admin
প্রকাশিত: 5:44 AM, September 19, 2026
স্টাফ রিপোর্টার:
সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে বিপুল পরিমাণ চোরাই ভারতীয় চা-পাতাসহ একটি কাভার্ড ভ্যান আটক করা হয়েছে। এ সময় মিলাদ মিয়া ওরফে সবুজ (৩০) নামের এক চোরাকারবারিকে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশ জানায়, গত বুধবার রাত আনুমানিক ১১:৫০ ঘটিকায় এসএমপি ডিবির একটি দল শাহপরান (রহ.) থানাধীন পীরেরবাজারস্থ ‘ঢাকা ফার্নিচার-২’-এর সামনে সিলেট-তামাবিল মহাসড়কে বিশেষ চেকপোস্ট পরিচালনা করে। এ সময় একটি কাভার্ড ভ্যান (রেজিঃ নং- চট্ট মেট্রো-শ-১১-৩৪৫১) তল্লাশি করে ৬৫টি বস্তায় থাকা মোট ৩,২৫০ কেজি ভারতীয় চা-পাতা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত চা-পাতার আনুমানিক বাজারমূল্য ৮ লাখ ১২ হাজার ৫০০ টাকা।
গ্রেপ্তারকৃত আসামী মিলাদ মিয়া সিলেট জেলার জৈন্তাপুর থানার হরিপুর (উত্তরপাড়া) গ্রামের মৃত সুরুজ মিয়ার ছেলে। ডিবি সূত্রে জানা গেছে, এ ঘটনায় ১৭ সেপ্টেম্বর শাহপরান (রহ.) থানায় দ্য স্পেশাল পাওয়ার অ্যাক্ট, ১৯৭৪ (ঞযব ঝঢ়বপরধষ চড়বিৎং অপঃ, ১৯৭৪)-এর ২৫ই(১)(ন)/২৫উ ধারায় একটি মামলা (মামলা নং-২৬) দায়ের করা হয়েছে। আটককৃত আসামীকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
শামছুল আলম শাওন: সপ্তাহের ব্যবধানে সিলেটের কাঁচাবাজারগুলোতে সবজির দাম বেড়েছে। সব ধরনের সবজির দাম কেজিতে ১০ থেকে ৩০ টাকা পর্যন্ত
একটি দেশের সবচেয়ে বড় শক্তি তার তরুণ প্রজন্ম। তারুণ্যের মেধা, শ্রম, সাহস ও সৃজনশীলতাই একটি দেশকে এগিয়ে নিয়ে যায়। কিন্তু
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রফেসর ড. হিমাদ্রী শেখর রায় বলেছেন, মানবিক মূল্যবোধ সম্পন্ন মানুষ গড়ে তুলতে হবে।
আজ শনিবার শ্রীমতী রাধারাণীর আবির্ভাব তিথি রাধাষ্টমী। এ উপলক্ষে ইসকন সিলেট মন্দির প্রাঙ্গণে দিনব্যাপী নানা ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
যুক্তরাজ্যে প্রবাসী বাংলাদেশী অধ্যুষিত দ্বিতীয় বৃহত্তম শহর বার্মিংহামের একটি অভিজাত কমিউনিটি সেন্টারে যুক্তরাজ্য যুবদলের আওতাধীন রিজিওনাল জোন-২-এর বিশাল বিভাগীয় কর্মী
বিশ্ব হার্ট দিবস উপলক্ষে ওয়াদুদ-ময়মুন্নেছা ফাউন্ডেশন ও বাংলাদেশ হার্ট রিসার্চ অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে মৌলভীবাজারের বড়লেখায় দিনব্যাপী বিনামূল্যে হার্ট চেক-আপ ও
সিএনজি ভাড়া নিয়ে বিরোধের জেরে বলাই খুন, মা-মেয়ে গ্রেপ্তার কাতার প্রতিনিধি: মৌলভীবাজারের জুড়ীতে সিএনজি চালক আবুল কালাম বলাইকে (৪০) কুপিয়ে
অত্যন্ত উৎসাহ-উদ্দীপনা ও জমকালো আয়োজনের মধ্য দিয়ে পালন করা হয়েছে সিলেট নগরের জেলরোড ইউনিট ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল মাহমুদের জন্মদিন।