admin
প্রকাশিত: 8:06 AM, September 15, 2026
পুলিশ হেফাজতে নেওয়ার ১০ ঘণ্টার মধ্যেই মুক্তি, ভূমিকা নিয়ে প্রশ্ন
দোয়ারাবাজার প্রতিনিধি:
সুনামগঞ্জের ছাতকে বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডে অভিযুক্ত আওয়ামী লীগ নেতা স্বপন মিয়াকে (৫০) স্থানীয় জনতা গণধোলাই দেওয়ার পর পুলিশি হেফাজতে নেওয়া এবং এর মাত্র কয়েক ঘণ্টার মধ্যে ছেড়ে দেওয়া নিয়ে চরম বিতর্ক ও নানা প্রশ্ন দেখা দিয়েছে। গণধোলাইয়ের পর তাকে কী অভিযোগে উদ্ধার বা আটক করা হয়েছিল এবং চিকিৎসা শেষে কোন প্রক্রিয়ায় তাকে মুক্তি দেওয়া হলোÑএ নিয়ে স্থানীয় বাসিন্দা ও সচেতন মহলের মধ্যে ব্যাপক আলোড়ন তৈরি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত রবিবার রাত আনুমানিক ১১টার দিকে ছাতক পৌরশহরের তাহির প্লাজা সংলগ্ন এলাকায় স্থানীয় জনতা স্বপন মিয়াকে আটক করে উত্তম-মধ্যম দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যায়।
তবে ঘটনার পর দিন গতকাল সোমবার সকাল থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে যে, পুলিশ হেফাজতে নেওয়ার প্রায় ১০ ঘণ্টার মধ্যেই তাকে ছেড়ে দেওয়া হয়েছে। অভিযোগ ওঠে অর্থের বিনিময়ে তাকে মুক্তি দেওয়ার।
অবশ্য এ অভিযোগ সরাসরি অস্বীকার করে ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, টহল পুলিশের পাহারায় তাকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। তবে চিকিৎসা শেষে পুলিশি কোনো আইনি প্রক্রিয়ায় তাকে রাখা বা ছাড়া হয়েছে কি না, সে বিষয়ে সঠিক উত্তর মেলেনি।
এ বিষয়ে সুনামগঞ্জের পুলিশ সুপার এবিএম জাকির হোসেন বলেন, “বিষয়টি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। তদন্ত সাপেক্ষে চূড়ান্ত সিদ্ধান্ত পাওয়া গেলে তা জানানো হবে।”
স্বপন মিয়া দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের শারফিননগর গ্রামের মৃত আবদুল মন্নানের ছেলে। স্থানীয়দের দাবি, কয়েক বছর আগেও তিনি সাধারণ রাজমিস্ত্রির কাজ করতেন। পরবর্তীতে বালু-পাথরের ব্যবসা ও রাজনৈতিক প্রভাবে তার আর্থিক অবস্থার দ্রুত পরিবর্তন ঘটে।
তার বিরুদ্ধে সুরমা নদীর বালু-পাথর ব্যবসা, টেন্ডারবাজি, পানি উন্নয়ন বোর্ডের বিভিন্ন প্রকল্পে প্রভাব খাটানো এবং ছাতক সিমেন্ট কারখানার বিপুল পরিমাণ স্ক্র্যাপ মালামালের টেন্ডার নিয়ন্ত্রণসহ ব্যবসায়ীদের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার নানা অভিযোগ রয়েছে। এমনকি কোটি টাকা মূল্যের বিলাসবহুল গাড়ি কিনে সমালোচনার মুখে তা ফেরত দেওয়ার ঘটনাও এলাকায় বহুল চর্চিত।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে স্বপন মিয়ার একটি কথিত অডিও ক্লিপ ছড়িয়ে পড়ে। সেখানে এক গ্রামীণ সাধারণ মানুষকে অশালীন ভাষায় গালাগাল ও প্রকাশ্যে হুমকির অভিযোগ ওঠে। এ অডিও ক্লিপটি ছড়িয়ে পড়ার পর এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয় এবং তার বিরুদ্ধে প্রশাসনিক তদন্তের দাবি ওঠে।
আওয়ামী লীগের কয়েকজন প্রভাবশালী নেতার সাথে তার ঘনিষ্ঠতার সুবাদে দীর্ঘদিন ধরে প্রশাসনিক ও রাজনৈতিক ছায়াতলে থেকে তিনি পার পেয়ে যাচ্ছেন বলে স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করেছেন।
আইন প্রয়োগকারী সংস্থার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে স্থানীয়রা জানতে চানÑকোন অভিযোগের ভিত্তিতে তাকে জনতা মারধর করল, কারা সোপর্দ করল এবং কোন আইনি প্রক্রিয়ায় তাকে আটক না রেখে ছেড়ে দেওয়া হলো? এসবের সুনির্দিষ্ট তদন্ত ও স্পষ্ট ব্যাখ্যা দাবি করেছেন তারা।
ঘটনার পর থেকে অভিযুক্ত স্বপন মিয়ার ব্যক্তিগত মোবাইল ফোনে একাধিকবার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
মো.জুনেদ আহমদ,ফ্রান্স সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে গুলি করেছিলেন তৎকালীন লেফটেন্যান্ট কর্নেল মতিউর রহমান। আর হত্যাকাণ্ডের দুই দিন আগে তৎকালীন সেনাপ্রধান
পুলিশ হেফাজতে নেওয়ার ১০ ঘণ্টার মধ্যেই মুক্তি, ভূমিকা নিয়ে প্রশ্ন দোয়ারাবাজার প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকে বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডে অভিযুক্ত আওয়ামী লীগ
স্টাফ রিপোর্টার: সিলেটের গোয়াইনঘাট ও জৈন্তাপুর উপজেলার সারীঘাট এলাকায় মাদ্রাসা, মসজিদ ও এতিমখানার নাম ব্যবহার করে ভূয়া চাঁদা ও অনুদান
৮০ একর জমি হস্তান্তরের পরও নির্মাণকাজে গতি নেই, ২ হাজার ৩৬ কোটি টাকার প্রকল্প নিয়ে প্রশ্ন আব্দুর রহমান: প্রতিষ্ঠার আট
সিলেটের সংবাদ ডেস্ক: চামড়া ও চামড়াজাত পণ্য, জাহাজ নির্মাণ ও পুনর্ব্যবহার এবং হালকা প্রকৌশলসহ সম্ভাবনাময় শিল্পখাতে জার্মান বিনিয়োগ ও প্রযুক্তি
শাহজালাল ও শাহ পরানের মাজার জিয়ারতসহ রাষ্ট্রপতির সংবর্ধনায় যোগ দেবেন স্টাফ রিপোর্টার: বাণিজ্য, বস্ত্র ও পাট এবং শিল্প মন্ত্রণালয়ের দায়িত্বে
স্টাফ রিপোর্টার: সিলেট বিভাগে হাম ও হামের উপসর্গ নিয়ে প্রাণহানি থামছেই না। গত ২৪ ঘণ্টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নতুন করে
সিলেটের সংবাদ ডেস্ক: ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সাত ধাপে করার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ১২ই নভেম্বর প্রথম