admin

প্রকাশিত: 10:53 AM, January 24, 2026

চট্টগ্রামকে হারিয়ে বিপিএলে ফের চ্যাম্পিয়ন রাজশাহী

চট্টগ্রামকে হারিয়ে বিপিএলে ফের চ্যাম্পিয়ন রাজশাহী

ক্রীড়া প্রতিবেদক:

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ফের চ্যাম্পিয়ন রাজশাহী। ২০২০ সালের ১৭ জানুয়ারি ওয়েস্ট ইন্ডিজের তারকা অলরাউন্ডার আন্দ্রে রাসেলের অধিনায়কত্বে বিপিএলে প্রথম শিরোপার স্বাদ পায় রাজশাহী রয়েলস। গতকাল শুক্রবার মিরপুরের সেই শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ফের চ্যাম্পিয়ন হলো রাজশাহী। এবারের আসরে নাম পরিবর্তন করে রাজশাহী ওয়ারির্য়স নামে খেলা দলটি আজ ফাইনালে হারালো চট্টগ্রাম রয়েলসকে। ৬৩ রানে হারিয়ে দ্বিতীয় শিরোপা জয়ের উল্লাসে মেতে ওঠে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন দলটি। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিপিএলের ১২তম আসরের ফাইনালে প্রথমে ব্যাট করে তানজিদ হাসান তামিমের রেকর্ড গড়া সেঞ্চুরিতে ভর করে ৪ উইকেট হারিয়ে ১৭৪ রান করে রাজশাহী।

টার্গেট তাড়া করতে নেমে ইনিংসের শুরু থেকে উইকেটে হারাতে থাকা চট্টগ্রাম; শেষ পর্যন্ত ১৭.৫ ওভারে ১১১ রানে অলআউট হয়। দলের হয়ে সর্বোচ্চ ৩৯ রান করেন চট্টগ্রামের হয়ে খেলা পাকিস্তানি ওপেনার মিরাজ বেগ। আরেক পাকিস্তানি আসিফ আলি দ্বিতীয় সর্বোচ্চ ২১ রান করেন। ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে চট্টগ্রামের ৭ জন ব্যাটসম্যান দুই অঙ্কের ফিগার রান করতে পারেননি। যে কারণে চট্টগ্রাম বিপিএলে তৃতীয়বার ফাইনালে উঠেও শিরোপার লড়াইয়ে হেরে যায়।

রাজশাহীর হয়ে লংকান তারকা পেসার বিনু ফার্নান্দো ৩ ওভারে মাত্র ৯ রানে ৪ উইকেট শিকার করেন। হাসান মুরাদ ৪ ওভারে মাত্র ১৫ রানে ৩ উইকেট নেন। ২ উইকেট নেন জেমস নিশাম। শুক্রবার বিপিএল ফাইনালে টস হেরে ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা করে রাজশাহী। ওপেনিং জুটিতে ১০.২ বলে ৮৩ রানের পার্টনারশিপ গড়েন দুই ওপেনার শাহিবজাদা ফারহান ও তানজিদ হাসান তামিম। ৩০ বলে দুই চার আর এক ছক্কায় ৩০ রান করে সাজঘরে ফিরেন পাকিস্তানি ওপেনার শাহিবজাদা ফারহান।
দলকে শুরু থেকেই এগিয়ে নেন বাংলাদেশ দলের তারকা ওপেনার তানজিদ হাসান তামিম। ২৯ বলে ৬টি ছক্কার সাহায্যে গড়েছেন ফিফটি। পরের ৩১ বলে পঞ্চশপূর্ণ করে বিপিএল ফাইনালে সেঞ্চুরির রেকর্ড গড়েন তানজিদ। তবে বিপিএলে এটা তার তৃতীয় সেঞ্চুরি।

৬১ বলে সেঞ্চুরি করার পর নিজের ইনিংসটা লম্বা করতে পারেননি তানজিদ। ১৮.৫ ওভারে দলীয় ১৬৩ রানে তৃতীয় ব্যাটসম্যান হিসেবে সাজঘরে ফেরেন এই ওপেনার। এরপর শেষ ৭ বলে ১১ রান সংগ্রহ করতে রাজশাহী হারায় অধিনায়ক নাজমুল হোসেন শান্তর উইকেট।

রাজশাহীর হয়ে ১০০ রান করেন তানজিদ। ৩০ রান করেন শাহিবজাদা ফারহান। ১৫ বলে ২৪ রান করেন কেন উইলিয়ামস। ইনিংসের শেষ দিকে ব্যাট করতে নেমে ৭ বলে ১১ রান করে ফেরেন নাজমুল হোসেন শান্ত। চট্টগ্রামের হয়ে দুটি করে উইকেট নেন শরিফুল ইসলাম ও মুকিদুল ইসলাম।


আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

রাষ্ট্রপ্রতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সিলেট আগমন উপলক্ষে মহানগর তাঁতী দলের প্রস্তুতি সভা

রাষ্ট্রপ্রতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সিলেট আগমন উপলক্ষে মহানগর তাঁতী দলের প্রস্তুতি সভা

রাষ্ট্রপ্রতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সিলেট আগমন উপলক্ষে প্রস্তুতি সভার আয়োজন করেছে সিলেট মহানগর তাঁতী দল। সোমবার (১৪ সেপ্টেম্বর) নগরীর

সিলেট বিভাগ গণদাবি পরিষদ যুক্তরাজ্য শাখার পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠিত

সিলেট বিভাগ গণদাবি পরিষদ যুক্তরাজ্য শাখার পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠিত

‎​‎প্রবাসে সিলেট বিভাগের মানুষের অধিকার আদায়, জনকল্যাণ এবং দেশের উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণের প্রত্যয় নিয়ে ‘সিলেট বিভাগ গণদাবি পরিষদ’ যুক্তরাজ্য

সিলেট মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের ‘সীরাত সেমিনার’ অনুষ্ঠিত

সিলেট মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের ‘সীরাত সেমিনার’ অনুষ্ঠিত

রাসূল (সাঃ)-এর সুশাসন ও জীবন দর্শনই শ্রমজীবী মানুষের মুক্তির পথ : মুহাম্মদ ফখরুল ইসলাম জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, সিলেট মহানগরী

‎বর্ণাঢ্য আয়োজনে এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির এক দশকে পদার্পণ অনুষ্ঠান সম্পন্ন

‎বর্ণাঢ্য আয়োজনে এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির এক দশকে পদার্পণ অনুষ্ঠান সম্পন্ন

‎এক দশক ধরে এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটি বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করে যাচ্ছে সত্যনিষ্ঠ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা সমাজ পরিবর্তনের সবচেয়ে বড় হাতিয়ার।

মৌলভীবাজার সমিতি সিলেটের উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনায় বক্তারা

মৌলভীবাজার সমিতি সিলেটের উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনায় বক্তারা

‘সুশিক্ষা হলো মানুষের সবচেয়ে শক্তিশালী সম্পদ’ সিলেটে বসবাসরত মৌলভীবাজার জেলাবাসীদের ঐতিহ্যবাহী সংগঠন ‘মৌলভীবাজার সমিতি, সিলেট’-এর ব্যবস্থাপনায় ও মৌলভীবাজার সমিতি শিক্ষা

জার্নিমেকারজবসে বিনিয়োগকারী ও পরিচালক হিসেবে যুক্ত হলেন মোয়াম্মির চৌধুরী

জার্নিমেকারজবসে বিনিয়োগকারী ও পরিচালক হিসেবে যুক্ত হলেন মোয়াম্মির চৌধুরী

জার্নিমেকারজবস (জেএমজে)-এ নতুন অধ্যায় শুরু হয়েছে, যার মাধ্যমে মোয়াম্মির চৌধুরী প্রতিষ্ঠানে একজন বিনিয়োগকারী ও পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে যুক্ত হয়েছেন।

সিলেট সরকারি উচ্চ বিদ্যালয়ে ফ্রি ডেন্টাল ক্যাম্প সুস্থ জীবনের জন্য মুখের স্বাস্থ্য নিশ্চিত করা জরুরি: কয়েস লোদী

সিলেট সরকারি উচ্চ বিদ্যালয়ে ফ্রি ডেন্টাল ক্যাম্প সুস্থ জীবনের জন্য মুখের স্বাস্থ্য নিশ্চিত করা জরুরি: কয়েস লোদী

সিলেট সরকারি উচ্চ বিদ্যালয়ে সিলেট সেন্ট্রাল ডেন্টাল কলেজের উদ্যোগে এক ফ্রি ডেন্টাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার সকাল ১০টা থেকে

বিএনপিতে নেতৃত্ব পুনর্বিন্যাসের তোড়জোড়

বিএনপিতে নেতৃত্ব পুনর্বিন্যাসের তোড়জোড়

মেয়াদোত্তীর্ণ কমিটি পুনর্গঠনের উদ্যোগ, ছাত্রদল-স্বেচ্ছাসেবক দলে নতুন নেতৃত্বের অপেক্ষা মো.জুনেদ আহমদ,ফ্রান্স: জাতীয় কাউন্সিল সামনে রেখে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো