৬-এর কোর্স সদস্যদের উদ্দেশে বক্তৃতা দিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শার্লেট। গতকাল মঙ্গলবার জাতীয় প্রতিরক্ষা কলেজে ‘সমসাময়িক ফ্রান্স: এর পররাষ্ট্রনীতি, নিরাপত্তা ও উন্নয়ন কৌশল এবং বাংলাদেশ-ফ্রান্স সম্পর্ক’ শীর্ষক বক্তৃতা দেন তিনি। বক্তৃতায় রাষ্ট্রদূত ফ্রান্সের পররাষ্ট্রনীতির অগ্রাধিকার, নিরাপত্তা ও উন্নয়ন কৌশল এবং বাংলাদেশ-ফ্রান্স সম্পর্কের বিভিন্ন দিক তুলে ধরেন। একই সঙ্গে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট ক্ষেত্র এবং দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদারের সুযোগ নিয়ে আলোচনা করেন। বক্তৃতার পর কোর্স সদস্যদের সঙ্গে রাষ্ট্রদূতের একটি মতবিনিময় পর্ব অনুষ্ঠিত হয়। এ সময় সমসাময়িক বৈশ্বিক ও আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে রাষ্ট্রদূতের সঙ্গে কোর্স সদস্যরা মতবিনিময় করেন। এ ছাড়া ফরাসি রাষ্ট্রদূত জাতীয় প্রতিরক্ষা কলেজের সিনিয়র ডিরেক্টিং স্টাফ (আর্মি-২)-এর সঙ্গে সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় এবং বাংলাদেশ-ফ্রান্স সম্পর্কের বিস্তৃত পরিসর নিয়ে আলোচনা হয়। জ্যঁ-মার্ক সেরে-শার্লেট বর্তমানে বাংলাদেশে ফ্রান্সের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন। ২০২৫ সালের নভেম্বরে দায়িত্ব গ্রহণের পর তিনি বাংলাদেশ-ফ্রান্স সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়ে সরকারি ও বেসরকারি পর্যায়ে বৈঠক ও মতবিনিময়ে অংশ নিয়েছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, তাঁর সঙ্গে বাংলাদেশের পক্ষ থেকে বাণিজ্য ও বিনিয়োগ, প্রতিরক্ষা সহযোগিতা, অভিবাসন, উন্নয়ন সহযোগিতা, দক্ষতা উন্নয়ন, জলবায়ু পরিবর্তন ও জ্বালানি সহযোগিতাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। ২০২৬ সালের জুলাইয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে দেওয়া বক্তব্যেও রাষ্ট্রদূত বাংলাদেশ-ফ্রান্স সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে কথা বলেন। ওই অনুষ্ঠানে দ্বিপক্ষীয় সহযোগিতার পাশাপাশি উচ্চশিক্ষা, বিনিয়োগ, জলবায়ু পরিবর্তন, রোহিঙ্গা সংকট, ইন্দো-প্যাসিফিক ও সাংস্কৃতিক সম্পর্ক নিয়ে আলোচনা হয়।


সর্বশেষ সংবাদ

এনডিসিতে বাংলাদেশ-ফ্রান্স সম্পর্ক নিয়ে ফরাসি রাষ্ট্রদূতের আলোচনা

এনডিসিতে বাংলাদেশ-ফ্রান্স সম্পর্ক নিয়ে ফরাসি রাষ্ট্রদূতের আলোচনা

পররাষ্ট্রনীতি, নিরাপত্তা ও উন্নয়ন কৌশল তুলে ধরলেন জ্যঁ-মার্ক সেরে-শার্লেট মো.জুনেদ আহমদ,ফ্রান্স: জাতীয় প্রতিরক্ষা কলেজের (এনডিসি) ন্যাশনাল ডিফেন্স কোর্স-২০২৬-এর কোর্স সদস্যদের

জৈন্তাপুরে আইনশৃঙ্খলা কমিটির সভা মাদক ও চোরাচালান প্রতিরোধে কঠোর ব্যবস্থার তাগিদ

জৈন্তাপুরে আইনশৃঙ্খলা কমিটির সভা মাদক ও চোরাচালান প্রতিরোধে কঠোর ব্যবস্থার তাগিদ

মুক্তাদির আল সেলিম, জৈন্তাপুর: সিলেটের জৈন্তাপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী

মেধা বিকাশ ও শিক্ষামুখী কার্যক্রমে ছাত্রদল কাজ করছে : এমপি এমরান চৌধুরী

মেধা বিকাশ ও শিক্ষামুখী কার্যক্রমে ছাত্রদল কাজ করছে : এমপি এমরান চৌধুরী

বিয়ানীবাজার প্রতিনিধি: সিলেট-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন- ছাত্রদলের আয়োজিত এই নবীনবরণ

বিশ্বনাথে দুর্নীতি প্রতিরোধ কমিটির আন্তঃপ্রতিষ্ঠান বিতর্ক প্রতিযোগীতা সম্পন্ন

বিশ্বনাথে দুর্নীতি প্রতিরোধ কমিটির আন্তঃপ্রতিষ্ঠান বিতর্ক প্রতিযোগীতা সম্পন্ন

বিশ্বনাথ প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথে দুর্নীতি প্রতিরোধ কমিটি’ আয়োজিত আন্তঃপ্রতিষ্ঠান বিতর্ক প্রতিযোগীতা-২০২৬ সম্পন্ন হয়েছে। প্রতিযোগিতায় দুর্নীতিই বাংলাদেশের মানুষের অর্থনৈতিক মুক্তির প্রধান

২৪ নম্বর ওয়ার্ডে দিনারকে মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের শুভেচ্ছা

২৪ নম্বর ওয়ার্ডে দিনারকে মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের শুভেচ্ছা

যুবদলের নবনির্বাচিত সাধারণ সম্পাদককে ঘিরে তেররতনে নেতাকর্মীদের উচ্ছ্বাস স্টাফ রিপোর্টার: সিলেট মহানগর যুবদলের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় হাজী দেলোয়ার হোসেন

জামালগঞ্জে টাস্কফোর্সের অভিযান ৭ ব্যবসায়ীকে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

জামালগঞ্জে টাস্কফোর্সের অভিযান ৭ ব্যবসায়ীকে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

আবু ইউসুফ নাঈম, জামালগঞ্জ: সুনামগঞ্জের জামালগঞ্জে টাস্কফোর্সের অভিযানে লাইসেন্সবিহীন মৎস্য ও পশুখাদ্য এবং ওষুধ বিক্রির দায়ে পাঁচ ব্যবসায়ীকে ৯০ হাজার

দূর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি

দূর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি

সিলেটের সংবাদ ডেস্ক: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটির সঙ্গে এবার যুক্ত হলো আরও একদিন। ২২ অক্টোবর বৃহস্পতিবার নির্বাহী আদেশে সরকারি

প্রবাসীকল্যাণ মন্ত্রীর নির্দেশের পর মৌলভীবাজারের সেই সিভিল সার্জনকে ওএসডি

প্রবাসীকল্যাণ মন্ত্রীর নির্দেশের পর মৌলভীবাজারের সেই সিভিল সার্জনকে ওএসডি

মৌলভীবাজার প্রতিনিধি: প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর নির্দেশের পর মৌলভীবাজারের সিভিল সার্জন