admin
প্রকাশিত: 8:00 AM, September 15, 2026
স্টাফ রিপোর্টার:
সিলেটের গোয়াইনঘাট ও জৈন্তাপুর উপজেলার সারীঘাট এলাকায় মাদ্রাসা, মসজিদ ও এতিমখানার নাম ব্যবহার করে ভূয়া চাঁদা ও অনুদান সংগ্রহের অভিযোগ উঠেছে ক্বারী নাসির উদ্দিন নামে এক ব্যক্তির বিরুদ্ধে। ওই কথিত প্রতিষ্ঠানের কোনো অস্তিত্ব ও কার্যক্রম না থাকা সত্ত্বেও প্রতারণার মাধ্যমে টাকা তোলা হচ্ছে দাবি করে দ্রুত তদন্ত ও আইনগত ব্যবস্থার দাবি জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।
গতকাল সোমবার বিকেল ৫টায় জামিয়া কুরআনিয়া সারীঘাট মাদ্রাসায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান এলাকাবাসী। এর আগে সিলেটের জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ দাখিল করা হয়।
সংবাদ সম্মেলনে জামিয়া কুরআনিয়া সারীঘাট মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুল হান্নান লিখিত বক্তব্যে বলেন, ‘টিকর নয়াখেল হযরত কামিল শাহ শেখ নাসিরিয়া এতিমখানা মাদ্রাসা মসজিদ’ নামে দীর্ঘদিন ধরে প্রচারণা চালিয়ে অনুদান সংগ্রহ করছেন ক্বারী নাসির উদ্দিন। তবে নয়াখেল, সরুফৌদ, রণীফৌদসহ আশপাশের বাসিন্দাদের দাবি, উল্লেখিত নামে এলাকায় কোনো স্বীকৃত মাদ্রাসা, মসজিদ, এতিমখানা কিংবা মাজারের অস্তিত্ব নেই। সেখানে কোনো শিক্ষক বা শিক্ষার্থীও নেই; কেবল একটি বসতভিটায় ঘর তুলে প্রতারণামূলকভাবে সাধারণ মানুষ, ব্যবসায়ী ও বাসাবাড়ি থেকে অনুদান তোলা হচ্ছে।
সংবাদ সম্মেলনে ক্বারী নাসির উদ্দিনের পরিচয় ও জাতীয় পরিচয়পত্র নিয়েও সংশয় প্রকাশ করা হয়। লিখিত অভিযোগে বলা হয়, তিনি নয়াখেল টিকর গ্রামের বাসিন্দা নন, বরং ৫ নম্বর পূর্ব আলীরগাঁও ইউনিয়নের লাতু গ্রামের মৃত সিফত উল্লাহর ছেলে। বিভিন্ন লিফলেটে তিনি নিজেকে ‘হাকিম, ক্বারী, সাংবাদিক, মুহতামিম, শাহ ও খাদেম’ সহ নানান পদবীতে পরিচয় দিচ্ছেন। এমনকি সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সিল-স্বাক্ষর জাল করার অভিযোগও আনা হয়েছে তার বিরুদ্ধে।
বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, ধর্মীয় ও মানবিক প্রতিষ্ঠানের নাম ভাঙিয়ে এই প্রতারণার ফলে মূল ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর সুনাম ক্ষুণ্ন হচ্ছে এবং দানশীল মানুষের আস্থা নষ্ট হচ্ছে। ফলে প্রকৃত মাদ্রাসা ও এতিমখানাগুলো আর্থিক সংকটে পড়ার ঝুঁকিতে রয়েছে।
এ অবস্থায় যথাযথ যাচাই-বাছাই ছাড়া কোনো ধরনের অনুদান না দিতে সর্বসাধারণের প্রতি আহ্বান জানানো হয়েছে। একই সাথে কোনো জনপ্রতিনিধি বা সরকারি দপ্তর যেন না বুঝে তার কোনো সুপারিশে সাড়া না দেন, সে দাবিও জানানো হয়।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পূর্ব আলীরগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম, খরিলহাট মাদ্রাসার মুহতামিম মাওলানা আবু হানিফ, লাফনাউট মাদ্রাসার শিক্ষা সচিব মাওলানা ফয়জুল করিম, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি গোলাম সারোয়ার বেলাল, গোয়াইনঘাট প্রেসক্লাবের সভাপতি মনজুর আহমদসহ স্থানীয় আলেম-ওলামা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ বিষয়ে অভিযুক্ত ক্বারী নাসির উদ্দিনের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। বিষয়টি তদন্তের মাধ্যমে খতিয়ে দেখে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগী এলাকাবাসী।
মো.জুনেদ আহমদ,ফ্রান্স সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে গুলি করেছিলেন তৎকালীন লেফটেন্যান্ট কর্নেল মতিউর রহমান। আর হত্যাকাণ্ডের দুই দিন আগে তৎকালীন সেনাপ্রধান
পুলিশ হেফাজতে নেওয়ার ১০ ঘণ্টার মধ্যেই মুক্তি, ভূমিকা নিয়ে প্রশ্ন দোয়ারাবাজার প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকে বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডে অভিযুক্ত আওয়ামী লীগ
স্টাফ রিপোর্টার: সিলেটের গোয়াইনঘাট ও জৈন্তাপুর উপজেলার সারীঘাট এলাকায় মাদ্রাসা, মসজিদ ও এতিমখানার নাম ব্যবহার করে ভূয়া চাঁদা ও অনুদান
৮০ একর জমি হস্তান্তরের পরও নির্মাণকাজে গতি নেই, ২ হাজার ৩৬ কোটি টাকার প্রকল্প নিয়ে প্রশ্ন আব্দুর রহমান: প্রতিষ্ঠার আট
সিলেটের সংবাদ ডেস্ক: চামড়া ও চামড়াজাত পণ্য, জাহাজ নির্মাণ ও পুনর্ব্যবহার এবং হালকা প্রকৌশলসহ সম্ভাবনাময় শিল্পখাতে জার্মান বিনিয়োগ ও প্রযুক্তি
শাহজালাল ও শাহ পরানের মাজার জিয়ারতসহ রাষ্ট্রপতির সংবর্ধনায় যোগ দেবেন স্টাফ রিপোর্টার: বাণিজ্য, বস্ত্র ও পাট এবং শিল্প মন্ত্রণালয়ের দায়িত্বে
স্টাফ রিপোর্টার: সিলেট বিভাগে হাম ও হামের উপসর্গ নিয়ে প্রাণহানি থামছেই না। গত ২৪ ঘণ্টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নতুন করে
সিলেটের সংবাদ ডেস্ক: ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সাত ধাপে করার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ১২ই নভেম্বর প্রথম