admin
প্রকাশিত: ১২:০৮ অপরাহ্ণ, জানুয়ারি ৩১, ২০২৬
জুলাই গণঅভ্যুত্থানে রায়েরবাগ ওভারব্রিজের ওপর খালি গায়ে বাংলাদেশের পতাকা ওড়িয়ে আলোচনায় আসা ছাত্রদল কর্মী মুত্তাকিনের অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছে যুক্তরাজ্য ভিত্তিক জিয়াউর রহমান ফাউন্ডেশন।
মুত্তাকিনের বাবা পেশায় একজন ভ্যানচালক। সম্প্রতি তার হৃদ্যন্ত্রে গুরুতর সমস্যা ধরা পড়ে। চিকিৎসকদের পরীক্ষায় হার্টে তিনটি ব্লক শনাক্ত হলে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তার হৃদ্যন্ত্রে তিনটি রিং বসানো হয়। পরিবারের পক্ষে চিকিৎসার ব্যয় বহন করা কঠিন হয়ে পড়লে সহায়তার হাত বাড়িয়ে দেয় জিয়াউর রহমান ফাউন্ডেশন।
সংগঠনটির ইউরোপ সমন্বয়ক কামাল উদ্দিন জানান, মুত্তাকিনের বাবার চিকিৎসার অধিকাংশ ব্যয়ভার তারা বহন করেছেন। এ বিষয়ে তিনি বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে জিয়াউর রহমান ফাউন্ডেশন নীরবে-নিভৃতে অসংখ্য মানুষের পাশে দাঁড়িয়েছে। সেই ধারাবাহিকতায় জুলাই যোদ্ধা মুত্তাকিনের বাবার সুচিকিৎসা নিশ্চিত করতে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সাধ্যমতো সহায়তার চেষ্টা করেছি তিনি এ ফাউন্ডেশনটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। কামাল উদ্দিন বলেন, করোনা মহামারীসহ দেশের বিভিন্ন সংকটময় সময়ে জিয়াউর রহমান ফাউন্ডেশন মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে।
স্টাফ রিপোর্টার: বিশ্বের শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার আদায়ের ঐতিহাসিক দিন আজ। ১৮৮৬ সালে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে শ্রমের উপযুক্ত মূল্য ও
মো. নুরুল ইসলাম: আগামীকাল শনিবার একদিনের সফরে পুণ্যভ‚মি সিলেটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটিই তার
জকিগঞ্জ প্রতিনিধি: সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর জকিগঞ্জ জোনাল অফিসের আওতাধীন এলাকায় বিদ্যুৎ সেবায় সংকট দেখা দিয়েছে। ঘন ঘন লোডশেডিংয়ের পাশাপাশি
জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুরে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে নারীসহ ৫ জনকে আটক করেছে জৈন্তাপুর মডেল থানা পুলিশ। এ সময় বিপুল
সিলেটের সংবাদ ডেস্ক: আজ শুভ বুদ্ধপূর্ণিমা। দেশের বৌদ্ধ স¤প্রদায় তাদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধপূর্ণিমা সাড়ম্বরে উদ্যাপন করবে। এ উপলক্ষে রাজধানীসহ
সিলেটের গোয়াইনঘাটের পশ্চিম জাফলং ইউনিয়ন পরিষদের আওতাধীন বালি পরিবহনকারী গাড়িও পশ্চিম জাফলং ইউনিয়নের সীমানার মধ্যে বালি পরিবহনকারী ইঞ্জিন নৌকার ইজারার
বাংলাদেশে গবাদিপশুর জেনেটিক মানোন্নয়ন, দুধ উৎপাদন বৃদ্ধি এবং খামারিদের আয় বৃদ্ধিকে ত্বরান্বিত করতে ব্র্যাক দেশব্যাপী এআইএসপিদের কারিগরি দক্ষতা ও সেবার
সিলেটে বিএনপির চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ঐতিহাসিক আগমন উপলক্ষ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বর্ণাঢ্য প্রচার মিছিল ও পথসভা