admin
প্রকাশিত: 6:35 AM, September 19, 2026
সিএনজি ভাড়া নিয়ে বিরোধের জেরে বলাই খুন, মা-মেয়ে গ্রেপ্তার
কাতার প্রতিনিধি:
মৌলভীবাজারের জুড়ীতে সিএনজি চালক আবুল কালাম বলাইকে (৪০) কুপিয়ে হত্যার পর লাশ নদীতে ফেলে দেওয়ার চাঞ্চল্যকর ঘটনার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক গৃহবধূ ও তার মেয়েকে গ্রেপ্তার করা হয়েছে। জুড়ী নদী থেকে ভাসমান মরদেহ উদ্ধারের পর গত বৃহস্পতিবার রাতে কচুরগুল এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে জুড়ী থানা-পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেনÑউপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের পূর্ব কচুরগুল নালাপুঞ্জি এলাকার আছমা বেগম (৩৮) এবং তার মেয়ে লিমা আক্তার (১৮)। নিহত আবুল কালাম বলাই পূর্বজুড়ী ইউনিয়নের বড়ধামাই গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নিহত বলাইয়ের দ্বিতীয় স্ত্রী ছিলেন গ্রেপ্তারকৃত আছমা বেগমের ননদ। স্বামী মারা যাওয়ার পর আছমা আয়ের তাগিতে একটি সিএনজি অটোরিকশা কেনেন এবং সেটি ভাড়ায় চালানোর দায়িত্ব দেন বলাইকে। এ সুবাদে তাদের মধ্যে প্রায়ই যাতায়াত ও একপর্যায়ে সম্পর্কের সৃষ্টি হয়।
জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, গত মঙ্গলবার রাতে বিয়ের বিষয় নিয়ে আছমার বাড়িতে বলাইয়ের সঙ্গে বাকবিতণ্ডা হয়। রাত তিনটার দিকে বলাই ঘুমিয়ে পড়লে আছমা বেগম ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে হত্যা করেন। পরবর্তীতে আছমা ও তার মেয়ে লিমা নিহতের লাশ একটি কলাগাছের সঙ্গে বেঁধে টেনে বাড়ির অদূরে (প্রায় ১০০ ফুট দূরে) জুড়ী নদীর পাড়ে নিয়ে পানিতে ভাসিয়ে দেন।
গত বৃহস্পতিবার দুপুরে উপজেলার জাঙ্গিরাই এলাকায় জুড়ী নদীতে লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। লাশ উদ্ধারের পর নিহত বলাইয়ের মুঠোফোনের কললিস্টের সূত্র ধরে পুলিশ অভিযান চালিয়ে মা-মেয়েকে আটক করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আছমা বেগম হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ হত্যায় ব্যবহৃত দেশীয় ধারালো অস্ত্র এবং মাটির নিচে পুঁতে রাখা নিহতের ব্যবহৃত মুঠোফোন উদ্ধার করেছে। এ ঘটনায় নিহতের ছোট ভাই হাফিজ উদ্দিন বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।
শামছুল আলম শাওন: সপ্তাহের ব্যবধানে সিলেটের কাঁচাবাজারগুলোতে সবজির দাম বেড়েছে। সব ধরনের সবজির দাম কেজিতে ১০ থেকে ৩০ টাকা পর্যন্ত
একটি দেশের সবচেয়ে বড় শক্তি তার তরুণ প্রজন্ম। তারুণ্যের মেধা, শ্রম, সাহস ও সৃজনশীলতাই একটি দেশকে এগিয়ে নিয়ে যায়। কিন্তু
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রফেসর ড. হিমাদ্রী শেখর রায় বলেছেন, মানবিক মূল্যবোধ সম্পন্ন মানুষ গড়ে তুলতে হবে।
আজ শনিবার শ্রীমতী রাধারাণীর আবির্ভাব তিথি রাধাষ্টমী। এ উপলক্ষে ইসকন সিলেট মন্দির প্রাঙ্গণে দিনব্যাপী নানা ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
যুক্তরাজ্যে প্রবাসী বাংলাদেশী অধ্যুষিত দ্বিতীয় বৃহত্তম শহর বার্মিংহামের একটি অভিজাত কমিউনিটি সেন্টারে যুক্তরাজ্য যুবদলের আওতাধীন রিজিওনাল জোন-২-এর বিশাল বিভাগীয় কর্মী
বিশ্ব হার্ট দিবস উপলক্ষে ওয়াদুদ-ময়মুন্নেছা ফাউন্ডেশন ও বাংলাদেশ হার্ট রিসার্চ অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে মৌলভীবাজারের বড়লেখায় দিনব্যাপী বিনামূল্যে হার্ট চেক-আপ ও
সিএনজি ভাড়া নিয়ে বিরোধের জেরে বলাই খুন, মা-মেয়ে গ্রেপ্তার কাতার প্রতিনিধি: মৌলভীবাজারের জুড়ীতে সিএনজি চালক আবুল কালাম বলাইকে (৪০) কুপিয়ে
অত্যন্ত উৎসাহ-উদ্দীপনা ও জমকালো আয়োজনের মধ্য দিয়ে পালন করা হয়েছে সিলেট নগরের জেলরোড ইউনিট ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল মাহমুদের জন্মদিন।