admin
প্রকাশিত: 6:31 PM, September 30, 2026
আবু ইউসুফ নাঈম, জামালগঞ্জ:
সুনামগঞ্জের জামালগঞ্জে টাস্কফোর্সের অভিযানে লাইসেন্সবিহীন মৎস্য ও পশুখাদ্য এবং ওষুধ বিক্রির দায়ে পাঁচ ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে দুই ফার্মেসিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল মঙ্গলবার উপজেলার বিভিন্ন বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিল্পী রাণী মোদক। এ সময় উপস্থিত ছিলেন জামালগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) মো. আরিফুর রহমান শান্ত, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ও প্রসিকিউটর ডা. মো. শামসুল হক, জামালগঞ্জ থানা পুলিশের সদস্য এবং আনসার বাহিনীর সদস্যরা।অভিযান সূত্রে জানা যায়, সাচনা বাজারের ব্যবসায়ী সাইফুল ইসলাম, নবী হোসেন ও ফারুক মিয়া এবং জামালগঞ্জ বাজারের ব্যবসায়ী রুকন হাসানকে মৎস্যখাদ্য ও পশুখাদ্য আইন-২০১০-এর ২০ ধারায় ১০ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।একই আইনে নোয়াগাঁও বাজারের ব্যবসায়ী জহিরুল ইসলামকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। ফলে মৎস্যখাদ্য ও পশুখাদ্য আইন-২০১০ অনুযায়ী পাঁচ ব্যবসায়ীকে মোট ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।অন্যদিকে, জামালগঞ্জ বাঁধ বাজারের ব্যবসায়ী আলমগীর ও আরাফাত চৌধুরীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯-এর ৫১ ধারায় ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়। টাস্কফোর্সের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে অননুমোদিত, লাইসেন্সবিহীন ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
পররাষ্ট্রনীতি, নিরাপত্তা ও উন্নয়ন কৌশল তুলে ধরলেন জ্যঁ-মার্ক সেরে-শার্লেট মো.জুনেদ আহমদ,ফ্রান্স: জাতীয় প্রতিরক্ষা কলেজের (এনডিসি) ন্যাশনাল ডিফেন্স কোর্স-২০২৬-এর কোর্স সদস্যদের
মুক্তাদির আল সেলিম, জৈন্তাপুর: সিলেটের জৈন্তাপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী
বিয়ানীবাজার প্রতিনিধি: সিলেট-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন- ছাত্রদলের আয়োজিত এই নবীনবরণ
বিশ্বনাথ প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথে দুর্নীতি প্রতিরোধ কমিটি’ আয়োজিত আন্তঃপ্রতিষ্ঠান বিতর্ক প্রতিযোগীতা-২০২৬ সম্পন্ন হয়েছে। প্রতিযোগিতায় দুর্নীতিই বাংলাদেশের মানুষের অর্থনৈতিক মুক্তির প্রধান
যুবদলের নবনির্বাচিত সাধারণ সম্পাদককে ঘিরে তেররতনে নেতাকর্মীদের উচ্ছ্বাস স্টাফ রিপোর্টার: সিলেট মহানগর যুবদলের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় হাজী দেলোয়ার হোসেন
আবু ইউসুফ নাঈম, জামালগঞ্জ: সুনামগঞ্জের জামালগঞ্জে টাস্কফোর্সের অভিযানে লাইসেন্সবিহীন মৎস্য ও পশুখাদ্য এবং ওষুধ বিক্রির দায়ে পাঁচ ব্যবসায়ীকে ৯০ হাজার
সিলেটের সংবাদ ডেস্ক: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটির সঙ্গে এবার যুক্ত হলো আরও একদিন। ২২ অক্টোবর বৃহস্পতিবার নির্বাহী আদেশে সরকারি
মৌলভীবাজার প্রতিনিধি: প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর নির্দেশের পর মৌলভীবাজারের সিভিল সার্জন