admin

প্রকাশিত: 8:10 AM, September 19, 2026

সিলেটের সবজির বাজার চড়া কমেছে মুরগি-ইলিশের দাম

সিলেটের সবজির বাজার চড়া কমেছে মুরগি-ইলিশের দাম

শামছুল আলম শাওন:

সপ্তাহের ব্যবধানে সিলেটের কাঁচাবাজারগুলোতে সবজির দাম বেড়েছে। সব ধরনের সবজির দাম কেজিতে ১০ থেকে ৩০ টাকা পর্যন্ত বেড়েছে। তবে আগের সপ্তাহের তুলনায় মুরগির দাম কমেছে। একইসঙ্গে সরবরাহ বাড়ায় ইলিশের দামও কমেছে।

গতকাল শুক্রবার বন্দরবাজার, সোবহানীঘাট, রিকাবীবাজার, কাজিটুলাসহ বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে এমন চিত্র। নগরীর এসব বাজার ঘুরে দেখা গেছে, গত সপ্তাহের তুলনায় গ্রীষ্মকালীন সবজির দাম বেড়েছে।

সব ধরনের সবজি কেজিতে ১০ থেকে ৩০ টাকা বেড়েছে। বাজারে বেগুন কেজিতে ২০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ১০০ থেকে ১৬০ টাকা, টমেটো ১০০ থেকে ১৬০ টাকা, করলা ৮০ থেকে ১০০ টাকা, কাঁচামরিচ ১০০ থেকে ১২০ টাকা দরে বিক্রি হচ্ছে।

এ ছাড়া পটল, ঢেঁড়স, কাকরোল ও ঝিঙা মানভেদে প্রতিকেজি ৮০ থেকে ১০০ টাকা, পেঁপে ৪০ টাকা, আলু ৩০ টাকা ও পেঁয়াজ ৪৫ থেকে ৫০ টাকা দরে বিক্রি হচ্ছে।

এসব বাজারে কচুর লতি ৮০ থেকে ১০০ টাকা, কচুর মুখি ৫০ থেকে ৬০ টাকা, শসা ৬০ থেকে ৮০ টাকা, বরবটি ৬০ থেকে ৮০ টাকা, গাজর ১২০ টাকা ও মিষ্টি কুমড়া ৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

বাজারগুলোতে এক হালি লেবু ২০ থেকে ৪০ টাকায় বিক্রি হচ্ছে। দেশি ধনেপাতা ৩০০ টাকা ও হাইব্রিড ধনেপাতা ২৪০ কেজি, কাঁচা কলা হালি বিক্রি হচ্ছে ৪০ টাকায়। এ ছাড়া চাল কুমড়া ৫০ থেকে ৬০ টাকা পিস ও ক্যাপসিকাম ৩৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

এসব বাজারে শীতকালীন সবজি শিম প্রতিকেজি বিক্রি হচ্ছে ২০০ থেকে ২৪০ টাকা, মুলা ৬০ টাকা। এ ছাড়া ফুলকপি ৬০ থেকে ৮০ টাকা ও ছোট আকারে বাঁধাকপি ৮০ টাকা পিস দরে বিক্রি হতে দেখা গেছে।

এসব বাজার ঘুরে দেখা গেছে, সপ্তাহ ব্যবধানে সব ধরনের মুরগির দাম কমেছে। সোনালি কক মুরগি কেজিতে ২০ টাকা কমে ৩০০ টাকা ও সোনালি হাইব্রিড মুরগি ২৭০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। লাল লেয়ার ৩৫০ টাকা, ব্রয়লার মুরগি কেজিতে ১০ টাকা কমে ১৭০ টাকা ও দেশি মুরগি কেজিতে ৫০ টাকা কমে ৬৫০ টাকা কেজি দরে বিক্রি করতে দেখা গেছে।

এসব বাজারে লাল শাক আঁটি ১৫ টাকা, লাউ শাক আঁটি ৫০ টাকা, কলমি শাক ২ আঁটি ২০ টাকা, পুঁই শাক ৪০ টাকা ও ডাটা শাক দুই আঁটি ৪০ টাকা দরে বিক্রি হচ্ছে।

বাজারগুলোতে গরুর মাংস ৭৮০ থেকে ৮০০ টাকা ও খাসির মাংস ১ হাজার ৩০০ টাকা কেজি দরে বিক্রি করতে দেখা যায়। সরবরাহ বাড়ায় বাজারগুলোতে ইলিশের দাম কমেছে। বাজারে ৩০০ গ্রাম ওজনের ১ কেজি ইলিশ মাছ ৯০০ থেকে ১০০০ টাকা, ৫০০ থেকে ৭০০ গ্রামের ইলিশ ১ হাজার ৪০০ থেকে ১ হাজার ৮০০ টাকা ও ১ কেজি ওজনের ইলিশ ২০০০ থেকে ২ হাজার ৩০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

এদিকে সরবরাহ বাড়লেও তুলনামূলক দাম কমেনি বলে অভিযোগ করেছেন ক্রেতারা। তাদের মতে এখন ইলিশের সিজন। এখন দাম যে পরিমাণ কমার কথা সেটি কমেনি।

এ ব্যাপারে বন্দরবাজারের ব্যবসায়ী লায়েস আহমদ বলেন, ছোট ইলিশের চাহিদা বেশি থাকায় গত বছরের তুলনায় দাম তেমন কমেনি। পর্যাপ্ত সরবরাহ থাকলে চড়া দামেই বিক্রি হচ্ছে ইলিশ।

তবে ব্যবসায়ীরা বলছেন, বাজারে প্রচুর ইংলিশ আসছে। আগামী সপ্তাহের মধ্যে দাম আরও কিছুটা কমবে বলে তারা উল্লেখ করেন।

অন্যদিকে বাজারগুলোতে এক কেজি শিং মাছ চাষের (আকারভেদে) বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৬০০ টাকা, দেশি শিং ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৪০০ টাকা, প্রতিকেজি রুই মাছের দাম বেড়ে (আকারভেদে) ৪০০ থেকে ৫৫০ টাকা, দেশি মাগুর ৯০০ থেকে ১ হাজার ২০০ টাকা, মৃগেল ৩৫০ থেকে ৪৫০ টাকা, চাষের পাঙ্গাস ১৮০ থেকে ২০০ টাকা, চিংড়ি ৮০০ থেকে ১৪০০ টাকা, বোয়াল ৬০০ থেকে ৮০০ টাকা, বড় কাতল ৪০০ থেকে ৫৫০ টাকা, পোয়া ৩৫০ থেকে ৪০০ টাকা, পাবদা ৪০০ থেকে ৪৫০ টাকা, তেলাপিয়া ২৪০ টাকা, কই ২২০ থেকে ২৩০ টাকা, মলা ৫০০ টাকা, বাতাসি টেংরা ১ হাজার ৪০০ টাকা, টেংরা ৫০০ থেকে ৮০০ টাকা, কাচকি ৫০০ টাকা ও পাঁচ মিশালি মাছ ২৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

এসব বাজারে এক ডজন মুরগির লাল ডিম বিক্রি হচ্ছে ১৫০ থেকে ১৫৫ টাকা, হাঁসের ডিম এক ডজন ২০০ টাকা, দেশি মুরগির ডিমের হালি ১০০ টাকা ও সোনালি কক মুরগির ডিমের হালি ৭০ টাকায় বিক্রি করতে দেখা গেছে।


সর্বশেষ সংবাদ

জাকির মজুমদারের মৃত্যুতে মিফতাহ্ সিদ্দিকীর শোক

জাকির মজুমদারের মৃত্যুতে মিফতাহ্ সিদ্দিকীর শোক

সিলেট মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জাকির মজুমদারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন

মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক জাকির মজুমদারের মৃত্যুতে খন্দকার মুক্তাদিরের শোক

মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক জাকির মজুমদারের মৃত্যুতে খন্দকার মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি জাকির হোসেন মজুমদার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি

জাকির মজুমদারের ইন্তেকালে মন্ত্রী আরিফুল হক চৌধুরীর শোক

জাকির মজুমদারের ইন্তেকালে মন্ত্রী আরিফুল হক চৌধুরীর শোক

সিলেট মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি জাকির হোসেন মজুমদারের অকাল ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ

জাকির মজুমদারের মৃত্যুতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের শোক

জাকির মজুমদারের মৃত্যুতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের শোক

সিলেট মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জাকির হোসেন মজুমদারের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির

জাকির মজুমদারের মৃত্যুতে মহানগর বিএনপি নেতা

জাকির মজুমদারের মৃত্যুতে মহানগর বিএনপি নেতা

সিলেট মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি জাকির হোসেন মজুমদার আর নেই। গতকাল রাত ১২টার দিকে তিনি

সম্প্রীতির বার্তা নিয়ে শেষ ‘ইউথ লিডারশিপ ট্রেনিং’ সহিংসতামুক্ত সমাজ গঠনে তরুণ নেতৃত্বের কোনো বিকল্প নেই

সম্প্রীতির বার্তা নিয়ে শেষ ‘ইউথ লিডারশিপ ট্রেনিং’ সহিংসতামুক্ত সমাজ গঠনে তরুণ নেতৃত্বের কোনো বিকল্প নেই

একটি বৈষম্যহীন, অন্তর্ভুক্তিমূলক ও সহিংসতামুক্ত সমাজ গঠনে তরুণদের গঠনমূলক নেতৃত্বের কোনো বিকল্প নেই। তাই সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে তরুণদেরই সম্প্রীতির

কৃষ্ণপুর গণহত্যা ১৯৭১ সালের ১৮ সেপ্টেম্বও লাখাইয়ে পাক বাহিনীর বর্বরোচিত তাণ্ডব

কৃষ্ণপুর গণহত্যা ১৯৭১ সালের ১৮ সেপ্টেম্বও লাখাইয়ে পাক বাহিনীর বর্বরোচিত তাণ্ডব

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের হাওরাঞ্চলবেষ্টিত লাখাই উপজেলার ১নং ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে পালিত হয়েছে ঐতিহাসিক গণহত্যা দিবস। ১৯৭১ সালের ১৮ সেপ্টেম্বরÑআজকের এই

অনলাইন জুয়াড়িসহ ৬ জন গ্রেপ্তার, এয়ারগান ও গাঁজা উদ্ধার

অনলাইন জুয়াড়িসহ ৬ জন গ্রেপ্তার, এয়ারগান ও গাঁজা উদ্ধার

স্টাফ রিপোর্টার: সিলেট বিভাগে পৃথক তিনটি অভিযান চালিয়ে এয়ারগান, বিপুল পরিমাণ গাঁজা এবং স্মার্টফোনসহ অনলাইন জুয়া চক্রের চার সদস্য ও