admin

প্রকাশিত: ৪:৫৭ অপরাহ্ণ, জুন ৮, ২০২৬

জকিগঞ্জে সরকারি লবণ বিক্রির অভিযোগ, প্রমাণ মেলেনি অনুসন্ধানে

জকিগঞ্জে সরকারি লবণ বিক্রির অভিযোগ, প্রমাণ মেলেনি অনুসন্ধানে

আহসান হাবীব লায়েক, জকিগঞ্জ:

সিলেটের জকিগঞ্জ উপজেলায় কুরবানির পশুর চামড়া সংরক্ষণের জন্য সরকারি বরাদ্দের লবণ বিক্রির অভিযোগ ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। একটি ফেসবুক পোস্টে সরকারি লবণ স্থানীয় বাজারে বিক্রির অভিযোগ তোলা হলেও উপজেলা প্রশাসন অভিযোগটিকে ‘মিথ্যা, বানোয়াট ও মনগড়া’ বলে দাবি করেছে। এদিকে অনুসন্ধানে স্থানীয় কোনো দোকানে সরকারি লবণ বিক্রির প্রমাণ পাওয়া যায়নি।

সম্প্রতি ‘জকিগঞ্জ আমার অহংকার’ নামের একটি ফেসবুক আইডি থেকে প্রকাশিত এক পোস্টে দাবি করা হয়, দারুল উলুম আনন্দপুর মাদ্রাসায় সংরক্ষিত সরকারি লবণ স্থানীয় বাজারে বিক্রি করা হয়েছে। পোস্টে বলা হয়, মাদ্রাসার মুহতামিম মাওলানা মাহমুদুর রহমান রায়হান বিষয়টি জানতে চাইলে সংশ্লিষ্ট ব্যক্তি আব্দুর রউফ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নির্দেশে লবণ বিক্রির কথা জানান।

পোস্টে আরও দাবি করা হয়, মাদ্রাসাটিতে মোট ৮০ বস্তা লবণ সংরক্ষণ করা হয়েছিল। এর মধ্যে ২৮ বস্তা মজুত রয়েছে এবং বাকি ৫২ বস্তা স্থানীয় বাজারে বিক্রি করা হয়েছে। একই সঙ্গে বিভিন্ন মাদ্রাসায় লবণ সরবরাহের কথা বলা হলেও পরে তা দেওয়া হয়নি বলেও অভিযোগ করা হয়।

পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলাকায় ব্যাপক আলোচনা শুরু হয়। পরে প্রশাসনিক তৎপরতা শুরু হলে পোস্টটি সরিয়ে ফেলা হয় বলে জানা গেছে।

অভিযোগের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে ইউএনওর অফিসিয়াল ফেসবুক পেজ ‘টহড় তধশরমধহল ঝুষযবঃ’-এ দেওয়া এক পোস্টে বলা হয়, উপজেলা নির্বাহী কর্মকর্তার ছবি ব্যবহার করে তাঁর নামে সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও মনগড়া তথ্য প্রচার করা হয়েছে। পোস্টে আরও দাবি করা হয়, সরেজমিনে উপজেলা পরিষদের কয়েকজন কর্মকর্তা, জনপ্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিকরা বিষয়টি পরিদর্শন করে অভিযোগের সত্যতা পাননি।

জকিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুর রহমান বলেন, “লবণ ওই মাদ্রাসায় সংরক্ষণ করা হয়েছিল। সরকারের নীতিমালা অনুযায়ী যাঁরা কুরবানির পশুর চামড়া সংরক্ষণ করেছেন, তাঁদের মধ্যে লবণ বিতরণ করা হয়েছে।”

মাদ্রাসার মুহতামিম মাওলানা মাহমুদুর রহমান রায়হান বলেন, স্থানীয় আব্দুর রউফ মাদ্রাসায় লবণ সংরক্ষণের কাজে সহযোগিতা করেছিলেন। পরে তিনি মাদ্রাসা থেকে রফিকুল ইসলামের কাছে লবণ হস্তান্তর করেন।

লবণ গ্রহণকারীদের একজন রফিকুল ইসলাম বলেন, “প্রতি বছর সরকারি লবণ মাদ্রাসায় দেওয়া হতো এবং আমরা সেখান থেকে লবণ সংগ্রহ করতাম। এবার আমাকে ৪৭ বস্তা লবণ বিনা মূল্যে দেওয়া হয়েছে।”

এ বিষয়ে ইউএনও মো. মাসুদুর রহমান বলেন, “আব্দুর রউফ লবণ সংরক্ষণ এবং লোড-আনলোডের কাজে সহযোগিতা করেছেন। সরকারি নির্দেশনা অনুযায়ী লবণ বিতরণ করা হয়েছে।”

স্থানীয়ভাবে খোঁজ নিয়ে জানা যায়, দারুল উলুম আনন্দপুর মাদ্রাসায় বর্তমানে ২৮ বস্তা লবণ সংরক্ষিত রয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, পরিবহনের সময় তিন বস্তা লবণ নষ্ট হয়ে যায়। উপজেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, কুরবানির পশুর চামড়া সংরক্ষণের জন্য সরকারের পক্ষ থেকে উপজেলায় মোট ৮০ বস্তা লবণ বরাদ্দ দেওয়া হয়েছিল।

অভিযোগের বিষয়ে অনুসন্ধান করতে গিয়ে স্থানীয় বাজারের বিভিন্ন দোকান ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলা হয়। তবে সরকারি বরাদ্দের লবণ বাজারে বিক্রি হয়েছে-এমন কোনো সুনির্দিষ্ট তথ্য বা প্রমাণ পাওয়া যায়নি।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো তথ্য প্রচারের আগে তা যাচাই-বাছাই করার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি প্রশাসন-সংক্রান্ত কোনো তথ্যের প্রয়োজন হলে সরাসরি যোগাযোগের অনুরোধও জানানো হয়েছে।


সর্বশেষ সংবাদ

সিলেটের মৃত ১০ শ্রমিক পরিবারের মাঝে জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের নগদ অর্থ বিতরণ

সিলেটের মৃত ১০ শ্রমিক পরিবারের মাঝে জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের নগদ অর্থ বিতরণ

সাম্প্রতিক সময়ে মৃত্যুবরণকারী জেলার আওতাধীন ১০ পরিবহন শ্রমিক পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদান করেছে সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী স্মারক ‘৩০ মে’ এর মোড়ক উন্মোচিত

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী স্মারক ‘৩০ মে’ এর মোড়ক উন্মোচিত

বাংলাদেশের স্বাধীনতা, জাতীয়তাবাদ ও গণতন্ত্রের প্রবর্তক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে প্রকাশিত স্মারকগ্রন্থ ‘৩০ মে’-এর মোড়ক

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রী খন্দকার মুক্তাদির,

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রী খন্দকার মুক্তাদির,

এমপি ব্যবসা শুরুর প্রক্রিয়া ১৪ দিনে নামিয়ে আনতে কাজ করছে সরকার স্টাফ রিপোর্টার: বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রী খন্দকার আব্দুল

প্রতিবন্ধী শিক্ষার্থী মৌমি’র শ্রুতিলেখক নিয়ে জটিলতা, খন্দকার মুক্তাদিরের নির্দেশে নিরসন

প্রতিবন্ধী শিক্ষার্থী মৌমি’র শ্রুতিলেখক নিয়ে জটিলতা, খন্দকার মুক্তাদিরের নির্দেশে নিরসন

স্টাফ রিপোর্টার: সিলেটের প্রতিবন্ধী শিক্ষার্থী এইচ.এস.সি পরীক্ষার্থী তাহমিনা আক্তার মৌমি’র শ্রুতিলেখক নিয়ে জটিলতার বিষয়ে সিলেট ১ আসনের সংসদ সদস্য, বাণিজ্য

আরটিএম আল-কবির টেকনিক্যাল ইউনিভার্সিটির সপ্তাহব্যাপী ভর্তি মেলার উদ্বোধন

আরটিএম আল-কবির টেকনিক্যাল ইউনিভার্সিটির সপ্তাহব্যাপী ভর্তি মেলার উদ্বোধন

সিলেটের আরটিএম আল-কবির টেকনিক্যাল ইউনিভার্সিটির সপ্তাহব্যাপী ভর্তি মেলার উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার সকালে নগরীর পূর্ব শাহী ঈদগাহস্থ ইউনিভার্সিটির ক্যাম্পাসে

অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে নগরীতে

অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে নগরীতে

কেন্দ্র ঘোষিত কর্মসুচীর অংশ হিসেবে অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে নগরীতে বিক্ষোভ মিছিল করেছে মহানগর যুবদল। গতকাল সোমবার রাতে

সিলেট মহানগর জামায়াতের কর্মপরিষদের সভা জনস্বার্থে সিলেটের ডিসি সরওয়ার আলমের প্রত্যাহারের

সিলেট মহানগর জামায়াতের কর্মপরিষদের সভা জনস্বার্থে সিলেটের ডিসি সরওয়ার আলমের প্রত্যাহারের

আদেশ বাতিল করুন : মুহাম্মদ ফখরুল ইসলাম জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, জুলাই

দোয়ারাবাজারে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

দোয়ারাবাজারে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

দোয়ারাবাজার প্রতিনিধি: দুর্যোগ মোকাবিলায় সমন্বিত প্রস্তুতি জোরদার এবং কার্যকর পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে দোয়ারাবাজার উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির এক সভা অনুষ্ঠিত